Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
তিন হেলিকপ্টারের বহর নিয়ে চার্টার সেবা চালু করল আকিজ এভিয়েশন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 July, 2026, 09:40 am
Last modified: 26 July, 2026, 09:41 am

Related News

  • মাউন্ট ফুজিতে হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজের জন্য এখন থেকে ফি নেবে জাপান
  • মাল্টি-বিলিয়ন ডলারের নতুন চুক্তিতে এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান
  • ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • উত্তরাঞ্চলের অর্থনীতি, রপ্তানি চাঙ্গা করতে অচল বিমানবন্দরগুলো চালু করার উদ্যোগ সরকারের
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত

তিন হেলিকপ্টারের বহর নিয়ে চার্টার সেবা চালু করল আকিজ এভিয়েশন

টিবিএস রিপোর্ট
26 July, 2026, 09:40 am
Last modified: 26 July, 2026, 09:41 am
প্রতীকী ছবি: সংগৃহীত

দেশের বাণিজ্যিক হেলিকপ্টার চার্টার বাজারে প্রবেশ করেছে আকিজ গ্রুপ। কর্পোরেট ভ্রমণ, পর্যটন, শিল্প কার্যক্রম, ব্যক্তিগত ভ্রমণ ও জরুরি চিকিৎসা সেবায় গ্রাহকদের জন্য তাদের তিন হেলিকপ্টারের বহর উন্মুক্ত করা হয়েছে।

গ্রুপটির এভিয়েশন শাখা আকিজ এভিয়েশন লিমিটেড নতুন এই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। এর আগে তারা এই হেলিকপ্টারগুলো মূলত নিজেদের কারখানা ও হাসপাতালগুলোর মধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও রোগীদের যাতায়াতের কাজে ব্যবহার করত।

আকিজ এভিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এয়ার কমোডর (অব.) মো. মামুনুর রশীদ জানান, তাদের বহরে প্রধানত রোগীদের যাতায়াতের জন্য ব্যবহৃত একটি পাঁচ আসনের বেল ৫০৫ ও যাত্রী সেবার জন্য দুটি রবিনসন আর৬৬ হেলিকপ্টার রয়েছে।

মামুনুর টিবিএসকে বলেন, 'আমাদের চিকিৎসা পরিবহন সেবা অব্যাহত রাখার পাশাপাশি এই বাণিজ্যিক কার্যক্রম বহরের রক্ষণাবেক্ষণ ব্যয় মেটাতে সাহায্য করবে।'

তিনি বলেন, প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য এখনো জরুরি চিকিৎসায় স্থানান্তর, বিশেষ করে আকিজের হাসপাতালগুলোতে গুরুতর অসুস্থ রোগীদের পরিবহন করা।

'গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে স্থানান্তর নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সর্বোচ্চ মুনাফা অর্জনের জন্য আমরা এই ব্যবসায় নামিনি,' তিনি বলেন।

আকিজ এভিয়েশন খুলনা বিভাগের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জরুরি চিকিৎসায় বিনামূল্যে এয়ার অ্যাম্বুলেন্স সেবাও দিচ্ছে। সিইও জানান, আদ্-দ্বীন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই সেবাটি পরিচালিত হচ্ছে।

শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে কর্পোরেট ও জরুরি প্রয়োজনে দ্রুত যাতায়াতের জন্য হেলিকপ্টার সেবার ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কর্পোরেট গ্রাহকদের বাইরেও এই চাহিদা বাড়ছে। অনেক পরিবার এখন বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য হেলিকপ্টার ভাড়া নিচ্ছে।

মামুনুর বলেন, বর্তমানে বাংলাদেশে প্রায় ১০টি হেলিকপ্টার অপারেটর রয়েছে, যাদের বহরে সব মিলিয়ে হেলিকপ্টারের সংখ্যা প্রায় ২৩টি।

তবে খাতটির পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় এখনও চড়া, যা বাণিজ্যিক হেলিকপ্টার কার্যক্রমকে চ্যালেঞ্জিং করে তুলেছে।

মামুনুর বলেন, 'হেলিকপ্টার ব্যবসা পরিচালনা করা বেশ ব্যয়বহুল। হ্যাঙার ভাড়া, বিদ্যুৎ, অন্যান্য ইউটিলিটি, রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ ও সরঞ্জাম—সব মিলিয়ে প্রচুর খরচ হয়।'

দেশের বর্তমান হেলিকপ্টার অপারেটরগুলোর মধ্যে রয়েছে সাউথ এশিয়ান এয়ারলাইন্স, স্কয়ার এয়ার, বসুন্ধরা এয়ারওয়েজ, ইমপ্রেস এভিয়েশন, মেঘনা এভিয়েশন, পারটেক্স এভিয়েশন, বিসিএল এভিয়েশন, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, বিআরবি এয়ার ও এটিএল এভিয়েশন।

Related Topics

টপ নিউজ

আকিজ রিসোর্স / আকিজ এভিয়েশন / হেলিকপ্টার / এভিয়েশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে
  • বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
    জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: বাসস
    নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • ছবি: ভিডিও থেকে নেয়া
    ‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

Related News

  • মাউন্ট ফুজিতে হেলিকপ্টার দিয়ে উদ্ধারকাজের জন্য এখন থেকে ফি নেবে জাপান
  • মাল্টি-বিলিয়ন ডলারের নতুন চুক্তিতে এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান
  • ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • উত্তরাঞ্চলের অর্থনীতি, রপ্তানি চাঙ্গা করতে অচল বিমানবন্দরগুলো চালু করার উদ্যোগ সরকারের
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

3
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

4
বৈঠক শেষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ব্রিফিং। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

5
ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া

6
ছবি: ভিডিও থেকে নেয়া
বাংলাদেশ

‘জমি দখলের চেষ্টায়’ ইসিবি চত্বরের আবাসন প্রকল্পে হামলা, ৫০ কোটি টাকার মালামাল লুটের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net