Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
৩ দফা দাবিতে যমুনা অভিমুখী পদযাত্রা করা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ পুলিশের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 July, 2025, 04:50 pm
Last modified: 07 July, 2025, 04:49 pm

Related News

  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি, কয়েকজনের পদোন্নতি
  • তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার নিয়ে যা বলছে পুলিশ
  • নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, গ্রেপ্তার ৩
  • রাজধানীতে অভিযান চালিয়ে আ. লীগের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

৩ দফা দাবিতে যমুনা অভিমুখী পদযাত্রা করা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ পুলিশের

সংঘর্ষের সময় পুলিশ কমপক্ষে ছয়টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন এবং কয়েকজনকে আটক করা হয়।
টিবিএস রিপোর্ট
07 July, 2025, 04:50 pm
Last modified: 07 July, 2025, 04:49 pm
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১:৩০ মিনিটে রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: ইউএনবি

চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে যমুনা অভিমুখী পদযাত্রা শুরু করা বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) চাকরিচ্যুত সদস্যদেরকে আজ সোমবার (৭ জুলাই) দুপুরে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

বিক্ষোভকারীদের দাবিগুলো হলো- চাকরিতে পুনর্বহাল ও চাকরিচ্যুতির জন্য ক্ষতিপূরণ, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের পর গঠিত স্বাধীন তদন্ত কমিশনের কয়েকটি বিধান বাতিল এবং 'বিডিআর' নাম পুনরুদ্ধারসহ কারাবন্দি সদস্যদের মুক্তি।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সকাল ১১টা ১৫ মিনিটে জাতীয় জাদুঘরের সামনে থেকে পদযাত্রা শুরু করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। তারা পথে দুটি পুলিশ ব্যারিকেড অতিক্রম করে দুপুর ১২টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে পৌঁছান। সেখানেই উত্তেজনা শুরু হয়। পুলিশ তাদের রাস্তা খালি করার আল্টিমেটাম দিলেও বিক্ষোভকারীরা তা মানতে অস্বীকৃতি জানান। এরপর দুপুর ১২টা ১৫ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষের সময় পুলিশ কমপক্ষে ছয়টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন এবং কয়েকজনকে আটক করা হয়।

পরে বিক্ষোভকারীদের একটি অংশ মৎস্য ভবন এলাকার দিকে এগিয়ে যায়।

এর আগে, পুলিশের অভিযান শুরু হওয়ার কিছুক্ষণ আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বিক্ষোভকারীদের যমুনা অভিমুখে একটি প্রতিনিধিদল পাঠানোর প্রস্তাব দেন এবং তাদের ১০ মিনিটের মধ্যে কাকরাইল মোড় খালি করার আহ্বান জানান।

তবে বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ার সিদ্ধান্তে অটল থাকলে পুলিশ বল প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

Related Topics

টপ নিউজ

চাকরিচ্যুত / বিডিআর সদস্য / ছত্রভঙ্গ / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • পুলিশের ঊর্ধ্বতন ২১ কর্মকর্তাকে বদলি, কয়েকজনের পদোন্নতি
  • তুরাগ নদ থেকে দুই দিনে ৩ লাশ উদ্ধার নিয়ে যা বলছে পুলিশ
  • নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, গ্রেপ্তার ৩
  • রাজধানীতে অভিযান চালিয়ে আ. লীগের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net