Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
আলোচিত সাত খুনের ১১ বছর, এখনও রায় বাস্তবায়নের অপেক্ষায় স্বজনরা

বাংলাদেশ

সাবিত আল হাসান
27 April, 2025, 01:45 pm
Last modified: 27 April, 2025, 01:49 pm

Related News

  • জুলাই আন্দোলনের হত্যা মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদির ৬ মাসের জামিন
  • ওসমান হাদিকে হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১১ মার্চ
  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ৩ ফেব্রুয়ারি
  • পৃথক ২ হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৫ জানুয়ারি 

আলোচিত সাত খুনের ১১ বছর, এখনও রায় বাস্তবায়নের অপেক্ষায় স্বজনরা

স্বামী হারিয়ে একাই মেয়েকে বড় করছেন জাহাঙ্গীরের স্ত্রী নূপুর। তিনি বলেন, “এখন আর আমাদের খবর রাখে না কেউ। সবাই তাদের প্রতিশ্রুতি ভুলে গেছে। বছর ঘুরলেই শুধু সাংবাদিকরা আসে। আমরা কীভাবে বেঁচে আছি, সেটা শুধু আমি আর আমার মেয়ে জানি।”
সাবিত আল হাসান
27 April, 2025, 01:45 pm
Last modified: 27 April, 2025, 01:49 pm
ছবি: সাবিত আল হাসান

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার ১১ বছর পূর্ণ হলো আজ। এখনও রায় কার্যকর না হওয়ায় হতাশ নিহতদের স্বজনরা। ঘাতক নূর হোসেনের ভয়ে অনেকেই নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন অনেকে।

নিহত গাড়িচালক জাহাঙ্গীর আলমের মেয়ে রোজা, বাবার মৃত্যুর এক মাস পর তার জন্ম, সে এখন মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বাবার আদর না পাওয়া রোজার কাছে বাবা মানে শুধু ফ্রেমে বাঁধানো একটি ছবি।

স্বামী হারিয়ে একাই মেয়েকে বড় করছেন জাহাঙ্গীরের স্ত্রী নূপুর। তিনি বলেন, "এখন আর আমাদের খবর রাখে না কেউ। সবাই তাদের প্রতিশ্রুতি ভুলে গেছে। বছর ঘুরলেই শুধু সাংবাদিকরা আসে। আমরা কীভাবে বেঁচে আছি, সেটা শুধু আমি আর আমার মেয়ে জানি।"

নূপুরের মতো অন্যান্য নিহতদের পরিবারের গল্পও একই রকম। রায় কার্যকর না হওয়ায় তারা ক্ষোভ ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। স্বজন হারানোর ব্যথার পাশাপাশি অর্থনৈতিক সংকটে ভুগছে প্রায় প্রতিটি পরিবার।

মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি বলেন, "আওয়ামী লীগ আমলেও রায় কার্যকর হয়নি। সরকারের কাছে আকুল আবেদন, দ্রুত রায় বাস্তবায়ন করা হোক। এখনও নূর হোসেনের লোকজনের কাছ থেকে হুমকি পাচ্ছি। আমরা নিরাপত্তাহীনতায় আছি।"

ছবি: সাবিত আল হাসান

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকা থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। পরে শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ।

এ ঘটনায় দুটি মামলা দায়ের হয়। ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। 

এরপর আসামিরা উচ্চ আদালতে আপিল করেন। ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট ১৫ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন ও ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা বহাল রাখেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, "এ নির্মম হত্যাকাণ্ডের রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখবে বলে আমরা আশাবাদী। দ্রুত শুনানি ও নিষ্পত্তি করে রায় কার্যকরের দাবি জানাই।"
 

Related Topics

টপ নিউজ

আলোচিত সাত খুন / ৭ খুন / নারায়ণগঞ্জ / হত্যা মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • জুলাই আন্দোলনের হত্যা মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদির ৬ মাসের জামিন
  • ওসমান হাদিকে হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১১ মার্চ
  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ৩ ফেব্রুয়ারি
  • পৃথক ২ হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২৫ জানুয়ারি 

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net