Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
প্রধান উপদেষ্টার কাছে রাখাইনে ‘মানবিক করিডোর’-এর ব্যাখ্যা জানতে চাইবে বিএনপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2025, 10:45 pm
Last modified: 29 April, 2025, 10:55 pm

Related News

  • তারেক রহমান: চেনা ছকের বাইরে এক প্রধানমন্ত্রী
  • দেশের মানুষের মধ্যে দুঃশাসন মোকাবিলার অদম্য শক্তি রয়েছে: রিজভী
  • মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী, আমানসহ নতুন ৪ সদস্য
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা

প্রধান উপদেষ্টার কাছে রাখাইনে ‘মানবিক করিডোর’-এর ব্যাখ্যা জানতে চাইবে বিএনপি

ইউএনবির প্রতিবেদনে বরা হয়েছে,  বিএনপির নেতারা জানিয়েছেন যে করিডোর সম্পর্কে বিস্তারিত জানতে হয় তারা সরকারকে একটি চিঠি দেবেন অথবা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে একটি প্রতিনিধি দল পাঠাবেন।
টিবিএস রিপোর্ট
29 April, 2025, 10:45 pm
Last modified: 29 April, 2025, 10:55 pm
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য পর্যন্ত একটি 'মানবিক করিডোর' স্থাপনের পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। দলটি এই পদক্ষেপকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি আখ্যায়িত করে এটি প্রতিহত করার জন্য প্রয়োজনে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়ে উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করছে।

বার্তাসংস্থা ইউএনবির এক প্রতিবেদনে বলা হয়েছে,  বিএনপির নেতারা জানিয়েছেন যে করিডোর সম্পর্কে বিস্তারিত জানতে তারা সরকারকে একটি চিঠি দেবেন, অথবা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে একটি প্রতিনিধি দল পাঠাবেন।

বিএনপি নেতারা জানান, গতকাল (২৮ এপ্রিল) তাদের দলের স্থায়ী কমিটির সভায় গভীর উদ্বেগের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'আমরা এখনো বিষয়টি পুরোপুরি জানি না। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছি, জনগণ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা ছাড়াই সরকার একতরফাভাবে এত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে।'

মোশাররফ হোসেন জানান, সরকার মানবিক কারণে শর্তসাপেক্ষে এই করিডোর চালু করতে চায় বলে শুনেছেন তারা।

তিনি বলেন, 'কিন্তু সেই শর্তগুলো কী, আমরা জানি না।'

এই সিদ্ধান্ত ও সুনির্দিষ্ট শর্ত সম্পর্কে দেশের মানুষকে স্পষ্টভাবে জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা।

তিনি আরও বলেন, 'আমরাও এ বিষয়ে প্রাসঙ্গিক তথ্য ও প্রমাণ সংগ্রহ করছি। আমরা বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গেও আলোচনা করব। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, আমাদের দল আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান ঘোষণা করবে।'

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে বলেন, 'এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা বাংলাদেশের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বকে বিপন্ন করবে।'

সালাহউদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, 'মিয়ানমারের কোনো পক্ষের সঙ্গে সামরিক সংঘাত তৈরি করতে পারে, এমন যে কোনো পদক্ষেপই বাংলাদেশের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।'

তিনি বলেন, 'সুতরাং, এ ধরনের স্পর্শকাতর সিদ্ধান্ত সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এবং সব রাজনৈতিক দল ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে ও সর্বসম্মতির ভিত্তিতেই নেওয়া উচিত।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, 'আমরা সরকারের কাছে জানতে চাইব—এই মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা অন্য কোনো পক্ষের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না। যদি হয়ে থাকে, তাহলে সেই আলোচনার শর্ত কী ছিল? কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো? সরকার যদি এর ব্যাখ্যা দেয়, তাহলে সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী করণীয় নির্ধারণ করব।'

Related Topics

টপ নিউজ

রাখাইন / মানবিক করিডোর / বিএনপি / প্রধান উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • তারেক রহমান: চেনা ছকের বাইরে এক প্রধানমন্ত্রী
  • দেশের মানুষের মধ্যে দুঃশাসন মোকাবিলার অদম্য শক্তি রয়েছে: রিজভী
  • মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী, আমানসহ নতুন ৪ সদস্য
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net