Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
টেস্ট ড্রাইভের কথা বলে দামী গাড়ি ছিনতাই; বিদেশি পিস্তল-গাড়িসহ গ্রেপ্তার ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 March, 2025, 12:15 pm
Last modified: 25 March, 2025, 12:19 pm

Related News

  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা
  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

টেস্ট ড্রাইভের কথা বলে দামী গাড়ি ছিনতাই; বিদেশি পিস্তল-গাড়িসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তারকৃত মাসুমের বিরুদ্ধে বিভিন্ন থানায় গাড়ি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।
টিবিএস রিপোর্ট
25 March, 2025, 12:15 pm
Last modified: 25 March, 2025, 12:19 pm
ছবি: টিবিএস

রাজধানীর শাহবাগ এলাকা থেকে টেস্ট ড্রাইভের কথা বলে টয়োটা হেরিয়ার জিপ গাড়ি ছিনতাইয়ের ঘটনায় গাড়ি ও বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি'র শাহবাগ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম আহসান আহমেদ ওরফে মাসুম (৩৬)। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ছিনতাই হওয়া জিপ গাড়ি, একটি ম্যাগজিনসহ পাঁচ রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে গুলশান থানার ৪১ নাম্বার রোডের 'আমারি ঢাকা' রেস্তোরাঁর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

আজ মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানার উপ-কমিশনার মাসুদ আলম ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, পরীবাগ গার্ডেন টাওয়ারে অবস্থিত হইল ডিলস্ (বারভিডা-১৭৯১) নামক গাড়ির শো-রুমের স্বত্বাধিকারী মাশরুর নাঈর (২৯) একজন জাপানিজ গাড়ির আমদানিকারক ও ডিস্ট্রিবিউটর।

"গত ৭ মার্চ বিকেল আনুমানিক ৫:৩০টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে মাশরুর নাঈরের সঙ্গে টয়োটা হেরিয়ার জিপ গাড়ি কেনার বিষয়ে কথা বলেন। কথাবার্তার এক পর্যায়ে, মাশরুর নাঈর ওই ব্যক্তিকে তার বাসার গ্যারেজে গাড়ি দেখার জন্য আসতে বলেন। পরদিন, রাত আনুমানিক ৭টা ৩৭ মিনিটে, সেই ব্যক্তি বাসার গ্যারেজে আসেন এবং গ্যারেজের বাইরে আরও দুইজন অবস্থান করছিলেন।"

"পরে, একটি টয়োটা হেরিয়ার জিপ গাড়ি টেস্ট ড্রাইভের জন্য মাশরুর নাঈরের চাচাত ভাই মোঃ পিয়াল মাহমুদকে নিয়ে ওই তিনজন ব্যক্তি গাড়িটিতে ওঠেন। তারা গাড়িটি চালিয়ে শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের সামনে মেট্রোরেল স্টেশনে পৌঁছান। সেখানে গাড়িটি থামিয়ে, তাদের একজন পিয়াল মাহমুদের মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে চলে যায়। জিপ গাড়িটির আনুমানিক মূল্য ৮৫ লাখ টাকা।"

"ঘটনার কিছুক্ষণ পর, ছিনতাইকারীরা মাশরুর নাঈরের হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠিয়ে মামলা না করার জন্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ না করার হুমকি দেয়। এ ঘটনায়, মাশরুর নাঈরের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় গত ৯ মার্চ একটি মামলা রুজু করা হয়," বলেন রমনা থানার উপ-কমিশনার মাসুদ আলম।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। এরপর সোমবার (২৪ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে গুলশানে অভিযান চালিয়ে আহসান আহমেদ ওরফে মাসুমকে গ্রেপ্তার করে পুলিশ। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আহসান আহমেদ ওরফে মাসুম বুয়েটের একজন সাবেক শিক্ষার্থী এবং প্রযুক্তির ব্যবহারে অত্যন্ত দক্ষ। সে একজন পেশাদার অপরাধী। 

এর আগে, ছিনতাইসহ এরকম বহু অপরাধের সঙ্গে সে  জড়িত ছিল বলে স্বীকার করেছে। সে গাড়ি ছিনতাই করে নিয়ে পরবর্তীতে গাড়ির মালিকদের কাছে গাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বলে অর্থ দাবি করতো। 

গ্রেপ্তারকৃত মাসুমের বিরুদ্ধে বিভিন্ন থানায় গাড়ি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

Related Topics

টপ নিউজ

গাড়ি ছিনতাই / ছিনতাই / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ‘অবৈধ’ অভিবাসী প্রত্যাবাসনে নাগরিকত্ব যাচাই দ্রুত করতে ঢাকাকে দিল্লির আহ্বান
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • ডিসির পর এবার ঢাকায় প্রথম নারী এসপির পদায়ন, বদলি আরও ১১ কর্মকর্তা
  • ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে বহুমুখী পদক্ষেপের কথা সংসদে জানালেন প্রধানমন্ত্রী

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net