Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
৩৭ লাখ টাকার রডবোঝাই লরি ছিনতাইয়ের সময় গ্রেফতার ২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 March, 2025, 07:25 pm
Last modified: 27 March, 2025, 07:46 pm

Related News

  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা: সারা দেশে বিশেষ সতর্কতা জারি সদর দপ্তরের
  • পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমনের’ ভারতীয় আধার কার্ড ডেমো নম্বরে তৈরি
  • সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ মোশাররফ হোছাইন
  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

৩৭ লাখ টাকার রডবোঝাই লরি ছিনতাইয়ের সময় গ্রেফতার ২

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে মস্তুল ফুটওভার ব্রিজ সংলগ্ন ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
টিবিএস রিপোর্ট
27 March, 2025, 07:25 pm
Last modified: 27 March, 2025, 07:46 pm
উদ্ধার করা রডবোঝাই লরি। ছবি: টিবিএস

রাজধানীর খিলক্ষেত এলাকায় ৩৭ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৩২ দশমিক ৬০ টন রডবোঝাই একটি লরি ছিনতাইয়ের সময় দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দল।

গ্রেফতারকৃতরা হলেন মানিক মিয়া (৩৫) ও দুলাল মিয়া (৫৫)। অভিযানে ছিনতাই হওয়া লরি ও রড উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১২টা ১৫ মিনিটে খিলক্ষেত থানার মস্তুল ফুটওভার ব্রিজ সংলগ্ন ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।

পুলিশ জানায়, সেদিন রাতে লরি চালক মো. পারভেজ খিলক্ষেত থানার টহল পুলিশকে জানান, অজ্ঞাত ৩-৪ জন ছিনতাইকারী তাদের মারধর করে রডবোঝাই লরিটি ৩০০ ফিটের নারায়ণগঞ্জগামী এক্সপ্রেসওয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। ট্রাকটি আবুল খায়ের স্টিল মিল গ্রুপের চট্টগ্রাম ডিপো থেকে রড নিয়ে টঙ্গীর ডিপোতে যাচ্ছিল। পথে কুড়িল বিশ্বরোড এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে।

সংবাদ পেয়ে খিলক্ষেত থানা পুলিশের টহল দল দ্রুত অভিযান চালিয়ে ছিনতাইকারীদের গতিরোধ করে লরিটি উদ্ধার করে।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, 'ঘটনাস্থল থেকে ছিনতাইকারী মানিক মিয়া ও দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাত আরও দুজন পালিয়ে যায়। উদ্ধার হওয়া রডের মূল্য প্রায় ৩৭ লাখ ৭০ হাজার টাকা।'

তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক দুজনের বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি মামলা করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

লরি / ৩০০ ফিট সড়ক / ছিনতাইচেষ্টা / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা: সারা দেশে বিশেষ সতর্কতা জারি সদর দপ্তরের
  • পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমনের’ ভারতীয় আধার কার্ড ডেমো নম্বরে তৈরি
  • সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ মোশাররফ হোছাইন
  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net