Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
ঋণ পুনঃতফসিলের মেয়াদ বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত, ‘এক্সিট’ সুবিধা নিলেই খেলাপি তালিকা থেকে মুক্তি 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 November, 2025, 10:25 am
Last modified: 25 November, 2025, 10:24 am

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      

ঋণ পুনঃতফসিলের মেয়াদ বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত, ‘এক্সিট’ সুবিধা নিলেই খেলাপি তালিকা থেকে মুক্তি 

টিবিএস রিপোর্ট
25 November, 2025, 10:25 am
Last modified: 25 November, 2025, 10:24 am
ফাইল ছবি: বাসস

শেখ হাসিনা সরকারের আমলে নিয়ন্ত্রণ-বহির্ভূত কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ব্যবসা পুনর্গঠনের জন্য খেলাপি ঋণ পুনঃতফসিলের মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ১০ বছরের জন্য ঋণ পুনর্গঠন করতে পারবেন তারা।

সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বেঘোষিত ৩০ জুনের পরিবর্তে এই সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিশেষ ঋণ পুনর্গঠনের সময়ও বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগের সার্কুলার মোতাবেক চলতি বছর জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া ছিল। নতুন সার্কুলার মোতাবেক তা ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। 

এক্সিট সুবিধা শিথিল

ঋণগ্রহীতাদের স্বস্তি দিয়ে 'এক্সিট' সুবিধার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।

আগের নিয়ম অনুযায়ী, কোনো ঋণগ্রহীতার এক্সিটের মেয়াদ চার বছর বছর হলেও সম্পূর্ণ ঋণ পরিশোধ না করা পর্যন্ত তাকে খেলাপি হিসেবেই গণ্য করা হতো। এই সময়ের মধ্যে ঋণগ্রহীতা কিস্তিতে বা এককালীন অর্থ পরিশোধের সুযোগ পেতেন, কিন্তু তাতে তার লোন স্ট্যাটাসের কোনো পরিবর্তন হতো না।

তবে বাংলাদেশ ব্যাংক এখন এই নিয়মে পরিবর্তন এনেছে।

এখন থেকে কোনো ঋণগ্রহীতা এক্সিট সুবিধা নিলে ঋণ পুনঃতফসিলের মতোই তার লোন স্ট্যাটাসও পরিবর্তন করা হবে। অর্থাৎ ওই ঋণগ্রহীতা আর খেলাপিদের তালিকায় থাকবেন না।

তবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ পরিশোধের শৃঙ্খলা কঠোর করেছে।

নতুন সার্কুলারে বলা হয়েছে, আগে এক্সিট সুবিধা নেওয়া অনেক ঋণগ্রহীতা চার বছর পর একবারে পুরো টাকা পরিশোধ করতেন। এখন থেকে আর তা করা যাবে না।

নতুন নিয়ম অনুযায়ী, ঋণগ্রহীতাকে ত্রৈমাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে এবং বার্ষিক পরিশোধের পরিমাণ বকেয়া ঋণের ২০ শতাংশের নিচে হতে পারবে না। যদি কোনো ঋণগ্রহীতা যেকোনো একটি ত্রৈমাসিকের কিস্তি পরিশোধে ব্যর্থ হন, তবে আবার তার নাম খেলাপির তালিকায় যাবে। 

সার্কুলারে আরও বলা হয়েছে, নতুন এক্সিট সুবিধার আওতায় থাকা ঋণগ্রহীতারা নতুন করে কোনো ফান্ডেড লোন পাবেন না, তবে তারা ঋণপত্র (এলসি) খোলার মতো নন-ফান্ডেড সুবিধাগুলো পাবেন।

সোমবার টিবিএসের সঙ্গে আলাপকালে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, 'আমি বিশ্বাস করি, এই প্রচেষ্টা ব্যাংকিং খাতে খেলাপি ঋণ কমাতে উল্লেখযোগ্যভাবে সাহায্য করবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সারকুলারের আওতায় নিয়মিত গ্রাহকরাও তাদের ঋণ পুনর্গঠনের সুযোগ পাবেন।'

তিনি আরও বলেন, 'ব্যাংকগুলো এই প্রজ্ঞাপনকে কাজে লাগিয়ে ব্যাংকার-গ্রাহক সম্পর্ক উন্নয়ন এবং উভয় পক্ষের জন্য লাভজনক এক্সিট পরিকল্পনা তৈরি করতে পারবে। সার্বিকভাবে এটি বাংলাদেশ ব্যাংকের একটি প্রশংসনীয় উদ্যোগ, যা আর্থিক খাতের স্বাস্থ্য ও স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে।'

Related Topics

টপ নিউজ

ঋণ পুনঃতফসিল / এক্সিট সুবিধা / ঋণ পুনর্গঠন / বাংলাদেশ ব্যাংক / খেলাপি ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net