Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
প্রবাসীদের ভোট নিশ্চিতে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে ইসি

বাংলাদেশ

ইউএনবি
08 April, 2025, 03:35 pm
Last modified: 08 April, 2025, 03:38 pm

Related News

  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসির সিদ্ধান্ত
  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ

প্রবাসীদের ভোট নিশ্চিতে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে ইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘প্রবাসীদের ভোট নেওয়ার জন্য যে পদ্ধতিই গ্রহণ করা হোক, প্রথমে একটি পাইলট প্রকল্প আকারে ছোট পরিসরে সেটির কার্যকারিতা পরীক্ষা করা হবে। প্রকল্প কার্যকর হলে পরবর্তীতে বড় পরিসরে বাস্তবায়ন করা হবে।’
ইউএনবি
08 April, 2025, 03:35 pm
Last modified: 08 April, 2025, 03:38 pm
ফাইল ছবি: রাজীব ধর/টিবিএস

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে কোন পদ্ধতি অনুসরণ করা হবে এ নিয়ে পরামর্শ গ্রহণে কারিগরি বিশেষজ্ঞ দলের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) কর্মশালা করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, 'প্রবাসীদের ভোট নেওয়ার জন্য যে পদ্ধতিই গ্রহণ করা হোক, প্রথমে একটি পাইলট প্রকল্প আকারে ছোট পরিসরে সেটির কার্যকারিতা পরীক্ষা করা হবে। প্রকল্প কার্যকর হলে পরবর্তীতে বড় পরিসরে বাস্তবায়ন করা হবে।'

মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) বিশেষজ্ঞ দলের সঙ্গে ইসির এ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন  সিইসি এ এম এম নাসির উদ্দিন।

দিনব্যাপী এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বুয়েট, এমআইএসটিসহ সরকারি-বেসরকারি বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ ও কমিশন কর্মকর্তাসহ অন্তত ৮০ জন অংশ নিয়েছেন। এ ছাড়াও আয়োজনে যোগ দিয়েছেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।

অনুষ্ঠানে সিইসি নাসির বলেন, 'প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি আমরা অগ্রাধিকার দিচ্ছি। আশা করছি, আজকের কর্মশালার মাধ্যমে বিশেষজ্ঞদের থেকে একটি সুনির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করা যাবে।'

বিশেষজ্ঞরা যে পদ্ধতিতে ভোট গ্রহণের পরামর্শ দেবেন সে অনুযায়ীই উদ্যোগ নেওয়া হবে বলে জানান নাসির উদ্দিন। সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা ও প্রবাসীদের অবস্থা বিবেচনা করে ইসি সিদ্ধান্ত নেবে বলে আশ্বস্ত করেন তিনি।

আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের মতো নির্বাচন কমিশনও প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে নাসির উদ্দিন বলেন,'অনেক প্রবাসীই ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন, তাদের ভোটাধিকারের সুযোগ তৈরি করে দিতে অনুরোধ জানিয়েছেন। তবে কাজটি খুব একটা সহজ নয়।'

বর্তমানে ইসি পোস্টাল ভোটিং, অনলাইন ভোটিং, প্রক্সি ভোটিং এই তিন পদ্ধতি নিয়ে কাজ করছে। তবে পোস্টাল ও অনলাইন ভোটিং পদ্ধতি বাংলাদেশে তেমন কার্যকর হবে না বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। সার্বিক বিবেচনায় প্রক্সি ভোট পদ্ধতিই বাংলাদেশে বেশি কার্যকর বলে মত দেন তিনি।

প্রক্সি ভোট বা ছায়া ভোট হলো, নির্বাচনের সময়ে প্রবাসী কোনো ভোটার তার ভোটদানের ক্ষমতা আরেকজনের কাছে হস্তান্তর করতে পারবেন। সেই মনোনীত ব্যক্তিই প্রবাসীর হয়ে ভোট দেবেন।
 
Related Topics

টপ নিউজ

ইসি / প্রবাসীদের ভোট / বিশেষজ্ঞ / সিইসি / এ এম এম নাসির উদ্দিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • গণভোটের ফল সংশোধন করল ইসি, অতিরিক্ত গেজেট প্রকাশ
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • সিটি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
  • ১৬ বছর বয়স থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র: ইসির সিদ্ধান্ত
  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net