Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
সারাদেশে ৫০০-এর বেশি ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে: এনআইডি ডিজি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 May, 2025, 06:50 pm
Last modified: 05 May, 2025, 06:55 pm

Related News

  • ১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসির সিদ্ধান্ত
  • এনআইডি সংশোধনে বড় পরিবর্তন: আবেদন নিষ্পত্তি হবে ডিজি পর্যায়ে
  • এক এনআইডিতেই শত শত মোবাইল ফোন নিবন্ধন: বিভ্রান্তির কারণ জানাল কর্তৃপক্ষ
  • নাম-ঠিকানাসহ এনআইডির ৭ তথ্যের সংশোধন কার্যক্রম স্থগিত
  • পোস্টাল ব্যালটে ভোট দিতে পাসপোর্ট বা এনআইডি বাধ্যতামূলক হোক: ইসির সঙ্গে সংলাপে তাসনিম জারা

সারাদেশে ৫০০-এর বেশি ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে: এনআইডি ডিজি

রোহিঙ্গা প্রসঙ্গে ডিজি জানান, তাদের বিষয়ে ডেটাবেজে গত সপ্তাহে নির্বাচন কমিশনকে দেওয়ার কথা ছিল। ‘তবে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তর মিলে সিদ্ধান্ত নিয়েছে, এই তথ্য আমাদের কাছেই থাকবে।’
টিবিএস রিপোর্ট
05 May, 2025, 06:50 pm
Last modified: 05 May, 2025, 06:55 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

সারাদেশে ৫০০-এর বেশি ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন কবীর।

সোমবার (৫ মে) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, 'সারাদেশে পাঁচশোর বেশি [ব্যক্তির] ডাবল এনআইডি রয়েছে।' এ বিষয়ে আগামী সপ্তাহেই উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, '১৩ কোটির বেশি তথ্য একটি একটি করে খোঁজা সম্ভব নয়। কেউ যদি তথ্য দেয়, আর আমরা যদি দেখতে পাই, তাহলে অবশ্যই ব্যবস্থা নিই।'

ডিজি জানান, জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের যেভাবে এনআইডি সংশোধনের ক্ষমতা ছিল, সেটি এখন জেলা প্রশাসকদেরও দেওয়া হচ্ছে। যৌক্তিক আবেদনগুলো দ্রুত অনুমোদনের মাধ্যমে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে কাজ করছে কমিশন।

তিনি বলেন, 'কমিশন ও সচিবালয় মিলে দ্রুত সেবা দিতে চাই। আমাদের এনআইডি অনুবিভাগে প্রচুর আবেদন ঝুলে আছে। এগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আমরা দায়িত্ব বণ্টন করছি।'

সচিবালয়ের কর্মকর্তাদের ক্ষমতা পুনর্বণ্টনের কথাও জানান ডিজি। তিনি বলেন, 'আমাদের আঞ্চলিক পর্যায়ে ক্যাটাগরির ক্ষমতা দেওয়া হয়েছে। কেউ কেউ ঠিকমতো ক্যাটাগরি করছে, কেউ করছে না। আমরা নিয়মিত মনিটরিং করছি।'

রোহিঙ্গা প্রসঙ্গে ডিজি জানান, তাদের বিষয়ে ডেটাবেজে গত সপ্তাহে নির্বাচন কমিশনকে দেওয়ার কথা ছিল। 'তবে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য দপ্তর মিলে সিদ্ধান্ত নিয়েছে, এই তথ্য আমাদের কাছেই থাকবে।'

তিনি বলেন, 'যেখান থেকেই হোক, তথ্যটা পেলেই আমরা খুশি। রোহিঙ্গা ও বিদেশিদের আমরা আমাদের ডেটাবেজে প্রবেশ করতে দেব না।'

রোহিঙ্গা সার্ভার কোন মন্ত্রণালয়ে যাবে—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। তবে তিনি বলেন, 'সার্ভার যেখানেই থাকুক, আমরা রোহিঙ্গাদের আঙুলের ছাপ যাচাই করতে পারলেই হবে।'

প্রবাসী ভোটারদের বিষয়ে ডিজি জানান, অস্ট্রেলিয়ায় ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে এবং সেখানে নিয়মিত ভোটার রেজিস্ট্রেশন চলছে। বর্তমানে আটটি দেশে প্রবাসী ভোটার কার্যক্রম চালু রয়েছে। আগামী সপ্তাহে কানাডায় চালু হলে এটি বেড়ে নয়টি হবে।

তিনি বলেন, 'অন্য দেশে কার্যক্রম শুরু করতে সমস্যা হচ্ছে দূতাবাসে জায়গার অভাবে। এ নিয়ে অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করেছি। আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় সভা হবে। সমস্যা চিহ্নিত করে সমাধানের মাধ্যমে ৪০টি দেশে কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।'

Related Topics

টপ নিউজ

এনআইডি / জাতীয় পরিচয়পত্র / জাতীয় পরিচয় পত্র / এনআইডি জালিয়াতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • ১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসির সিদ্ধান্ত
  • এনআইডি সংশোধনে বড় পরিবর্তন: আবেদন নিষ্পত্তি হবে ডিজি পর্যায়ে
  • এক এনআইডিতেই শত শত মোবাইল ফোন নিবন্ধন: বিভ্রান্তির কারণ জানাল কর্তৃপক্ষ
  • নাম-ঠিকানাসহ এনআইডির ৭ তথ্যের সংশোধন কার্যক্রম স্থগিত
  • পোস্টাল ব্যালটে ভোট দিতে পাসপোর্ট বা এনআইডি বাধ্যতামূলক হোক: ইসির সঙ্গে সংলাপে তাসনিম জারা

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net