Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
বাঁশখালীতে লবণের মাঠ নিয়ে বিরোধে গুলিবিনিময়, আহত ২২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 April, 2025, 09:35 pm
Last modified: 22 April, 2025, 09:39 pm

Related News

  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে আহত ৩৩
  • ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১৫০ মার্কিন সেনা আহত
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, বেশ কয়েকজন আহত
  • রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বসতবাড়ির ওপর পড়ল ট্রাক, আহত ৩ 

বাঁশখালীতে লবণের মাঠ নিয়ে বিরোধে গুলিবিনিময়, আহত ২২

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে থেকে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন। মাথায় টুপি পরা ওই ব্যক্তি বলেন, ‘দেখতেছেন তো? গুলি করছে আমাদের দিকে। অনেকজনকে গুলি করছে।’
টিবিএস রিপোর্ট
22 April, 2025, 09:35 pm
Last modified: 22 April, 2025, 09:39 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামের বাঁশখালীতে লবণের মাঠ নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের উত্তর সরল গ্রামের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লবণের মাঠের দখল নিয়ে 'কবির গ্রুপ' ও 'মনসুর গ্রুপ' নামক দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। ওই উত্তেজনার জের ধরেই কবির গ্রুপের সদস্যরা মানসুর গ্রুপের লোকজনের ওপর অতর্কিত গুলি চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ ঘটনায় আহতদের সবাই মনসুর গ্রুপের সদস্য বলে জানা গেছে। তারা সবাই ছররা গুলিতে আহত হন এবং তাদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুশমিতা চৌধুরী সাংবাদিকদের জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ফরকান, জমির উদ্দিন, নূর হোসেন ও মাহিমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

তিনি বলেন, 'সবাই ছররা গুলিতে আহত হয়েছেন। আমাদের হাসপাতালে ছররা অপসারণের জন্য প্রয়োজনীয় শল্যচিকিৎসা সুবিধা না থাকায় পর্যায়ক্রমে আরও রোগী চমেকে পাঠাতে হতে পারে।'

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে থেকে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন। মাথায় টুপি পরা ওই ব্যক্তি বলেন, 'দেখতেছেন তো? গুলি করছে আমাদের দিকে। অনেকজনকে গুলি করছে।'

তিনি আরও বলেন, 'আমি শুধু চা খেতে বাজারে এসেছিলাম। হঠাৎ করে ওরা গুলি করল। আমার হাত ও পায়ে গুলি লেগেছে। ওরা লুকিয়ে লুকিয়ে গুলি করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য দরকার।'

ভিডিওতে আরও দেখা যায়, আশপাশের দোকানপাট বন্ধ, গুলির শব্দ শোনা যাচ্ছে, এবং এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র হাতে একটি দেয়ালের আড়ালে সরে যাচ্ছেন।

তবে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গুলির ঘটনার কথা অস্বীকার করে বলেন, 'উভয় পক্ষই ইটপাটকেল নিক্ষেপ করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, আমিও ছিলাম। দাঙ্গায় জড়িতদের ধরতে অভিযান চলছে।'

স্থানীয়দের মতে, বাঁশখালীর উপকূলীয় সরল এলাকা দীর্ঘদিন ধরেই লবণের মাঠ ও জমির দখল নিয়ে সংঘর্ষপ্রবণ।
 

Related Topics

টপ নিউজ

বাঁশখালী / সংঘর্ষ / আহত / ছররা গুলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে আহত ৩৩
  • ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১৫০ মার্কিন সেনা আহত
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, বেশ কয়েকজন আহত
  • রাজশাহীতে ট্রেনের ধাক্কায় বসতবাড়ির ওপর পড়ল ট্রাক, আহত ৩ 

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net