Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
‘দেশীয় ব্যবস্থাপনায়ই’ থাকা উচিত চট্টগ্রাম বন্দর: আনু মুহাম্মদ

বাংলাদেশ

ইউএনবি
21 June, 2025, 05:05 pm
Last modified: 21 June, 2025, 05:12 pm

Related News

  • গণমাধ্যমকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান ইআরএফের
  • নারী গণমাধ্যমকর্মীর ‘আত্মহত্যা’: সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি গণতান্ত্রিক অধিকার কমিটির
  • ৩০ বছরের জন্য বিদেশি অপারেটরদের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনাল ও পানগাঁও, চুক্তি ডিসেম্বরে
  • বিদেশিদের দিয়ে নয়, চট্টগ্রাম বন্দর দেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করতে হবে: আনু মুহাম্মদ
  • মুক্তিযুদ্ধকে ছোট করা গণঅভ্যুত্থান বিরোধী কাজ: আনু মুহাম্মদ

‘দেশীয় ব্যবস্থাপনায়ই’ থাকা উচিত চট্টগ্রাম বন্দর: আনু মুহাম্মদ

আন্তর্জাতিক উদাহরণ টেনে তিনি বলেন, ‘সিঙ্গাপুরের মতো মডেল অনুসরণ করে বাংলাদেশ জাতীয় সক্ষমতা দিয়ে একটি প্রতিযোগিতামূলক বন্দর গড়ে তুলতে পারে।’
ইউএনবি
21 June, 2025, 05:05 pm
Last modified: 21 June, 2025, 05:12 pm
ছবি: ইউএনবি

চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোনো প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর না করে দেশীয় সম্পদ ও ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়েছে বামধারার বিভিন্ন রাজনৈতিক দলের জোট গণতান্ত্রিক অধিকার কমিটি (জিওসি)।

শনিবার (২১ জুন) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত 'বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম বন্দর লিজ দেওয়া কেন ঝুঁকিপূর্ণ' শীর্ষক এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধি অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, 'চট্টগ্রাম বন্দরের বর্তমান দেশীয় ব্যবস্থাপনা যথেষ্ট কার্যকরভাবে কাজ করছে। তাই এর সক্ষমতা বৃদ্ধিতে সরকারকে বিনিয়োগ করতে হবে এবং যন্ত্রপাতি আধুনিকায়নের মাধ্যমে কার্যক্রম আরও দক্ষ করা উচিত।'

আন্তর্জাতিক উদাহরণ টেনে তিনি বলেন, 'সিঙ্গাপুরের মতো মডেল অনুসরণ করে বাংলাদেশ জাতীয় সক্ষমতা দিয়ে একটি প্রতিযোগিতামূলক বন্দর গড়ে তুলতে পারে।'

তিনি বলেন, 'দেশে দক্ষ জনবল থাকার পরও তা উপেক্ষিত হচ্ছে। এই জনবলকে আন্তর্জাতিক মানে দক্ষ করে গড়ে তোলা সম্ভব।'

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে গেলে তা জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বর্তমান অবকাঠামো ব্যবহার করেই বাংলাদেশ সহজেই রপ্তানি চারগুণ বাড়াতে পারে।'

লেখক ও প্রকৌশলী কল্লোল মোস্তফা বলেন, 'বন্দরের বিভিন্ন সেবা প্রদানেও দেশীয় প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া উচিত।'

তিনি দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সব শর্ত জনসমক্ষে প্রকাশের আহ্বান জানান। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক কর্মকর্তা জাফর আলম বন্দরের কার্যক্রমের ওপর একটি বিশদ উপস্থাপনা তুলে ধরেন।

অন্যান্য বক্তার মধ্যে ছিলেন চট্টগ্রাম বন্দর সিবিএ'র সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার ও মাহা মির্জা।

আলোচনা সভা শেষে গণতান্ত্রিক অধিকার কমিটি আগামী ২৮ জুন জাতীয় প্রেস ক্লাব থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে লংমার্চ করার ঘোষণা দেয়।

Related Topics

টপ নিউজ

আনু মুহাম্মদ / বন্দর পরিচালনা / বন্দর ব্যবস্থাপনা / গণতান্ত্রিক অধিকার কমিটি / দক্ষ জনবল / ইআরএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • গণমাধ্যমকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান ইআরএফের
  • নারী গণমাধ্যমকর্মীর ‘আত্মহত্যা’: সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি গণতান্ত্রিক অধিকার কমিটির
  • ৩০ বছরের জন্য বিদেশি অপারেটরদের হাতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের দুই টার্মিনাল ও পানগাঁও, চুক্তি ডিসেম্বরে
  • বিদেশিদের দিয়ে নয়, চট্টগ্রাম বন্দর দেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করতে হবে: আনু মুহাম্মদ
  • মুক্তিযুদ্ধকে ছোট করা গণঅভ্যুত্থান বিরোধী কাজ: আনু মুহাম্মদ

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net