Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধনের হার ১ শতাংশেরও কম: কর্মশালায় বক্তারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 March, 2025, 10:35 pm
Last modified: 13 March, 2025, 10:36 pm

Related News

  • ফুলঝুরি সিস্টার্স: সরোদ হাতে দুই বোনের আকাশ ছোঁয়ার স্বপ্ন
  • ইন্টারনেটের দামে ফ্লোর প্রাইস, দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষাসহ আইএসপিএবির ৭ দাবি
  • কোনো শয়তান যেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • জনগণের বিপক্ষে কাজ করলে বিএনপির পরিণতি ৫ আগস্টের মতোই হবে: তারেক
  • জনগণের সমর্থন নিয়ে নির্বাচন পার করতে চাই: তারেক রহমান 

৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধনের হার ১ শতাংশেরও কম: কর্মশালায় বক্তারা

দেশে জন্ম আর মৃত্যু নিবন্ধন আইন ও বিধিতে, জন্ম-মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধনের বাধ্যবাধকতা আছে। তবে বেশিরভাগ মানুষই এই আইন সম্পর্কে জানেন না।
টিবিএস রিপোর্ট
13 March, 2025, 10:35 pm
Last modified: 13 March, 2025, 10:36 pm
‘ডিসেমিনেটিং ইনফরমেশন অন সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস (সিআরভিএস)’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। ছবি: টিবিএস

জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। দেশে জন্ম আর মৃত্যু নিবন্ধন আইন ও বিধিতে, জন্ম-মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধনের বাধ্যবাধকতা আছে। তবে বেশিরভাগ মানুষই এই আইন সম্পর্কে জানেন না। মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধনের হার এক শতাংশেরও নিচে। আর জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধনের হার ৫৪ শতাংশ। দেশে মৃত্যু নিবন্ধনের হার মাত্র ৪৯ শতাংশ।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর একটি হোটেলে 'ডিসেমিনেটিং ইনফরমেশন অন সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস (সিআরভিএস)' শীর্ষক কর্মশালায় এ সব তথ্য উপস্থাপন করা হয়। বেসরকারি সংস্থা– নারী মৈত্রী এবং গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে।

এসময় প্রবন্ধ উপস্থাপন করেন নারী মৈত্রীর সিনিয়র অ্যাডভোকেসি অফিসার অনিকা আনজুম ঐশি এবং প্রজেক্ট ম্যানেজার লায়লা আরিফা খানম।

কর্মশালায় জানানো হয়, মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয় আইন থাকা সত্ত্বেও, প্রক্রিয়াটিতে এখনো পর্যন্ত অনেক বেশি বিড়ম্বনা ও হয়রানি করা হয়। যার কারণে এটি একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। সাংস্কৃতিক বিশ্বাসের প্রভাব, মৃত্যু সম্পর্কিত আচার, দাফন প্রথা, প্রশাসনিক দীর্ঘ আমলাতান্ত্রিক পদ্ধতি মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে।

স্বাগত বক্তব্যে নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি বলেন, বাংলাদেশে সব মানুষের জন্মনিবন্ধন অদ্যাবধি করা সম্ভব হয়নি। তবে ১৬ কোটির বেশি মানুষের জন্ম ও মৃত্যুর তথ্য ডেটাবেইসে সংরক্ষিত আছে। প্রতি মুহূর্তে এই সংখ্যা বাড়ছে। ইচ্ছামতো জন্মনিবন্ধন করা সম্ভব হওয়ায় এবং অনেক ক্ষেত্রে একই ব্যক্তির একাধিক তারিখে জন্ম নিবন্ধন করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রুহুল কুদ্দুস বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধন জরুরি। জন্মের ৪৫ দিনের মধ্যেই শিশুর জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। তবে অনেকেই এটা অনুসরণ করে না। জন্ম-মৃত্যু নিবন্ধন না করা হলে পরবর্তীতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। জন্ম বা মৃত্যুর পরেই যদি সঠিকভাবে নিবন্ধন সম্ভব হয়, তাহলে ১০ বছর পরপর জনশুমারিরও দরকার পড়ে না। নিবন্ধন দেখেই বলে দেওয়া সম্ভব দেশে কত মানুষ আছে। বছরে কতজন জন্মেছে আর কতজনের মৃত্যু হয়েছে।

আলোচকেরা জানান, ২০১৮ সালে সরকার বিধি জারি করায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সহজ হয়েছে। জন্ম বা মৃত্যুর ৪৫ দিনের মধ্যে এগুলোর নিবন্ধন সম্পূর্ণ বিনা খরচে করার বিধান জারি হয়েছে। উন্নত দেশে সব জন্ম ও মৃত্যু হাসপাতাল কেন্দ্রিক হয়ে থাকে। তাই উন্নত দেশগুলোর রেজিস্ট্রেশন হাসপাতালে সম্পন্ন করে মানুষকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান করছে।

কর্মশালায় জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ও বিধিমালা সংশোধনের কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় নয়, জন্ম-মৃত্যুর ডিক্লারেশন হাসপাতাল থেকে সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট পাঠানো, জন্ম-মৃত্যুর তথ্যদাতার সহযোগী বা সহায়তাকারীদের বিধিমালায় অন্তর্ভুক্ত করা।

কর্মশালায় আরও বক্তব্য দেন চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর মাসরুর জামান, সিআরভিএসের কান্ট্রি কো–অর্ডিনেটর নজরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মঈন উদ্দিন, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বী প্রমুখ।

Related Topics

টপ নিউজ

জন্ম-মৃত্যু নিবন্ধন / কর্মশালা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • ফুলঝুরি সিস্টার্স: সরোদ হাতে দুই বোনের আকাশ ছোঁয়ার স্বপ্ন
  • ইন্টারনেটের দামে ফ্লোর প্রাইস, দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষাসহ আইএসপিএবির ৭ দাবি
  • কোনো শয়তান যেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • জনগণের বিপক্ষে কাজ করলে বিএনপির পরিণতি ৫ আগস্টের মতোই হবে: তারেক
  • জনগণের সমর্থন নিয়ে নির্বাচন পার করতে চাই: তারেক রহমান 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net