Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
তারেক-ইউনূসের বৈঠক জনগণের মধ্যে স্বস্তির বার্তা এনেছে: দুদু

বাংলাদেশ

ইউএনবি
14 June, 2025, 02:35 pm
Last modified: 14 June, 2025, 02:40 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

তারেক-ইউনূসের বৈঠক জনগণের মধ্যে স্বস্তির বার্তা এনেছে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘গতকাল শুক্রবার (১৩ জুন) অনুষ্ঠিত এই বৈঠক গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি ও শক্তি জুগিয়েছে।’
ইউএনবি
14 June, 2025, 02:35 pm
Last modified: 14 June, 2025, 02:40 pm
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: ইউএনবি

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের মধ্যে বৈঠক দেশের জনগণের মধ্যে স্বস্তির বার্তা এনেছে এবং গণতান্ত্রিক অভিযাত্রা সঠিক রাখার প্রত্যয়কে আরও সুদৃঢ় করেছে।

শনিবার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এমন কথা বলেন।

দুদু বলেন, 'গতকাল শুক্রবার (১৩ জুন) অনুষ্ঠিত এই বৈঠক গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি ও শক্তি জুগিয়েছে।'

'গতকাল লন্ডনে ড. মুহাম্মদ ইউনুস ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের মধ্যে যে বৈঠকটি হয়েছে, তা গণতান্ত্রিক আন্দোলনকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।' 

তিনি বলেন, 'এ বৈঠক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং এটি প্রত্যাশিতই ছিল। এই বৈঠকের জন্য আমি ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে ড. ইউনুস ও তারেক রহমানকে ধন্যবাদ জানাই।'

'৫ আগস্ট শেখ হাসিনার স্বৈরাচারী সরকার বিদায় নেওয়ার পর জাতির চূড়ান্ত লক্ষ্য হবে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি নির্বাচিত সরকার গঠন করা, যোগ করেন এই বিএনপি নেতা।

গত ১৫ বছরে জনগণ তাদের পছন্দের প্রার্থী ও দলকে ভোট দিতে পারেনি দাবি করে দুদু বলেন, 'শেখ হাসিনা ভোটের নামে প্রতারণা করে জনগণকে বিভ্রান্ত করেছেন।'

তিনি অভিযোগ করেন, সরকার এমন একটি নিয়ন্ত্রিত ভোট জালিয়াতির ব্যবস্থা গড়ে তুলেছে, যেখানে ভোটকেন্দ্রে মানুষের লাইন থাকলেও প্রকৃত ভোটগ্রহণ হয় না এবং জনগণের পছন্দের দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা দেশে-বিদেশে এই ছদ্ম নির্বাচনকেই আসল নির্বাচন হিসেবে প্রচার করেছেন।

এ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, 'প্রতিবেশী ভারত—যারা নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করে, তারাও এই নির্বাচনকে স্বীকৃতি দিয়ে শেখ হাসিনাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানিয়েছে।'

তিনি বলেন, 'আমার মনে হয়, আমাদের এই প্রতিবেশী দেশটি, যার নিজেদের বন্ধু এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করে—তারা আসলে গণতন্ত্রের জন্য সবচেয়ে বিপজ্জনক শক্তি। আমাদের তাদের ব্যাপারে সম্পর্কে সচেতন থাকতে হবে।'

Related Topics

টপ নিউজ

ইউনূস-তারেক বৈঠক / শামসুজ্জামান দুদু / বিএনপি / গণতন্ত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • যারা গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net