Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
জ্বালানির দাম বৃদ্ধিতে পরিবহন ও উৎপাদন খরচ বাড়বে, মূল্যস্ফীতিতে নতুন চাপ তৈরি হবে: সেলিম রায়হান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
21 September, 2026, 10:25 am
Last modified: 21 September, 2026, 10:53 am

Related News

  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর নৌযানের ভাড়া বাড়ল ৭.৫৪%
  • সমন্বয় না করেই দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া আদায়, বিপাকে যাত্রীরা
  • জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে
  • চোরাচালান ঠেকাতে ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুরক্ষায় জ্বালানির দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানির দাম বৃদ্ধিতে পরিবহন ও উৎপাদন খরচ বাড়বে, মূল্যস্ফীতিতে নতুন চাপ তৈরি হবে: সেলিম রায়হান

টিবিএস রিপোর্ট
21 September, 2026, 10:25 am
Last modified: 21 September, 2026, 10:53 am
ড. সেলিম রায়হান। স্কেচ: টিবিএস

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি দেশের পরিবহন, শিল্প উৎপাদন এবং সার্বিক সরবরাহ ব্যবস্থার খরচ বাড়িয়ে দিয়ে মূল্যস্ফীতিতে চাপ তৈরি করবে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদ সেলিম রায়হান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক মনে করেন, এই বাড়তি খরচের ধাক্কা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়কে আরও বাড়িয়ে দেবে, অথচ এই চাপ সামাল দিতে সরকারের কোনো সুস্পষ্ট কৌশল এখনো দৃশ্যমান নয়।

সম্প্রতি তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই পর্যালোচনা তুলে ধরেন।

ড. সেলিম রায়হানের মতে, প্রথম সতর্কবার্তা হলো—সরকারের ব্যয় ও ঋণের মারাত্মক চাপ। তিনি উল্লেখ করেন, সামাজিক সুরক্ষা ও বেতন বৃদ্ধিসহ সরকারের বিভিন্ন খাতে ব্যয় যেভাবে বাড়ছে, তা সরকারের রাজস্ব আয়ের প্রবৃদ্ধির সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে রাজস্ব ঘাটতি আরও বাড়বে এবং সেই ঘাটতি মেটাতে সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা বিপজ্জনকভাবে বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই ঘাটতি সামাল দিতে সরকারের কোনো সুস্পষ্ট পরিকল্পনা এখনো দৃশ্যমান নয়।

দ্বিতীয় সতর্কবার্তা হিসেবে তিনি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির চাপকে চিহ্নিত করেছেন। তার মতে, জ্বালানি তেলের বড় ধরনের দাম বৃদ্ধি পরিবহন, শিল্প উৎপাদন ও সার্বিক পণ্য সরবরাহ ব্যবস্থার খরচ বহুগুণ বাড়িয়ে দেবে, যা বাজারে মূল্যস্ফীতিতে নতুন চাপ তৈরি করবে। এই বাড়তি চাপ সরকার কীভাবে নিয়ন্ত্রণে রাখবে, সে বিষয়ে কোনো কার্যকর কৌশল দেখা যাচ্ছে না। এছাড়া জ্বালানি খাতের প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং অতিরিক্ত করের বোঝা কমানোর বিষয়েও নীতিপর্যায়ে কোনো আলোচনা নেই।

তৃতীয়ত, বিনিয়োগের স্থবিরতা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের চরম অনিশ্চয়তার কথা তুলে ধরেছেন এই অর্থনীতিবিদ। তিনি পোস্টে বলেন, 'দেশের বিনিয়োগে বড় ধরনেরর স্থবিরতা রয়েছে। অর্থনৈতিক ও বহুধা অ-অর্থনৈতিক কারণে (রাজনৈতিক অস্থিরতা, মব কালচার, সরকার ও নীতির ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক জটিলতা ও আমলাতান্ত্রিক বাধা, সুশাসন ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা, সামাজিক অস্থিরতা ও শ্রম পরিস্থিতি) বেসরকারি বিনিয়োগ বাড়ছে না এবং পরিস্থিতির উন্নতির লক্ষণ দৃশ্যমান নয়। ফলে আগামী দিনের প্রবৃদ্ধি ও কর্মসংস্থান নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে।' 

উল্লেখ্য, খুচরা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার। নতুন এই দাম সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। এই নতুন সমন্বয়ের মাধ্যমে ক্ষমতায় আসার পর বিএনপি সরকার দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের দাম বাড়াল।

নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা করা হয়েছে। এতদিন ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছিল।
 
Related Topics

টপ নিউজ

সেলিম রায়হান / ড. সেলিম রায়হান / জ্বালানির দাম বৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
  • ফাইল ছবি: এএফপি
    ‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • বাংলাদেশের মূল্যস্ফীতি: অর্থনীতির গভীরে জমে থাকা সংকট
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর নৌযানের ভাড়া বাড়ল ৭.৫৪%
  • সমন্বয় না করেই দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া আদায়, বিপাকে যাত্রীরা
  • জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ছে
  • চোরাচালান ঠেকাতে ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুরক্ষায় জ্বালানির দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

স্টারলিংকের প্রযুক্তিতে প্রত্যন্ত অঞ্চলে স্যাটেলাইট মোবাইল সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসরায়েলকে জমি দিতে চাইলে নিউ জার্সি দিয়ে দিন’: ট্রাম্পের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের রসিকতা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net