Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধেও কঠোর মুদ্রানীতি ধরে রাখতে পারে বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 July, 2025, 10:30 am
Last modified: 30 July, 2025, 10:33 am

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      

২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধেও কঠোর মুদ্রানীতি ধরে রাখতে পারে বাংলাদেশ ব্যাংক

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করবে। অনুষ্ঠানে গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
টিবিএস রিপোর্ট
30 July, 2025, 10:30 am
Last modified: 30 July, 2025, 10:33 am
ফাইল ছবি

মুদ্রাস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধেও (জুলাই–ডিসেম্বর) কঠোর বা সঙ্কোচনমূলক মুদ্রানীতির ধারা অব্যাহত রাখতে পারে।

গতকাল (২৯ জুলাই) প্রকাশিত 'মুদ্রানীতি পর্যালোচনা ২০২৪-২৫' প্রতিবেদনে এমন আভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পর্যালোচনায় বলা হয়েছে, এই কঠোর অবস্থানের ফলে নীতিগত সুদের হার ও বেসরকারি খাতে ঋণের প্রবাহে তেমন পরিবর্তন আসার সম্ভাবনা নেই।

আগামীকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৩টায় বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করবে। অনুষ্ঠানে গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নতুন মুদ্রানীতিতে অভ্যন্তরীণ ঋণ, মুদ্রা সরবরাহ, বৈদেশিক ও অভ্যন্তরীণ সম্পদের পরিমাণ নির্ধারণে রূপরেখা তুলে ধরা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবারের মুদ্রানীতি হবে 'নিয়মরক্ষার মুদ্রানীতি' — যেখানে নীতিগত সুদহার ও বেসরকারি খাতে ঋণপ্রবাহ আগের মতোই অপরিবর্তিত থাকবে।

তারা বলেন, রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন না। অন্যদিকে, মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে না আসা পর্যন্ত সুদহার অপরিবর্তিত রাখার পক্ষেই অবস্থান নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২০২৫–২৬ অর্থবছরের দ্বিতীয়ার্ধে মুদ্রানীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত থাকলেও, জুলাইয়ের ঘোষণায় নীতিগত বড় কোনো পরিবর্তন থাকছে না। মূল লক্ষ্য থাকবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ।

মুদ্রানীতি পর্যালোচনা প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের অর্থনীতি এখনও উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক খাতের চাপ এবং আর্থিক খাতের দুর্বলতার মতো বড় কিছু সামষ্টিক চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় মূল লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারকে সহায়তা করা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, 'কন্ট্রাকশনারি মনিটারি পলিসি' (সংকোচনমূলক মুদ্রানীতি) গ্রহণের পর সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতিতে কিছুটা স্থিতিশীলতা দেখা গেছে। চলতি ২০২৪–২৫ অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।

এই ইতিবাচক প্রবণতা ধরে রাখতে আগামী ২০২৫–২৬ অর্থবছরের প্রথমার্ধজুড়েই কঠোর মুদ্রানীতির ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মুদ্রানীতি পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতির চাহিদা ও সরবরাহ উভয় দিক সামাল দিতে কেবল মুদ্রানীতি নয়, সহায়ক রাজস্বনীতিরও প্রয়োজন রয়েছে।

নীতিনির্ধারকরা আশা করছেন, অর্থনৈতিক নীতির সুসমন্বয়ের মাধ্যমে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে এবং ২০২৫–২৬ অর্থবছরের জন্য নির্ধারিত মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে।

 

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

কঠোর মুদ্রানীতি / সংকোচনমূলক মুদ্রানীতি / মুদ্রানীতি / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net