Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
জুলাই মাসেই কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হবে: বেবিচক চেয়ারম্যান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 June, 2025, 08:35 pm
Last modified: 26 June, 2025, 08:35 pm

Related News

  • জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • ২০২৮ সালের আগে বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালুর সম্ভাবনা কম: বেবিচক চেয়ারম্যান
  • কক্সবাজার বিমানবন্দরে কয়েক মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে
  • থার্ড টার্মিনাল নির্মাণ: ঠিকাদারকে ১০০০ কোটি টাকা পরিশোধে বেবিচককে আন্তর্জাতিক বোর্ডের নির্দেশ
  • বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

জুলাই মাসেই কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হবে: বেবিচক চেয়ারম্যান

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে দিনব্যাপী তথ্য অধিকার শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
26 June, 2025, 08:35 pm
Last modified: 26 June, 2025, 08:35 pm
ছবি: টিবিএস

জুলাই মাসেই কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

তিনি বলেন, জুলাই মাসে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করা হবে। এটা জাতি এবং যারা এ কাজ করেছেন তাদের সবার জন্য সম্মানের। কক্সবাজার একটি আন্তর্জাতিক মানের হাব, এটা পর্যটন হাব। এটা যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে বিদেশি পর্যটক আসবে। এখানকার অর্থনীতি অনেক শক্তিশালী হবে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে দিনব্যাপী তথ্য অধিকার শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, চট্টগ্রামে কার্গো হাব তৈরি হবে। যার জন্য দ্রুততার সঙ্গে কার্গো হাবের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখন স্বল্প পরিসরে কার্গো অপারেশন হচ্ছে। তবে খুব শিগগিরই বৃহৎ পরিসরে কার্গো অপারেশন চালু করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে বেবিচক চেয়ারম্যান বলেন, তথ্য অধিকার আইন জনগণের কাছে তথ্য পৌঁছে দেওয়ার সাংবিধানিক পথ সুগম করেছে। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতার অন্যতম হাতিয়ার। সরকারি কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে এবং সুশাসন নিশ্চিত করতে তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য।

তিনি বলেন, তথ্য অধিকার চর্চা দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়মিতভাবে নির্ধারিত ফরম ও আইনানুগ প্রক্রিয়ায় তথ্য প্রদান করে থাকে।

তিনি আরও বলেন, এ কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার আইন ও তার বাস্তব প্রয়োগ সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন এবং তা নিজেদের দাপ্তরিক কার্যক্রমে প্রয়োগ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্ষম হবেন।

দিনব্যাপী কর্মশালায় কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে তথ্য অধিকার আইনের বিধি-বিধান নিয়ে বিশদ আলোচনা করা হয়।

পরবর্তীতে বেবিচক চেয়ারম্যান কক্সবাজার বিমানবন্দরের বিভিন্ন প্রকল্পসমূহ পরিদর্শন করেন।

Related Topics

টপ নিউজ

জুলাই মাস / কক্সবাজার বিমানবন্দর / বেবিচক চেয়ারম্যান / বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
  • ২০২৮ সালের আগে বিমানের নিউইয়র্ক ফ্লাইট চালুর সম্ভাবনা কম: বেবিচক চেয়ারম্যান
  • কক্সবাজার বিমানবন্দরে কয়েক মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে
  • থার্ড টার্মিনাল নির্মাণ: ঠিকাদারকে ১০০০ কোটি টাকা পরিশোধে বেবিচককে আন্তর্জাতিক বোর্ডের নির্দেশ
  • বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net