Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সশস্ত্র মহড়ায় নগরবাসীর আতঙ্ক, আটক ৩

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 April, 2025, 09:40 pm
Last modified: 25 April, 2025, 09:46 pm

Related News

  • রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যার ঘটনায় ২ জন আটক
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সশস্ত্র মহড়ায় নগরবাসীর আতঙ্ক, আটক ৩

রাণী দিঘিরপাড়ে ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে দিঘির দক্ষিণপাড়ে দুই থেকে তিনশ কিশোর দেশীয় অস্ত্র হাতে ঘোরাঘুরি করে। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা আতঙ্কিত হয়ে পড়েন।
টিবিএস রিপোর্ট
25 April, 2025, 09:40 pm
Last modified: 25 April, 2025, 09:46 pm
প্রতীকী ছবি

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের মহড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অস্ত্র হাতে তারা মিছিল করে রাস্তায় ছোটাছুটি করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরীর রাণী দিঘিরপাড়, তালপুকুরপাড় ও আদালতপাড়া এলাকায় চলে এসব মহড়া। এ সময় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলছিল। বিশ্ববিদ্যালয় ছাড়াও শহরের ২০টি উপকেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছিল। রাণী দিঘিরপাড়ে ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় পরীক্ষা চলাকালে দিঘির দক্ষিণপাড়ে দুই থেকে তিনশ কিশোর দেশীয় অস্ত্র হাতে ঘোরাঘুরি করে। তাদের নেতৃত্বে ছিল ১৫-২০টি মোটরসাইকেল, যেগুলো বিকট শব্দে সড়ক প্রদক্ষিণ করে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়ার খবর পেয়ে পুলিশ অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।

ছবি: টিবিএস

রাণী দিঘিরপাড়ে সন্তানদের নিয়ে অবস্থানকারী অনেক অভিভাবক ভয় পেয়ে যান। ময়মনসিংহ থেকে আসা করুণা রাণী সাহা বলেন, 'যে পরিস্থিতি দেখেছি তাতে মেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও এখানে ভর্তি করাব কি-না তা দ্বিতীয়বার ভাবব।'

তালপুকুরপাড় এলাকার বাসিন্দারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বিকেলে এক থেকে দেড়শ কিশোর রামদা, চাপাতি নিয়ে এলাকায় আসে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে গোটা এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

বিকেল সাড়ে ৪টার দিকে আদালতপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের মহড়া হয়। এতে যানবাহনচালকরাও সড়কের পাশে দাঁড়িয়ে পড়ে।

এক অটোরিকশাচালক আবদুল আলিম বলেন, 'ছোট ছোট পোলাপান কী করে? এদের হাতে ছ্যান, চাপাতি। কয়েকদিন পর পর এরা রাস্তায় নামে। পুলিশ কী করে?'

স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা নগরীতে অন্তত ২০টি কিশোর গ্যাং নিয়মিত শক্তির মহড়া চালায়। এদের বেশিরভাগই নিম্নআয়ের পরিবারের সন্তান।
 

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / কিশোর গ্যাং / আটক / মহড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বিল্লাল হত্যার ঘটনায় ২ জন আটক
  • কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ আটক ৪৫ কর্মী
  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৭

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net