Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
যারা ১০০ গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারে বের হয়, তারা কী করবে আমরা জানি: মির্জা ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 March, 2025, 03:55 pm
Last modified: 25 March, 2025, 10:02 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির

যারা ১০০ গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারে বের হয়, তারা কী করবে আমরা জানি: মির্জা ফখরুল

এই বিএনপি নেতা বলেন, ‘আর যারা সেদিন সহযোগিতা করেছিল, যারা সেদিন সেই হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারও নাম বলতে চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস ইতিহাসই। ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। আজকের এই রাত্রি আমাদের কাছে অত্যন্ত কলঙ্কময় রাত্রি।' 
টিবিএস রিপোর্ট
25 March, 2025, 03:55 pm
Last modified: 25 March, 2025, 10:02 pm
মির্জা ফখরুল। ছবি / সংগৃহীত

যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন (নির্বাচনী প্রচারাভিযান) করতে যায়, তারা কী করবে, সেটা আমরা ভালো বুঝি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম গতকাল সোমবার নিজ জেলা পঞ্চগড়ে শতাধিক গাড়ির (কার-মাইক্রোবাস) বহর নিয়ে পাঁচটি উপজেলা সফর করেন। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রচার হয়।

বিষয়টিকে ইঙ্গিত করে নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, 'আপনাদের ওপর নির্ভর করছে ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ। আপনাদের ওপর নির্ভর করছে ভবিষ্যতের বৈষম্যবিরোধী বাংলাদেশ। যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন (নির্বাচনী প্রচারাভিযান) করতে যায়, তারা কী করবে, সেটা আমরা ভালো বুঝি। বিএনপি জনগণের সঙ্গে আছে। অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে। ইনশাআল্লাহ।' 

বিএনপি মহাসচিব বলেন, ২৫ মার্চের এই রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নাম দিয়ে এই দেশের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। হত্যা করেছে লাখো নিরীহ মানুষকে। কিন্তু পাকিস্তান এখনও ক্ষমা চায়নি। এই কথাগুলো কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে—কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী বোঝানোর চেষ্টা করছেন যে ১৯৭১ কোনো ঘটনাই ছিল না।'

তিনি বলেন,  'মুক্তিযুদ্ধ আন্দোলন, মুক্তিযুদ্ধ, লাখ লাখ মানুষের আত্মত্যাগ, দীর্ঘ নয় মাস ধরে চলা যুদ্ধ এবং বাড়িঘর ছেড়ে কোটি মানুষের ভারতে আশ্রয় নেওয়া, বাড়িতে থাকতে না পারা, পালিয়ে পালিয়ে বেড়ানো—এগুলো যেন আমরা ভুলে যাচ্ছি। ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।'

এই বিএনপি নেতা বলেন, 'আর যারা সেদিন সহযোগিতা করেছিল, যারা সেদিন সেই হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারও নাম বলতে চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস ইতিহাসই। ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। আজকের এই রাত্রি আমাদের কাছে অত্যন্ত কলঙ্কময় রাত্রি।' 

তিনি বলেন, 'এই রাতেই আমাদের সেই বীর নেতা যাকে বলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে অখ্যাত মেজর, সেইদিন তিনি সেই কালুরঘাট চট্টগ্রাম থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি যুদ্ধ শুরু করেছেন। আর তাদের নেতা যাকে আমরা অসংবাদিত নেতা হিসেবে নিয়েছিলাম, যার নির্দেশে তখন বাংলাদেশ চলত, তৎকালীন পাকিস্তান চলত, তিনি রাতের অন্ধকারে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন'। 

মুক্তিযুদ্ধের সময়ে জনগণকে অরক্ষিত রেখে আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলেন—এমনটি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আজকের পরিস্থিতির সঙ্গে কিছুটা মিল রয়েছে। যখন জনগণ তাদের পেছনে রুদ্রসে ছুটে গেছে, শেখ হাসিনাও তার দলের নেতাকর্মীদের ফেলে রেখে চুপচাপ হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় নিয়েছেন।

ফখরুল বলেন, প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া। আজকের জেনারেশন জানে না অনেকগুলো কথা। কত বড় ধৃষ্টতা তাদের যে তারা জিয়াউর রহমানকে নিয়ে পর্যন্ত প্রশ্ন করে। ধিক্কার জানাই তাদের। নিজের ইতিহাস জানে না যারা, তারা জাতির কোনো কল্যাণ করতে পারবে না।

মির্জা ফখরুল বলেন, ১৯৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগ যে শাসন চালিয়েছিল তা ছিল দুঃশাসনের কাল। তখন ৩০ হাজার সৈনিক, যুবক ও ছাত্র-ছাত্রী হত্যার শিকার হয়।

তিনি বলেন, 'তাদের শাসন ছিল একদলীয় শাসন ব্যবস্থা, এবং সেই সময় গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছিল'।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করেনি, বরং সবসময় গণতন্ত্র ধ্বংস করেছে। তাই, আমরা আর কখনোই তাদের গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা চিন্তা করতে পারি না।

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, 'নির্বাচনের কোনো বিকল্প নেই। কারণ, নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে যেতে হবে। গণতন্ত্র ছাড়া আর কোনো পদ্ধতি আছে, যাতে জনগণের কল্যাণ হতে পারে?

তিনি আরও বলেন, আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যাতে এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায়, দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায়—সেই কাজগুলো শুরু হয়েছে।

এই বিএনপি নেতা বলেন, 'আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন কুতুব আবির্ভূত হয়েছে, তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায়, আমি জানি না। তাদের ভাষা, বাক্য ও বক্তব্য স্পষ্টতই বাংলাদেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে- গণতন্ত্রের দিকে নয়'।  

 

 

 

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর / পাকিস্তানি / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net