Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
মগবাজারের হোটেল রুমে একই পরিবারের ৩ সদস্যের মরদেহ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 June, 2025, 07:45 pm
Last modified: 29 June, 2025, 07:54 pm

Related News

  • ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ডিএমপির দুই থানার ওসিসহ ৮ পুলিশ পরিদর্শককে বদলি
  • কুমিল্লায় ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল সিএনজি অটোরিকশা
  • সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩ বিদেশি নাগরিক, আহত ৩৬

মগবাজারের হোটেল রুমে একই পরিবারের ৩ সদস্যের মরদেহ উদ্ধার

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্যে বিষক্রিয়া থেকে তারা মারা যেতে পারেন। তবে সঠিক কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
টিবিএস রিপোর্ট
29 June, 2025, 07:45 pm
Last modified: 29 June, 2025, 07:54 pm
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে একটি হোটেলের রুম থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা বেপারী বাড়ির সৌদি প্রবাসী মনির হোসেন (৪৫), তার স্ত্রী স্বপ্না বেগম (৩৮) ও তাদের ছেলে আরাফাত হোসেন নাইম (১৮)।

রোববার (২৯ জুন) সকালে মগবাজারের 'সুইট ড্রিম' নামে একটি আবাসিক হোটেল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম।

তিনি বলেন, 'আমরা প্রাথমিকভাবে ধারণা করছি খাদ্যে বিষক্রিয়া থেকে তারা মারা যেতে পারেন। তবে সঠিক কারণ জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

ডিসি মাসুদ জানান, চিকিৎসার উদ্দেশ্যে পরিবারটি শনিবার লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসে। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে রাতে হোটেলটিতে অবস্থান করেন তারা।

তিনি আরও বলেন, 'আজ সকালে মনির হোসেন তার স্বজনদের ফোন করে জানান যে, তারা তিনজনই অসুস্থ বোধ করছেন এবং বমি করছেন। স্বজনরা দ্রুত হোটেলে গিয়ে পুলিশকে খবর দেন।'

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, স্বপ্না বেগম ও আরাফাত হোসেন নাইম হোটেল রুমেই মারা যান। মনির হোসেনকে উদ্ধার করে পাশের আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হলে সেখানে আইসিইউতে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে নিহত মনির হোসেনের প্রতিবেশী মহিউদ্দিন জানান, মনির তার প্রতিবন্ধী ছেলের চিকিৎসার জন্য ঢাকায় যান। শনিবার রাতে চিকিৎসা শেষে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পাশের 'সুইট ড্রিম' হোটেলে অবস্থান করেন। রাত ১১টার দিকে পরিবারের তিন সদস্য একসঙ্গে রাতের খাবার খান। এরপরই তারা সবাই অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে রোববার বেলা ১১টা থেকে ১২টার মধ্যে তিনজনেরই মৃত্যু হয়।

ভোলাকোট ইউনিয়নের প্রশাসক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাবাসীর ধারণা খাদ্যে বিষক্রিয়ার কারণেই এমন ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ বা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Related Topics

টপ নিউজ

মগবাজার / মরদেহ উদ্ধার / লক্ষ্মীপুর / পুলিশ / খাদ্যে বিষক্রিয়া / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার: অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
  • রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • ডিএমপির দুই থানার ওসিসহ ৮ পুলিশ পরিদর্শককে বদলি
  • কুমিল্লায় ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল সিএনজি অটোরিকশা
  • সৌদি আরবের দুই বিমানবন্দরে হামলায় নিহত ৩ বিদেশি নাগরিক, আহত ৩৬

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net