Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
কুমিল্লায় এনজিওর পুরুষ কর্মীকে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন, ভিডিও ধারণ করে টাকা আদায়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 March, 2025, 08:40 pm
Last modified: 18 March, 2025, 09:14 pm

Related News

  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • জমা না হওয়া ১০ হাজার অস্ত্র বাজেয়াপ্ত করে মামলার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • দিনে আটক, প্রতিবাদে থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ, রাতে ছাড়া পেলেন বিএনপি নেতা
  • ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে: ডিএমপি
  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ

কুমিল্লায় এনজিওর পুরুষ কর্মীকে বেঁধে নারী কর্মীকে যৌন নির্যাতন, ভিডিও ধারণ করে টাকা আদায়

গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত চান্দিনা পৌরসভার তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পারের একটি বাগানে এ ঘটনা ঘটে।
টিবিএস রিপোর্ট
18 March, 2025, 08:40 pm
Last modified: 18 March, 2025, 09:14 pm

কুমিল্লার চান্দিনায় এনজিওর এক পুরুষ ও এক নারী কর্মীকে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্জন বাগানে নিয়ে পুরুষ কর্মীকে গাছের সাথে বেঁধে নারী কর্মীকে নগ্ন করে শারীরিক ও যৌন নির্যাতন করে।

এ সময় মোবাইল ফোনে ধারণ করা নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করে অভিযুক্তরা।

গতকাল সোমবার (১৭ মার্চ) সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত চান্দিনা পৌরসভার তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পাড়ের একটি বাগানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা আইডিএফ নামে একটি এনজিওর চান্দিনা শাখায় কর্মরত।

এ ঘটনায় আজ মঙ্গলবার (১৮ মার্চ) চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এনজিওকর্মী তারেক রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, আইডিএফ নামে একটি এনজিওর ওই দুই কর্মী তুলাতলী গ্রামে ঋণের কিস্তি আদায় করে গিয়েছিলেন। সেখান থেকে তাদের ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। ফেরার পথে কয়েকজন যুবক তাদের আটক করে তুলাতলী গ্রামের এতবারপুর মালিবাড়ি সংলগ্ন একটি মৎস্য খামারের পাড়ে নিয়ে যায়। এ সময় তাদের কাছে থাকা কিস্তির ১৪ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।

এরপর হাত ও চোখ বেঁধে এনজিওকর্মীদের তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে পুরুষ কর্মীকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়া হয়। আর নারী কর্মীকে নগ্ন করে লাঞ্ছিত করা হয় এবং মোবাইল ফোনে সে ঘটনার ভিডিও ধারণ করা হয়।

ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবারও টাকা দাবি করে তারা। পরে ওই নারী তার বোনকে ফোন করে এবং নির্যাতনকারীদের বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠাতে বলেন। ওই টাকা পাওয়ার পরও ওই নারীকে শারীরিক নির্যাতন করা হয়। একপর্যায়ে গ্রামের লোকজন টের পেয়ে ডাকাত বলে ধাওয়া করলে নির্যাতনকারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগী তারেক বলেন, আমরা কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। তারা আমার সহকর্মীকে নগ্ন করে মোবাইলে ভিডিও ধারণ করে ২ লাখ টাকা দাবি করে। বিকাশে তাদের ২০ হাজার টাকা দেওয়ার পরও তারা নির্যাতন থামায়নি। বাকি টাকা না পেলে ভিডিও ডিলিট করবে না বলেও জানিয়েছে তারা।

জানতে চাইলে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, হাসপাতালে চিকিৎসা শেষে আমরা তাদের থানায় এনে বিস্তারিত শুনে মামলা নিয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Topics

টপ নিউজ

কুমিল্লা / এনজিও / নির্যাতন / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • জমা না হওয়া ১০ হাজার অস্ত্র বাজেয়াপ্ত করে মামলার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
  • দিনে আটক, প্রতিবাদে থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ, রাতে ছাড়া পেলেন বিএনপি নেতা
  • ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে মামলা হবে: ডিএমপি
  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net