Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
জুলাই গণহত্যা: প্রসিকিউশনে হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 May, 2025, 12:05 pm
Last modified: 12 May, 2025, 12:10 pm

Related News

  • আপনারা কি তখন দেখেন নাই, পুলিশকে আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম: এনসিপি নেতা 
  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে: শামা ওবায়েদ
  • হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ ভারতীয় নীতিনির্ধারকদের পরিকল্পিত: রিজভী
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?

জুলাই গণহত্যা: প্রসিকিউশনে হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

টিবিএস রিপোর্ট
12 May, 2025, 12:05 pm
Last modified: 12 May, 2025, 12:10 pm

জুলাই-আগস্টের গণহত্যা, হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে  ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আজ সোমবার (১২ মে) চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এ প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে বলে জানা গেছে।

মামলার অন্য দুই আসামি  হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আজ দুপুর ১টায় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করবেন।

এর আগে ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান গতকাল সন্ধ্যায় দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, 'তদন্ত সংস্থা ও প্রকিউশনের টিম কাজ করছে। আশা করা যায়, শেখ হাসিনাসহ এই মামলার অন্য আসামিদের বিরুদ্ধে সোমবার চিফ প্রসিকিউটরের অফিসে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।'

গত ৯ মে আইসিটির চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামও ফেসবুকে এক পোস্টে লিখেছিলেন: 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত‍্যার তদন্ত রিপোর্ট সোমবার চিফ প্রসিকিউটর বরাবরে দাখিল করবে আশা করছি। তদন্ত রিপোর্ট দাখিল হওয়ার পর আনুষ্ঠানিক অভিযোগ, অর্থাৎ ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।'

গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণঅভ্যুত্থানের সময় হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। 

এ মামলায় পরে গণঅভ্যুত্থানের সময় পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়।

এই মামলার তদন্ত প্রতিবেদনের দাখিলের সময় তিনবার বাড়ানো হয়। সর্বশেষ গত ২০ এপ্রিল এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন করে প্রসিকিউশন। তার পরিপ্রেক্ষিতে মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় দুই মাস বাড়িয়ে ২৪ জুনের মধ্যে জমা দেওয়ার সময় নির্ধারণ করে ট্রাইব্যুনাল। 

এদিকে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট একটি পৃথক মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ইতিমধ্যেই দাখিল করেছে তদন্ত সংস্থা। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার আগে রাজধানীর চানখাঁরপুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় এ মামলা করা হয়েছে। 

চানখাঁরপুলের এ হত্যার ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনকে আসামি করে ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গত ২১ এপ্রিল এই প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয় তারা। 

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় এটাই তদন্ত সংস্থার প্রথম কোনো চূড়ান্ত প্রতিবেদন। এ প্রতিবেদন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ আকারে জমা দিতে চার সপ্তাহ সময় নিয়েছে প্রসিকিউশন অফিস। আগামী ২৫ মের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার কথা রয়েছে। অবশ্য তার আগেই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হতে পারে।

গত ৯ মে ফেসবুক পোস্টে তাজুল ইসলাম লেখেন, 'ইতিমধ্যে চানখাঁরপুল হত্যাকাণ্ডের দায়ে সিনিয়র পুলিশ অফিসারদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ওই হত‍্যকাণ্ডের দায়ে আনুষ্ঠানিক বিচারের জন‍্য ফরমাল চার্জ চলতি সপ্তাহেই দাখিল করা হবে এবং এর মাধ‍্যমে জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু হবে।'

Related Topics

টপ নিউজ

জুলাই গণহত্যা / জুলাই অভ্যুত্থান / আইসিটি / আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল / শেখ হাসিনা / মানবতাবিরোধী অপরাধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • আপনারা কি তখন দেখেন নাই, পুলিশকে আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম: এনসিপি নেতা 
  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টের বিষয়ে ভারতকে আরও বেশি সংবেদনশীল হতে হবে: শামা ওবায়েদ
  • হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ ভারতীয় নীতিনির্ধারকদের পরিকল্পিত: রিজভী
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net