Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
টানা তিন দিনের ছুটিতে ঢাকায় বিএনপি, জামায়াত, এনসিপি ও হেফাজতের সমাবেশ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 April, 2025, 12:50 pm
Last modified: 30 April, 2025, 01:05 pm

Related News

  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা

টানা তিন দিনের ছুটিতে ঢাকায় বিএনপি, জামায়াত, এনসিপি ও হেফাজতের সমাবেশ 

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ছুটিকে ঘিরে রাজধানী ঢাকায় পৃথক জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে চারটি রাজনৈতিক দল ও সংগঠন।
টিবিএস রিপোর্ট
30 April, 2025, 12:50 pm
Last modified: 30 April, 2025, 01:05 pm
কোলাজ: টিবিএস

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের সরকারি ছুটি। এ ছুটিকে ঘিরে রাজধানী ঢাকায় চারটি রাজনৈতিক দল ও সংগঠন পৃথকভাবে জনসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল এই সমাবেশের আয়োজক। এতে রাজধানী ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানা গেছে।

এদিকে, আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে একই দিন সকাল ৯টায় রাজধানী ঢাকার পল্টন মোড়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। 

ফেডারেশনের সভাপতি ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নায়েবে আমির ও সাবেক এমপি মুজিবুর রহমান এবং সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

পরদিন শুক্রবার (২ মে) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এই সমাবেশ হবে।

এনসিপির ঢাকা মহানগর শাখার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে ১০ থেকে ১৫ হাজার মানুষের অংশগ্রহণ হতে পারে বলে জানানো হয়েছে।

সরকারি ছুটির তৃতীয় দিন শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। জানা গেছে, এক মাস ধরে এই কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি।

হেফাজতের প্রধান দাবি হলো, দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে করা প্রায় ৩০০টি মামলা প্রত্যাহার করা। এছাড়া, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর, ২০২১ সালের মার্চ ও ২০২৪ সালের বিভিন্ন ঘটনার 'নিহতদের হত্যাকাণ্ডের বিচার'; নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল; সংবিধানের প্রস্তাবনায় 'আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস' পুনঃস্থাপন এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদও সমাবেশে উঠে আসবে বলে জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

সমাবেশ / সভা / বিএনপি / হেফাজতে ইসলাম / এনসিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net