Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ভারত থেকে সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল না করতে অর্থ উপদেষ্টাকে চিঠি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
19 January, 2026, 07:10 pm
Last modified: 19 January, 2026, 07:29 pm

Related News

  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় ভারত সরকারকে ‘মেরুদণ্ডহীন, ভীতু’ বললেন অরুন্ধতী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ

ভারত থেকে সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল না করতে অর্থ উপদেষ্টাকে চিঠি

বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান এবং বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত ওই যৌথ চিঠিতে বলা হয়, বন্ডেড ওয়‍্যারহাউস সুবিধার আওতায় ১০-৩০ কাউন্ট কটন ইয়ার্ন আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবকে অত্যন্ত গভীর উদ্বেগের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
19 January, 2026, 07:10 pm
Last modified: 19 January, 2026, 07:29 pm

ভারত থেকে সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল না করতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে চিঠি দিয়েছে পোশাকখাতের উদ্যোক্তাদের শীর্ষ দুই সংগঠন– বিজিএমইএ এবং বিকেএমইএ।

বিজিএমইএ'র ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান এবং বিকেএমইএ'র সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত ওই যৌথ চিঠিতে বলা হয়, বন্ডেড ওয়‍্যারহাউস সুবিধার আওতায় ১০-৩০ কাউন্ট কটন ইয়ার্ন আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবকে অত্যন্ত গভীর উদ্বেগের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এই ধরনের নিষেধাজ্ঞা দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক (আরএমজি) শিল্প, সংশ্লিষ্ট ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প, কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপর মারাত্মক ও বহুমাত্রিক নেতিবাচক প্রভাব ফেলবে।

দেশের অর্থনীতিতে পোশাকখাতের গুরুত্ব তুলে ধরে চিঠিতে বলা হয়,  রপ্তানিমুখী আরএমজিখাত দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশের বেশি সরবরাহ করে এবং এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষের জীবিকানির্ভর করে। এই খাতের কাঁচামাল হিসেবে ব্যবহৃত সুতা দীর্ঘদিন ধরে বিশ্ব বাণিজ্য সংস্থা– ডব্লিউটিও-সম্মত বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থার আওতায় আমদানির সুযোগ পেয়ে এসেছে, যা বাংলাদেশের বৈশ্বিক প্রতিযোগিতার একটি মৌলিক ভিত্তি।

এই বিষয়ে উদ্বেগের কিছু জায়গা চিঠিতে তুলে ধরা হয়েছে এবং জাতীয় অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় প্রস্তাবিত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বিজিএমইএ। এবিষয়ে প্রয়োজন হলে সংগঠনটি জরুরি আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।

এর আগে আজ সোমবার পোশাক রপ্তানিকারকদের সংঠন দুটি এক সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের প্রতিবাদ জানান। রাজধানীর একটি হোটেলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে বিজিএমইএ'র ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান বলেন, এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আমরা আমাদের শিল্পের অস্তিত্ব রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব।

এই সিদ্ধান্তকে আত্মঘাতী আখ্যা দিয়ে তিনি বলেন, "একটি ইন্ডাস্ট্রি বাঁচাতে গিয়ে দুটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।"

অবশ্য কি ধরনের কঠোর পদক্ষেপ নিতে পারেন সে বিষয়ে পরিষ্কার কিছু জানাননি পোশাকখাতের ব্যবসায়ী নেতারা।

প্রসঙ্গত, দেশের সুতা উৎপাদনকারী মিলগুলোকে বাঁচানোর স্বার্থে সুতা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহার করতে জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এটি বাস্তবায়ন হলে সুতা আমদানিতে বাড়তি প্রায় ৩৭ শতাংশ শুল্ক আরোপ হতে পারে। এর ফলে আমদানি নিরুৎসাহিত হলে স্থানীয় উৎস থেকে সুতা কিনতে বাধ্য হবেন পোশাক রপ্তানিকারকরা।

তবে ব্যবসায়ীরা মনে করছেন, এর ফলে তাদেরকে প্রতি কেজি সুতায় ৩০ সেন্ট থেকে শুরু করে ৬০ সেন্ট পর্যন্ত বাড়তি দর দিতে হতে পারে, যা তাদের উৎপাদন খরচ বাড়াবে।

বর্তমান কঠিন পরিস্থিতিতে পোশাকশিল্প এই ভার বহন করতে পারবে না বলে মনে করছেন এখাতের ব্যবসায়ী নেতারা। 
 

   
 

  

Related Topics

টপ নিউজ

বন্ড সুবিধা / সুতা আমদানি / ভারত / বিজিএমইএ / বিকেএমইএ / অর্থ উপদেষ্টা / চিঠি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা না জানানোয় ভারত সরকারকে ‘মেরুদণ্ডহীন, ভীতু’ বললেন অরুন্ধতী
  • মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার  
  • বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়
  • ভারতের রুশ তেল কেনা বন্ধে ট্রাম্পের প্রচেষ্টা ভেস্তে দিল ইরান যুদ্ধ

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net