Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
ইন্ডিয়া টুডে-তে ‘আসন্ন অভ্যুত্থান’ নিয়ে প্রকাশিত প্রতিবেদন ভিত্তিহীন ও বানোয়াট: আইএসপিআর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 March, 2025, 05:35 pm
Last modified: 25 March, 2025, 05:56 pm

Related News

  • সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার নিন্দা ছাত্র ইউনিয়নের
  • ইরানে অভ্যুত্থান ঘটাতে কুর্দিদের অস্ত্র দিচ্ছে সিআইএ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • খামেনিকে হত্যার নিন্দা, তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের
  • সেনাবাহিনীতে বড় রদবদল: প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ডিজিএফআই-প্রধান বদল

ইন্ডিয়া টুডে-তে ‘আসন্ন অভ্যুত্থান’ নিয়ে প্রকাশিত প্রতিবেদন ভিত্তিহীন ও বানোয়াট: আইএসপিআর

সেইসঙ্গে সেনাবাহিনী এ প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
টিবিএস রিপোর্ট
25 March, 2025, 05:35 pm
Last modified: 25 March, 2025, 05:56 pm
ছবি: বাংলাদেশ সেনাবাহিনী

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-তে 'আসন্ন অভ্যুত্থান'র কথা উল্লেখ করে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা ভিত্তিহীন ও বানোয়াট বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেইসঙ্গে সেনাবাহিনী এ প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, আজ মঙ্গলবার (২৫ মার্চ) প্রকাশিত 'প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভ্যুত্থানের সম্ভাবনার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি বৈঠক' শীর্ষক প্রতিবেদনটি সাংবাদিকতার অসদাচরণ এবং এক সময়ের স্বনামধন্য একটি সংবাদমাধ্যমের মিথ্যা তথ্য প্রচারকারী হয়ে ওঠার একটি উজ্জ্বল উদাহরণ।

আরও বলা হয়েছে, প্রতিবেদনটিতে বিশ্বাসযোগ্য কোনো সূত্র কিংবা যাচাইযোগ্য কোনো প্রমাণের উল্লেখ নেই। প্রতিবেদনটি বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে গুজব ছড়ানোর আরেকটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে। এটা খুবই দুঃখজনক যে ইন্ডিয়া টুডে যথাযথ অধ্যবসায় বা সাংবাদিকতার সততার প্রতি দায়িত্বশীল প্রতিশ্রুতি ছাড়াই চাঞ্চল্যকর বিবরণ প্রকাশ করে চলেছে।

আইএসপিআর বলেছে, প্রতিবেদনটিতে উপস্থাপিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং 'আসন্ন অভ্যুত্থানের' দাবি সম্পূর্ণরূপে অসদাচরণমূলক। বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ইন্ডিয়া টুডে'র মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও গত ১১ মার্চ গণমাধ্যমটি একই ধরনের ভিত্তিহীন ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করেছিল, যা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছিল বাংলাদেশ সেনাবাহিনী।

আইএসপিআর আরও বলেছে, এটা দুঃখজনক যে ইন্ডিয়া টুডে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভ্যাস অব্যাহত রেখেছে, যা তাদের সম্পাদনা নীতির চরম অবক্ষয়ের প্রমাণ।

বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবার প্রতি তার প্রতিশ্রুতিতে অটল এবং গণতন্ত্র ও শান্তির নীতিগুলো সমুন্নত রাখবে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে।
 
Related Topics

টপ নিউজ

সেনাবাহিনী / আইএসপিআর / নিন্দা / অভ্যুত্থান / গুজব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম যুক্ত করার নিন্দা ছাত্র ইউনিয়নের
  • ইরানে অভ্যুত্থান ঘটাতে কুর্দিদের অস্ত্র দিচ্ছে সিআইএ
  • স্ত্রীসহ সেনাবাহিনীর সাবেক লে. জেনারেল নাজিম উদ্দিনের আয়কর নথি জব্দ
  • খামেনিকে হত্যার নিন্দা, তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের
  • সেনাবাহিনীতে বড় রদবদল: প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ডিজিএফআই-প্রধান বদল

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net