Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
নির্বাচনের আগে মৌলিক সংস্কার নিশ্চিত করার দাবি জামায়াত আমিরের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 April, 2025, 05:30 pm
Last modified: 17 April, 2025, 05:35 pm

Related News

  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল
  • জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

নির্বাচনের আগে মৌলিক সংস্কার নিশ্চিত করার দাবি জামায়াত আমিরের

শফিকুর রহমান বলেন, ‘এসব সংস্কার ছাড়া যে নির্বাচন হবে, তা গণতন্ত্রের ভিত্তি গড়ে তুলতে পারবে না। বরং অতীতের মতো আরও একটি বিতর্কিত নির্বাচন হওয়ার ঝুঁকি থাকবে’
টিবিএস রিপোর্ট
17 April, 2025, 05:30 pm
Last modified: 17 April, 2025, 05:35 pm
জামায়াত আমির শফিকুর রহমান। ফাইল ছবি: ইউএনবি

ইউরোপ ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে নির্বাচন ও জাতীয় রাজনীতির নানা দিক তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি মৌলিক সংস্কার শেষ করে নির্বাচন দেয়ার কথা বলেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

সফরের অভিজ্ঞতা জানিয়ে জামায়াত আমির বলেন, ইউরোপ ও যুক্তরাজ্যে বিভিন্ন মহল বাংলাদেশের নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন—এই নির্বাচন কবে হবে, কীভাবে হবে? জবাবে তিনি বলেছেন, অনেক ত্যাগ ও প্রচেষ্টার মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে, তা তিনটি মৌলিক দাবি তুলেছে।

প্রথম দাবি হিসেবে তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের আগে 'দৃশ্যমান, গ্রহণযোগ্য, মৌলিক সংস্কার' নিশ্চিত করতে হবে। এ বিষয়ে জামায়াতের পক্ষ থেকে কমিশনগুলোর কাছে সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শফিকুর রহমান বলেন, 'এসব সংস্কার ছাড়া যে নির্বাচন হবে, তা গণতন্ত্রের ভিত্তি গড়ে তুলতে পারবে না। বরং অতীতের মতো আরও একটি বিতর্কিত নির্বাচন হওয়ার ঝুঁকি থাকবে, যা দলটি কোনোভাবেই চায় না।'

তিনি আরও বলেন, 'হাজারো মানুষের প্রাণ, পঙ্গুত্ব ও আহত হওয়ার মধ্য দিয়ে দেশে এই পরিবর্তন এসেছে। কাজেই সংস্কার এখন সময়ের দাবি। এই সংস্কার সাধনের মূল অংশীজন রাজনৈতিক দলগুলো। তারা যত দ্রুত ও আন্তরিকতার সঙ্গে এই প্রক্রিয়ায় যুক্ত হবে, তত দ্রুতই নির্বাচনের পরিবেশ তৈরি হবে।'

দ্বিতীয় দাবির কথা উল্লেখ করে জামায়াত আমির বলেন, আন্দোলন-সংঘর্ষে যারা নিহত ও আহত হয়েছেন, সেই খুনের দায় যাদের ওপর বর্তায়, তাদের বিচার হতে হবে। জাতিকে দৃশ্যমানভাবে সেই বিচার দেখাতে হবে, যাতে খুনিদের বিচার নিয়ে মানুষের আস্থা ফিরে আসে।

তৃতীয় দাবিতে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরকে সম্মান করার পরিবেশ গড়ে তুলতে হবে। 'জিতে গেলে নির্বাচন সুষ্ঠু, হারলে নির্বাচন দুষ্ট'—এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। নির্বাচন এমন হতে হবে, যাতে কেউ সহজে প্রশ্ন তুলতে না পারে। এজন্য সরকারের উদ্যোগে, রাজনৈতিক দলগুলোর নিজস্ব প্রয়াসে কিংবা সিভিল সোসাইটির মাধ্যমে ব্যাপক সংলাপ ও সম্পৃক্ততা দরকার।

সংবাদ সম্মেলনে শফিকুর রহমান জানান, বিদেশি মহল নির্বাচন কবে হবে, তা জানতে চেয়েছেন। উত্তরে তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা জাতির সামনে স্পষ্ট করেছেন, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সংস্কার, বিচার ও আনুষঙ্গিক প্রস্তুতির জন্য এই সময়কে গ্রহণযোগ্য মনে করছেন তারা। তবে এই সময়সীমা যাতে অতিক্রম না করে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হবে বলেও জানান তিনি।
 

Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / আমির ডা. শফিকুর রহমান / নির্বাচন / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ছবি: সংগৃহীত
    একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?
  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক
  • বিএনপির মনোনয়ন চূড়ান্ত, নতুন রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল
  • জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net