Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 June, 2026, 11:30 am
Last modified: 04 June, 2026, 12:13 pm

Related News

  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • দায়িত্ব গ্রহণের প্রথম দিনই বিএসইসির নতুন চেয়ারম্যান-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম বাড়ল
  • বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের পর বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল ডিএসই
  • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার

বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগ পত্র জমা দেন তারা।
টিবিএস রিপোর্ট
04 June, 2026, 11:30 am
Last modified: 04 June, 2026, 12:13 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও চারজন কমিশনার আজ পদত্যাগ করেছেন।

কমিশনার মো. সাইফউদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) তাদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আমরা সবাই ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি।'

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগ পত্র জমা দেন তারা। 

সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পাশাপাশি যে চারজন কমিশনার পদত্যাগ করেছেন, তারা হলেন—মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফউদ্দিন।

পদত্যাগের পর যা বললেন বিএসইসি চেয়ারম্যান

পদত্যাগের পর দেওয়া এক বার্তায় রাশেদ মাকসুদ বলেন, 'বিএসইসির চেয়ারম্যান হিসেবে গত ২১ মাস দায়িত্ব পালনের পর, এখন ব্যক্তিগত কাজে মনোযোগ দিতে আমি এই সরকারি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।'

তিনি বলেন, 'আমরা এক চরম অস্থির সময়ে এই নেতৃত্বের দায়িত্ব নিয়েছিলাম এবং দায়িত্ব নিয়েই আইনি কাঠামো ও বাজারের শৃঙ্খলা ফেরাতে ব্যাপক সংস্কারের কাজে হাত দিয়েছিলাম। এই অল্প সময়ের মধ্যেই আমরা পাঁচটি বিধিমালার (মার্জিন, আইপিও, মিউচুয়াল ফান্ড, ডেট সিকিউরিটিজ এবং হুইসেলব্লোয়ার) প্রজ্ঞাপন জারি করেছি। এ ছাড়া সম্প্রতি করপোরেট সুশাসন, অডিট এবং করপোরেট পুনর্গঠন—এই তিনটি বিধিমালা বা নির্দেশিকার খসড়া জনমতের জন্য প্রকাশ করেছি।'

রাশেদ মাকসুদ আরও জানান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) মাধ্যমে প্রণয়নের জন্য 'বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন' এবং 'ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন'-এর খসড়াও তৈরি করেছেন তারা।

বাজারের শৃঙ্খলা ফেরানোর কথা উল্লেখ করে তিনি বলেন, 'আমরা অত্যন্ত জোরালো পদক্ষেপ নিয়েছিলাম এবং নিয়মকানুন মানা ও তা প্রয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। আমরা সব ধরনের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক হস্তক্ষেপ দূর করেছিলাম। আইনের শাসন ও নিয়মিত স্টেকহোল্ডারদের (সংশ্লিষ্ট পক্ষগুলো) সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বাজার, মধ্যস্থতাকারী এবং ইস্যুয়ারদের (শেয়ার ছাড়ার প্রতিষ্ঠান) স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছি।'

বিনিয়োগকারীদের সচেতনতা ও শিক্ষার প্রসারেও ব্যাপক অগ্রগতির কথা তুলে ধরেন তিনি। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার, শিক্ষার্থীদের মাধ্যমে ছোট ভিডিও প্রতিযোগিতা এবং প্রশাসনের তৃণমূল পর্যায়ে কাজ করার মাধ্যমে এই অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে বলে জানান তিনি।

বার্তায় সব সহকর্মী, স্টেকহোল্ডার এবং সরকারকে তাদের সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান রাশেদ মাকসুদ।

ঈদ পুনর্মিলনী স্থগিত

এদিকে, বৃহস্পতিবার সকাল ১১টায় স্টেকহোল্ডার এবং সাংবাদিকদের নিয়ে একটি 'ঈদ পুনর্মিলনী' অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল বিএসইসির। কিন্তু তা স্থগিত করা হয়েছে।

বিএসইসির কর্মকর্তারা জানান, কমিশনের নির্দেশেই এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আমন্ত্রিত অতিথিদের কাছে পাঠানো এক নোটিশে নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, 'অনিবার্য কারণবশত আজকের নির্ধারিত বিএসইসি ঈদ পুনর্মিলনী ২০২৬ স্থগিত করা হয়েছে।' 

এদিকে বুধবার কমিশনের এক বৈঠকের পর বিএসইসির চেয়ারম্যান এবং কমিশনাররা সদর দপ্তর ত্যাগ করেন বলে খবর পাওয়া গিয়েছিল।

বিএসইসি কর্মকর্তারা জানান, বুধবারের ওই বৈঠকের পরই চেয়ারম্যান ও কমিশনাররা তাদের ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে কার্যালয় ছাড়েন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত তাদের কেউই আর কার্যালয়ে ফিরে আসেননি।

Related Topics

টপ নিউজ

বিএসইসি / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • দায়িত্ব গ্রহণের প্রথম দিনই বিএসইসির নতুন চেয়ারম্যান-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম বাড়ল
  • বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের পর বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড গড়ল ডিএসই
  • বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net