ডি.লিট ডিগ্রি কী, কেন দেওয়া হয়?
কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায়ই কাউকে না কাউকে ডি. লিট ডিগ্রি পেতে দেখা যায়। তবে এই ডিগ্রি আসলে কি এবং কেন দেওয়া হয়, সেটা হয়ত অনেকেরই অজানা। চলুন, এ বিষয়ে জেনে নেওয়া যাক:
ডক্টর অব লেটারস (ডি. লিট) হলো একটি মর্যাদাপূর্ণ একাডেমিক ডিগ্রি। কোনো কোনো দেশে এটিকে ডক্টর অব লিটারেচারও বলা হয়ে থাকে।
মূলত মানবিক, কলা বা সামাজিক বিজ্ঞানে ব্যক্তির সৃজনশীল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ ডিগ্রি প্রদান করা হয়। কখনো কখনো এই ডিগ্রিকে পিএইচডির চেয়েও উচ্চতর ও সম্মানজনক হিসেবে বিবেচনা করা হয়।
কিছু কিছু দেশে একাডেমিকভাবে অর্জিত ডিগ্রি হিসেবে ডি. লিট ডিগ্রি প্রদান করা হয়ে থাকে। আবার কিছু দেশ সংস্কৃতি, মানবতা, শিল্প বা সমাজের জন্য ব্যক্তির কৃতিত্বকে আজীবন স্বীকৃতি দিতে সম্মানসূচক হিসেবে এ ডিগ্রি প্রদান করে থাকে।
