Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
ব্যাংকের ঋণ অবলোপনের ৩০ কার্যদিবস আগে নোটিশ দিতে হবে গ্রাহককে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
19 October, 2025, 07:40 pm
Last modified: 20 October, 2025, 12:51 pm

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      

ব্যাংকের ঋণ অবলোপনের ৩০ কার্যদিবস আগে নোটিশ দিতে হবে গ্রাহককে

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, কোনো গ্রাহকের ঋণ একাধারে মন্দ ও ক্ষতিজনক শ্রেণিতে অবস্থান করলে, সেটি অবলোপন করার সুযোগ রয়েছে। তবে অধিকতর পুরনো ঋণগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে অবলোপন করতে হবে।
টিবিএস রিপোর্ট
19 October, 2025, 07:40 pm
Last modified: 20 October, 2025, 12:51 pm
ফাইল ছবি

ব্যাংকগুলোর মন্দমানে শ্রেণিকৃত খেলাপি ঋণ ব্যালান্স শিট থেকে বাদ দিতে হলে তা রাইট অফ বা অবলোপন করতে হয়। এখন থেকে কোনো গ্রাহকের ঋণ অবলোপন করার কমপক্ষে ত্রিশ কর্মদিবস পূর্বে সংশ্লিষ্ট গ্রাহককে নোটিশ দিতে হবে।

আজ রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে, যেখানে সকল তফসীলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এ নির্দেশনা অবিলম্বে পরিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলো তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী অবলোপনকৃত ঋণ আদায়ের বিপরীতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগদ প্রণোদনা দিতে পারবে। তবে কোনো ব্যাংকের এ সংক্রান্ত নীতিমালা না থাকলে, তা পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে প্রণয়ন করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, কোনো গ্রাহকের ঋণ একাধারে মন্দ ও ক্ষতিজনক শ্রেণিতে অবস্থান করলে, সেটি অবলোপন করার সুযোগ রয়েছে। তবে অধিকতর পুরনো ঋণগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে অবলোপন করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়, অবলোপন করা হলেও ঋণগ্রহীতা তাঁর ঋণের সম্পূর্ণ দায় পরিশোধ না করা পর্যন্ত যথানিয়মে খেলাপি ঋণগ্রহীতা হিসেবে চিহ্নিত থাকবেন। তাই কোনো ঋণ অবলোপন করার সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট গ্রাহককে অবহিত করার আবশ্যকতা থাকায় এ সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশের ব্যাংকের ২০২৪ সালের আর্থিক স্থিতিশীলতার প্রতিবেদন অনুযায়ী, অবলোপনকৃত ঋণের পরিমাণ হচ্ছে ৬২ হাজার ৩০০ কোটি টাকা।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের ক্লাসিফায়েড লোন রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের মার্চ শেষে ব্যাংকখাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪.২০ লাখ কোটি টাকা। এর মধ্যে মন্দ ও ক্ষতিজনক মানের ঋণ রয়েছে ৩.৪২ লাখ কোটি টাকা, যা মোট খেলাপি ঋণের ৮১.৩৭ শতাংশ।

অর্থাৎ ব্যাংক খাতে বর্তমানে যে মন্দ মানের ঋণ রয়েছে, তার মধ্যে যেসব ঋণ শ্রেণিকৃত রয়েছে, সেগুলো ব্যাংক চাইলে অবলোপন করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো মন্দ শ্রেণিভুক্ত ঋণগুলো অবলোপন করতে পারবে, যদি ঐ ঋণের বিপরীতে ১০০ শতাংশ প্রভিশন রাখা থাকে।

সেক্ষেত্রে কোনো ব্যাংকের সংশ্লিষ্ট ঋণের ক্ষেত্রে প্রভিশনে ঘাটতি থাকলে তা চলতি বছরের আয় (ইনকাম একাউন্ট) থেকে সমন্বয় করে প্রভিশন তৈরি করতে হবে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / ঋণ অবলোপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net