Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
ঈদযাত্রার নিরাপত্তা নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 June, 2025, 06:00 pm
Last modified: 03 June, 2025, 06:04 pm

Related News

  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • ঈদযাত্রার চার দিনে যমুনা সেতুতে ১.৭৯ লাখ যানবাহন পারাপার, ১৩ কোটি টাকা টোল আদায়
  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
  • ঈদে টানা ৭ দিনের ছুটি
  • ঈদযাত্রায় এবারেও ভোগাতে পারে যমুনা সেতু ও ঢাকা-সিলেট মহাসড়ক

ঈদযাত্রার নিরাপত্তা নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক

লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঈদের মৌসুমে অনেক সময় অনেক অদক্ষ ড্রাইভার দিয়েও বাস চালানো হয়। যার ফলে অনেক দুর্ঘটনা ঘটে। আমরা বাস মালিকপক্ষকে অনুরোধ করেছি, যাতে করে কোনও অদক্ষ ড্রাইভার কোনোভাবেই বাস চালাতে না পারে।
টিবিএস রিপোর্ট
03 June, 2025, 06:00 pm
Last modified: 03 June, 2025, 06:04 pm
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। ফাইল ছবি: সংগৃহীত

দূরপাল্লার বাসগুলোতে অনেক সময় যাত্রীর ছদ্মবেশে ডাকাত উঠে পড়ে। তাই ঈদ যাত্রায় ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পরিবহনে যাত্রী উঠানো প্রতিটি স্টপেজ থেকেই সব যাত্রীর ছবি তুলে রাখার নির্দেশনা দিয়েছেন—স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (৩ জুন) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

"ঈদ যাত্রায় ফিটনেসবিহীন কোনো গাড়ি চলতে দেয়া হবে না, এবং ডাকাতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনেক সময় দেখা যায়, ফিটনেসবিহীন গাড়িগুলো মালিকপক্ষ রং করে রাস্তায় নামান। এভাবে কোনো ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থায় রাস্তায় চলতে দেয়া হবে না। ঈদ যাত্রায় ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পরিবহনে যাত্রী উঠানো—প্রতিটি স্টপেজ থেকেই সব যাত্রীদের ছবি তুলে রাখতে হবে। অনেক সময় যাত্রীর ছদ্মবেশে অনেক ডাকাত বাসে উঠে পড়ে। এ সমস্যা এড়াতে দূরপাল্লার সকল পরিবহণন যাত্রীদের ছবি নেয়া হবে। বাসের প্রথম স্টপেজ থেকে শেষে স্টপেজ পর্যন্ত যারা উঠবে সকলের ছবি নিতে হবে।"

উপদেষ্টা বলেন, প্রতিটি বাসে তিনজন করে স্টাফ থাকে। যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনা থাকে—তাহলে তারা সাথে সাথেই মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করবে।

লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঈদের মৌসুমে অনেক সময় অনেক অদক্ষ ড্রাইভার দিয়েও বাস চালানো হয়। যার ফলে অনেক দুর্ঘটনা ঘটে। আমরা বাস মালিকপক্ষকে অনুরোধ করেছি, যাতে করে কোনও অদক্ষ ড্রাইভার কোনোভাবেই বাস চালাতে না পারে।

গত ঈদে সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পেরেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এবারের ঈদ যাত্রাও নির্বিঘ্ন ও নিরাপদ হবে বলে আমরা আশা করছি।

তিনি বলেন, গত ঈদযাত্রায় যাওয়ার সময় সরকার নির্ধারিত ভাড়া নেয়া হয়েছে। কিন্তু ফেরার পথে অল্প কিছু জায়গায় এর ব্যত্যয় ঘটেছে। উপদেষ্টা বলেন, এবার যেন আসা-যাওয়ার পথে – সরকার নির্ধারিত ভাড়ার হার সঠিকভাবে অনুসরণ করা হয় – সেজন্য এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে, এবং মালিকপক্ষ আমাদের আশ্বাস দিয়েছেন, তারা সরকার নির্ধারিত ভাড়া থেকে বেশি ভাড়া আদায় করবেন না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মানুষের জানমালের নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সব ছুটি বাতিল করা হয়েছে। ঢাকাসহ সারাদেশে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে, এবং তারা পুরোপুরি সজাগ রয়েছে। পুলিশের জন্য শুধুমাত্র জরুরি ছুটি রাখা হয়েছে, বাকি সব ছুটি বাতিল করা হয়েছে।

ব্রিফিংকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, আইজিপি বাহারুল আলম, পরিবহন সেক্টরের মালিক-শ্রমিক পরিষদের সমন্বয়ক শামছুর রহমান, শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। 

Related Topics

টপ নিউজ

ঈদ যাত্রা / ঈদুল আজহা / স্বরাষ্ট্র উপদেষ্টা / নিরাপত্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • ঈদযাত্রার চার দিনে যমুনা সেতুতে ১.৭৯ লাখ যানবাহন পারাপার, ১৩ কোটি টাকা টোল আদায়
  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
  • ঈদে টানা ৭ দিনের ছুটি
  • ঈদযাত্রায় এবারেও ভোগাতে পারে যমুনা সেতু ও ঢাকা-সিলেট মহাসড়ক

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net