Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
বিএনপিসহ সমমনা দলগুলো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে: আমীর খসরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 July, 2025, 08:30 pm
Last modified: 02 July, 2025, 08:39 pm

Related News

  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • সংসদের প্রথম অধিবেশন শুরু হতে পারে খন্দকার মোশাররফের সভাপতিত্বে 

বিএনপিসহ সমমনা দলগুলো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে: আমীর খসরু

বুধবার (২ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের এক বৈঠক শেষে এ কথা জানান তিনি।
টিবিএস রিপোর্ট
02 July, 2025, 08:30 pm
Last modified: 02 July, 2025, 08:39 pm
আজ (২ জুলাই) বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস

বিএনপিসহ সমমনা দলগুলো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

বুধবার (২ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের এক বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বিএনপি সমমানা ৪টি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি।

বৈঠক শেষে আমীর খসরু বলেন, 'স্বৈরাচারের সময় বছরের পর বছর যারা যুগপৎ আন্দোলনে আমাদের সঙ্গে রাস্তায় ছিলো তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলছি। কারণ আমাদের এই ঐক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা শুধু নির্বাচন বলে কোনো কথা নাই। এটা আমাদের জাতীয় সরকার, সংস্কার, ৩১ দফা বাস্তবায়নের ঐক্যমত। আগামী নির্বাচনে যদি জনগণ আমাদেরকে রায় দেয় তাহলে সবাই মিলে ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।'

তিনি বলেন, 'নির্বাচনী কর্মকাণ্ড অলরেডি শুরু হয়ে গেছে। লন্ডনে বৈঠকের পর যৌথ বিবৃতির মাধ্যমে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা বলা হয়েছে। সেটা নিয়ে আজ আলোচনা হয়েছে। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। পাশাপাশি আমাদের মধ্যে একত্রিশ দফার যে ঐক্যমত হয়েছে তার বিস্তারিত আলোচনা হয়েছে। ৩১ দফা বাস্তবায়নের ব্যাপারে ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করা হবে।'

এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, 'আমাদের ৩১ দফায় সংখ্যানুপাতিক নির্বাচনের কোনো কথা নাই। আর এত বড় একটা পরিবর্তনের কথা যারা বলছে, এটা আগামী সংসদ ছাড়া কেউ করতে পারবে না। এর আগে আমরা যখন রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে আসি তখন সংসদে সব দল ঐক্যবদ্ধভাবে একমত হয়েছিলো। যেকোনো বিষয়ে মৌলিক পরিবর্তনের জন্য জনগণের কাছে যেতে হবে। জনগণের ম্যান্ডেড নিয়ে এসে সংসদের মাধ্যমে পাস করতে হবে।'

তিনি বলেন, 'বিএনপি কোথায় কোথায় এক্যমত হয়েছে সেটা ইতোমধ্যে বলা হয়েছে। দ্বিকক্ষ সংসদ, দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় সেটা তো বিএনপিরই প্রস্তাব। অনেক বেশি ঐকমত্য হয়েছে বিএনপি। কিন্তু সব বিষয়ে ঐক্যমত হবে না।'

বাংলাদেশ জনঅধিকার পার্টির সঙ্গে বেলা ৩ টায় বৈঠকে বসে বিএনপি। বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয় পার্টি, বিকেল ৫টায় আম জনতা দল ও সন্ধ্যা ৬টায় গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে বৈঠক করে বিএনপি।

বৈঠকে আমীর খসরু ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

বিএনপি / নির্বাচন / আমির খসরু মাহমুদ চৌধুরী / ৩১ দফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • সংসদের প্রথম অধিবেশন শুরু হতে পারে খন্দকার মোশাররফের সভাপতিত্বে 

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net