Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
গাবতলী টার্মিনালে আন্তজেলা বাস প্রবেশের আলাদা সড়ক নির্মাণ করা হবে: ঢাকা উত্তর প্রশাসক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 April, 2025, 10:40 pm
Last modified: 25 April, 2025, 10:48 pm

Related News

  • ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ডিএমপির তিন থানায় নতুন ওসি
  • ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে: ডিএমপি
  • শীর্ষ সন্ত্রাসীর উপদ্রব নেই, নাম ভাঙিয়ে কিছু ‘মিডিয়াম লেভেলের’ অপরাধীরা সন্ত্রাস করে: ডিএমপি
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

গাবতলী টার্মিনালে আন্তজেলা বাস প্রবেশের আলাদা সড়ক নির্মাণ করা হবে: ঢাকা উত্তর প্রশাসক

ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে শিগগিরই মিরপুর-১ থেকে মিরপুর-১৩ পর্যন্ত প্রধান সড়কে ট্র্যাপার বসানো হবে বলে জানান মোহাম্মদ এজাজ।
টিবিএস রিপোর্ট
25 April, 2025, 10:40 pm
Last modified: 25 April, 2025, 10:48 pm
ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, গাবতলী টার্মিনালে আন্তজেলা বাস প্রবেশ ও বের হওয়ার জন্য আলাদা রাস্তা নির্মাণ করা হবে। বিশেষ করে উত্তরবঙ্গের সব আন্তজেলা বাস বিআরটিএর ডিপোতে প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে এ রাস্তা ব্যবহার করবে।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে রাজধানীর গাবতলী টার্মিনালের বিআরটিএ ডিপো পরিদর্শন শেষে এ সংক্রান্ত এক সভায় তিনি এ কথা জানান।

মোহাম্মদ এজাজ বলেন, 'আন্তজেলা বাসের যাতায়াতের জন্য এটি হবে ডেডিকেটেড রাস্তা। আন্তজেলা বাস আমিনবাজার ব্রিজ হয়ে সোজা রাস্তা দিয়ে আর ডিপোতে প্রবেশ করবে না এবং ডিপো থেকে বের হবে না। এতে গাবতলী টার্মিনালকেন্দ্রীক শৃঙ্খলা ফিরবে। যানজট কমে যাবে।'

তিনি বলেন, 'সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ডিএনসিসি, বিআরটিএ, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ (ডিএমপি) সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। গাবতলী টার্মিনালের বাইরে কোনো গাড়ি দাঁড়িয়ে থাকতে পারবে না। এছাড়া টার্মিনালের বাইরে কোনো পরিবহনের টিকিট কাউন্টার থাকবে না। আন্তজেলা যাতায়াতের সব কাজ হবে টার্মিনালের ভেতরে৷'

তিনি জানান, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে শিগগিরই মিরপুর-১ থেকে মিরপুর-১৩ পর্যন্ত প্রধান সড়কে ট্র্যাপার বসানো হবে। এছাড়াও যেসব ওয়ার্কশপে অবৈধ অটোরিকশা বানানো ও মেরামত করা হয়, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সেসব ওয়ার্কশপ বন্ধ করে দেওয়া হবে।

বিআরটিএ ডিপো পরিদর্শন ও সভায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসীন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, অঞ্চল- ৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন, নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক সার্কেল) নাঈম রায়হান খান প্রমুখ, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার প্রমুখ। 

Related Topics

টপ নিউজ

গাবতলী / বাস / টার্মিনাল / গাবতলী টার্মিনাল / যানজট / ডিএনসিসি / ডিএমপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ডিএমপির তিন থানায় নতুন ওসি
  • ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে: ডিএমপি
  • শীর্ষ সন্ত্রাসীর উপদ্রব নেই, নাম ভাঙিয়ে কিছু ‘মিডিয়াম লেভেলের’ অপরাধীরা সন্ত্রাস করে: ডিএমপি
  • কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net