Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
আমরা সর্বপ্রথম হাসিনার বিচার দেখতে চাই: এ্যানি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 April, 2025, 08:40 pm
Last modified: 19 April, 2025, 08:42 pm

Related News

  • আইনশৃঙ্খলা বাহিনীকে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
  • নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
  • নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন
  • বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ

আমরা সর্বপ্রথম হাসিনার বিচার দেখতে চাই: এ্যানি

এ্যানি বলেন, এখন পর্যন্ত হাসিনার দৃশ্যমান কোনো বিচার হয়নি। আমরা সর্ব প্রথম হাসিনার বিচার দেখতে চাই। তারপর হাসিনার পরিবারের বিচার, গুম-খুন ও দুঃশাসনের বিচার আমরা দেখতে চাই।
টিবিএস রিপোর্ট
19 April, 2025, 08:40 pm
Last modified: 19 April, 2025, 08:42 pm
লক্ষ্মীপুরে যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এখন পর্যন্ত হাসিনার দৃশ্যমান কোনো বিচার হয়নি। আমরা সর্ব প্রথম হাসিনার বিচার দেখতে চাই।

আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভা, সদর (পূর্ব) ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শহরের পুরাতন গোহাটা সড়কের বশির ভিলা হলরুমে এ আয়োজন করা হয়।

এ্যানি বলেন, এখন পর্যন্ত হাসিনার দৃশ্যমান কোনো বিচার হয়নি। আমরা সর্ব প্রথম হাসিনার বিচার দেখতে চাই। তারপর হাসিনার পরিবারের বিচার, গুম-খুন ও দুঃশাসনের বিচার আমরা দেখতে চাই। দেশে সংস্কারও হবে, নির্বাচনও হবে। এই প্রক্রিয়া না থাকলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে না। যতদিন পর্যন্ত গণতন্ত্রের শক্ত ভিত না থাকবে, ততদিন ফ্যাসিবাদী শক্তি জনগণকে শোষণ করবে। দেশ থেকে ফ্যাসিবাদ ধ্বংস হয়ে যাক, এই কর্তৃত্ববাদ ধ্বংস হয়ে যাক, এটাই আমাদের আগামী দিনের স্লোগান।

তিনি বলেন, ৫ আগস্ট যেসব থানা লুট হয়েছে, সেই অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এখন পর্যন্ত অস্ত্রগুলো উদ্ধারে কোনো অভিযানও করা হয়নি। অবিলম্বে সব অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করতে হবে। বিগত সময়ে যারা গুম-খুনের সঙ্গে জড়িত ছিল, যারা এক ব্যক্তির শাসন করেছে, যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, সাধারণ মানুষের আন্দোলনের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

'ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে। আওয়ামী লীগের দুঃশাসন, অত্যাচার, নির্যাতন, খুন ও গুম দেশের মানুষ এখনো ভুলে যায়নি। তাই কোনোভাবেই আবারও সেই সুযোগ বাংলাদেশের মাটিতে দেওয়া হবে না'--- বলেন তিনি।

চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যার সভাপতিত্বে লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ ও সদর উপজেলা (পূর্ব) যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন প্রমুখ।

 

Related Topics

টপ নিউজ

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি / বিএনপি / বিচার / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • আইনশৃঙ্খলা বাহিনীকে সোজা গুলি করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
  • নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দলের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
  • নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর 
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন
  • বিএনপি আজ আ.লীগের কাছে হাইজ্যাক হয়ে গেছে: হাসনাত আবদুল্লাহ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net