Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
কক্সবাজারে যুবককে পিটিয়ে হত্যা: এনসিপি নেতা রাইয়ান কাশেমকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 May, 2025, 04:10 pm
Last modified: 07 May, 2025, 04:20 pm

Related News

  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১

কক্সবাজারে যুবককে পিটিয়ে হত্যা: এনসিপি নেতা রাইয়ান কাশেমকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা

রাইয়ান কাশেম একইসাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও নেতা। তার বাবা জাহাঙ্গীর কাশেম জামায়াতপন্থী ছাত্র সংগঠন শিবিরের সাবেক আলোচিত নেতা এবং বর্তমানে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।
টিবিএস রিপোর্ট
07 May, 2025, 04:10 pm
Last modified: 07 May, 2025, 04:20 pm

কক্সবাজার সদর উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা রাইয়ান কাশেমকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে নিহত যুবক আলী আকবরের স্ত্রী এলমুন্নাহার বাদী হয়ে কক্সবাজার সদর থানায় এ মামলা করেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। 

মামলায় এনসিপি নেতা রাইয়ান কাশেম ছাড়াও তার বাবা ও এবি পার্টির কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কাশেমসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহারভুক্ত বাকি আসামিরা হলেন—রাইয়ান কাশেমের চাচা তানভীর কাশেম (৫০), মাঝেরঘাট এলাকার মোহাম্মদ আনোয়ার (৫০), টেকনাফের সাবরাং ইউনিয়নের আলীর ডেইলের মোহাম্মদ হোছাইন ওরফে হোছেন (২৮) এবং চট্টগ্রামের বাঁশখালীর দক্ষিণ পুঁইছড়ির মো. মিজানুর রহমান ওরফে মিজান (১৯)।

এর মধ্যে রাইয়ান কাশেম, মোহাম্মদ হোছাইন ও মিজানকে পুলিশ এরই মধ্যে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকালে আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

রাইয়ান কাশেম একইসাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও নেতা। তার বাবা জাহাঙ্গীর কাশেম জামায়াতপন্থী ছাত্র সংগঠন শিবিরের সাবেক আলোচিত নেতা এবং বর্তমানে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।

ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে পুলিশ জানায়, গত রোববার (৪ মে) মধ্যরাতে কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের 'আল্লাওয়ালা' নামক একটি হ্যাচারিতে একদল লোক আলী আকবর নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে। নিহত আলী আকবর কুলিয়াপাড়া এলাকার আলী আহমদের ছেলে।

নিহতের পরিবারের দাবি, মাছ চুরির অপবাদ দিয়ে আলী আকবরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর পেছনে জমি সংক্রান্ত বিরোধ কাজ করেছে বলেও অভিযোগ করেন তারা।

তবে ঘটনার পর এনসিপি নেতা রাইয়ান কাশেম গণমাধ্যমে দাবি করেন, হ্যাচারিতে চুরির সময় আলী আকবরকে হাতে নাতে ধরে ফেলে নিরাপত্তা কর্মীরা। এসময় তিনি প্রথমে আঘাত করেন। আত্মরক্ষার্থে পাল্টা আঘাতে আলী আকবর গুরুতর আহত হন এবং পরে মারা যান।

এদিকে, মঙ্গলবার রাতে কক্সবাজার শহরে 'ষড়যন্ত্রমূলক মামলায়' রাইয়ান কাশেমকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবিতে মশাল মিছিল করেছে কিছু এনসিপি সমর্থকেরা। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এনসিপির নেতাকর্মীরা ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কর্মসূচী শেষ করেন। 

Related Topics

টপ নিউজ

জাতীয় নাগরিক পার্টি / এনসিপি / হত্যামামলা / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
  • গুমের মামলায় সাবেক ডিজিএফআই ডিজি মামুন খালেদ গ্রেপ্তার, ২ দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি
  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
  • রাজধানীতে পৃথক ঘটনায় ৪ মৃত্যু: একজনের পরিচয় মেলেনি, গ্রেপ্তার ১

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net