Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
ঈদ উপলক্ষে ফাঁকা রাজধানীতে নিরাপত্তা জোরদার করছে ডিএমপি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 March, 2025, 09:35 am
Last modified: 29 March, 2025, 09:45 am

Related News

  • ঢাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির ৫ দিনের বিশেষ অভিযান শুরু
  • টানা ৪০ দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা
  • ফুটপাত-সড়ক থেকে অবৈধ স্থাপনা সরাতে ডিএমপির আল্টিমেটাম
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

ঈদ উপলক্ষে ফাঁকা রাজধানীতে নিরাপত্তা জোরদার করছে ডিএমপি 

রাজধানীর নিরাপত্তা জোরদারে ১৫ হাজার পুলিশ সদস্য ও অক্সিলিয়ারি ফোর্সের (সহায়ক বাহিনী) ৫০০ সদস্য মোতায়েন করা হয়েছে
টিবিএস রিপোর্ট
29 March, 2025, 09:35 am
Last modified: 29 March, 2025, 09:45 am
ফাইল ছবি

ঈদুল ফিতরের ছুটিতে লাখো মানুষ ঢাকা ছাড়ায় রাজধানীর নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ইতোমধ্যে ১৫ হাজার পুলিশ সদস্য, ৫০০ সহায়ক বাহিনীর সদস্য এবং ৬০০ টহল দল মোতায়েন করা হয়েছে।

সরকার ঘোষিত ৯ দিনের ঈদের ছুটি শুরু হয়েছে গতকাল শুক্রবার (২৮ মার্চ) থেকে, চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। এই সময়ে অধিকাংশ বাসা-বাড়ি ও অফিস ফাঁকা হয়ে যাওয়ায় বাড়তে পারে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ। তাই বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে ডিএমপি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, "রাজধানীবাসী যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য ১৫ হাজার পুলিশ সদস্য নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে কাজ করছে।"

তিনি জানান, ঘরমুখো মানুষের ঢল শুরুর সঙ্গে সঙ্গে পুলিশের নিরাপত্তা কার্যক্রমও শুরু হয়েছে। মার্কেট ও আবাসিক এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেখানে পুলিশ ও সহায়ক বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া আবাসিক এলাকায় টহল বাড়ানোর পাশাপাশি সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি বসানো হচ্ছে।

"ঈদের সময় রাজধানীতে দিনে-রাতে ৬০০টি পুলিশ টহল দল কাজ করবে। ৭৫টি তল্লাশিচৌকি নিয়মিত পরিচালিত হবে। থানার পুলিশ ছাড়াও পিওএম, এপিবিএন, সিটিটিসি ও ডিবি সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন," বলেন তিনি।

তিনি আরও জানান, পুরান ঢাকা ও অন্যান্য এলাকার সোনার দোকানে থাকবে বিশেষ নজরদারি। বিনোদন কেন্দ্র, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, "পূর্ববর্তী ঈদগুলোর অভিজ্ঞতায় দেখা গেছে, এই সময় সোনার দোকানে চুরি বা ডাকাতির ঘটনা ঘটে। অনেক সময় নিরাপত্তাকর্মীদের সহায়তায় এসব অপরাধ সংঘটিত হয়। এবার সেই অভিজ্ঞতা মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে।"

এদিকে ঈদের ছুটিতে রাজধানীতে নিরাপত্তা রক্ষায় র‌্যাবও কাজ করবে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, "বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনে র‌্যাব গোয়েন্দা নজরদারি চালাবে। যেখানে সিসি ক্যামেরা নেই, সেখানে র‌্যাব সদস্যরা টহল দেবেন, যাতে চুরি, ছিনতাই ও ডাকাতি রোধ করা যায়।"

Related Topics

টপ নিউজ

নিরাপত্তা / ডিএমপি / ঈদের ছুটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
    ৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস
  • ফাইল ছবি
    সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ঢাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির ৫ দিনের বিশেষ অভিযান শুরু
  • টানা ৪০ দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা
  • ফুটপাত-সড়ক থেকে অবৈধ স্থাপনা সরাতে ডিএমপির আল্টিমেটাম
  • এবার বিয়ে বাড়ির গয়না বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার
  • ঈদ জমায়েত ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার

Most Read

1
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

2
ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ (বাঁয়ে) ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি
আন্তর্জাতিক

৪৫ দিনের যুদ্ধবিরতির চেষ্টায় মধ্যস্থতাকারীরা; গাজা-লেবাননের পরিস্থিতিতে পড়তে চায় না ইরান: অ্যাক্সিওস

3
ফাইল ছবি
অর্থনীতি

সরকারের চাহিদা বাড়ায় আবার ৫ হাজার কোটি টাকার বিশেষ নিলাম করবে কেন্দ্রীয় ব্যাংক

4
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net