Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 11, 2026
আশুলিয়ায় ড্রেনে লেগুনা পড়ে ২ পোশাককর্মী নিহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 April, 2025, 09:55 pm
Last modified: 16 April, 2025, 09:57 pm

Related News

  • আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১; পরকীয়ার জেরে হত্যা, বলছে পিবিআই  
  • দিল্লিতে ৬ তলা হোস্টেল ধসে নিহত অন্তত ৩, অর্ধশতাধিক শিক্ষার্থী আটকা পড়ার আশঙ্কা
  • গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০
  • আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার 
  • ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

আশুলিয়ায় ড্রেনে লেগুনা পড়ে ২ পোশাককর্মী নিহত

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় বাইপাইল-আব্দুল্লাপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
16 April, 2025, 09:55 pm
Last modified: 16 April, 2025, 09:57 pm
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় বৃষ্টিতে সড়কে পানি জমে থাকা অবস্থায় সড়কের পাশে একটি খোলা ড্রেনে একটি যাত্রীবাহী লেগুনা উল্টে পড়ে দুই পোশাককর্মী নিহত হয়েছেন। এছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় বাইপাইল-আব্দুল্লাপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বদিউল আলম গাজি (৩৫) এবং হৃদয় মিয়া (৩৫)। এদের মধ্যে বদিউল এনভয় গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় এবং হৃদয় ইউনিমাস স্পোর্টসওয়্যার লিমিটেডে কর্মরত ছিলেন।

আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের ডিউটি ম্যানেজার মো. পারভেজ বলেন, 'সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমাদের হাসপাতালে বদিউল আলম ও হৃদয় মিয়াকে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।'

তিনি আরও বলেন, 'এছাড়াও এই দুর্ঘটনায় আহত আরও তিনজন আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন বিলকিস (৩২), সুব্রত পাল (৩৩) এবং নুরুল ইসলাম।'

স্থানীয়রা জানান, বিকেলের প্রচণ্ড বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে যায়। এ সময় ৮ থেকে ১০ জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাচ্ছিল। হঠাৎই লেগুনাটি উল্টে সড়কের পাশের একটি খোলা ড্রেনে পড়ে গেলে বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয় ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'সন্ধ্যায় যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাচ্ছিল। এ সময় লেগুনাটি ফ্যান্টাসি কিংডমের সামনে পৌঁছালে সড়কের পাশের একটি বড় খোলা ড্রেনে পড়ে যায়। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন, আহত রয়েছেন আরও কয়েকজন। আমরা ঘটনাস্থলে রয়েছি।'

Related Topics

টপ নিউজ

আশুলিয়া / ড্রেন / লেগুনা / পোশাককর্মী / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: আল জাজিরা
    যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন এসবিএসি ব্যাংকের
  • ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
    ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের
  • সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি: সংগৃহীত
    জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস
    দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চায় ১৮ প্রতিষ্ঠান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা

Related News

  • আশুলিয়ায় দম্পতি ও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১; পরকীয়ার জেরে হত্যা, বলছে পিবিআই  
  • দিল্লিতে ৬ তলা হোস্টেল ধসে নিহত অন্তত ৩, অর্ধশতাধিক শিক্ষার্থী আটকা পড়ার আশঙ্কা
  • গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০
  • আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষ থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার 
  • ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

Most Read

1
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: আল জাজিরা
বাংলাদেশ

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন এসবিএসি ব্যাংকের

2
‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
বাংলাদেশ

‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের

4
সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল

5
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চায় ১৮ প্রতিষ্ঠান

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net