Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
বিদেশ যাওয়া নিয়ে বিরোধ, কামরাঙ্গীরচরে বাবার ছুরিকাঘাতে ছেলে খুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 June, 2025, 03:05 pm
Last modified: 15 June, 2025, 03:28 pm

Related News

  • গত ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১,০০০: এইচআরএসএস-এর প্রতিবেদন
  • সাভারে ৬ খুন: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন গ্রেপ্তার ‘ভবঘুরে’ সম্রাট 
  • মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের
  • চড়ের ‘বদলা’ নিতে কারখানার কর্মচারীকে খুন, গ্রেপ্তার মূল আসামি
  • মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়েকে ‘হত্যার’ পর স্কুল ড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী

বিদেশ যাওয়া নিয়ে বিরোধ, কামরাঙ্গীরচরে বাবার ছুরিকাঘাতে ছেলে খুন

ঘটনার পর থেকে বাবা পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
টিবিএস রিপোর্ট
15 June, 2025, 03:05 pm
Last modified: 15 June, 2025, 03:28 pm
প্রতীকী ছবি

ঢাকার কামরাঙ্গীরচরের ঝাউচর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবার ছুরিকাঘাতে রাহাবুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৪ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম টিবিএসকে জানান, নিহত রাহাবুল তার বাবা জুয়েল রানার সঙ্গে কামরাঙ্গীরচরের একটি ভাড়া বাসায় থাকতেন। তার মা শাহনাজ বেগম মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে গৃহকর্মীর কাজ করেন।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, জর্ডানে অবস্থানরত মা শাহনাজ বেগম স্বামী ও সন্তানকে সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর অংশ হিসেবে রাহাবুলের পাসপোর্ট তৈরি হয়ে যাওয়ায় তিনি প্রথমে ছেলেকে সেখানে নিতে চেয়েছিলেন। তবে এনিয়ে জুয়েল রানা অসন্তুষ্ট হন, কারণ তিনি নিজে আগে যেতে আগ্রহী ছিলেন।

এনিয়ে বাবা-ছেলের মধ্যে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জুয়েল রানা ছেলের বুকের নিচে ছুরিকাঘাত করেন। পরে তিনি নিজেই ফোন করে রাহাবুলের মামা হুমায়ুনকে বিষয়টি জানান। হুমায়ুন দ্রুত রাহাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে [রাহাবুল] মৃত ঘোষণা করেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, 'ঘটনার পর থেকেই জুয়েল রানা পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাহাবুলের বড় ভাই উত্তরবঙ্গে থাকেন। তিনি আজ ঢাকা আসছেন। তিনি থানায় আসলে মামলা নেওয়া হবে।' 

Related Topics

টপ নিউজ

বাবা ও ছেলে / খুন / কামরাঙ্গীরচর / বিদেশ যাত্রায় বাধা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • গত ১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১,০০০: এইচআরএসএস-এর প্রতিবেদন
  • সাভারে ৬ খুন: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন গ্রেপ্তার ‘ভবঘুরে’ সম্রাট 
  • মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের
  • চড়ের ‘বদলা’ নিতে কারখানার কর্মচারীকে খুন, গ্রেপ্তার মূল আসামি
  • মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়েকে ‘হত্যার’ পর স্কুল ড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net