Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
বাণিজ্য আলোচনার জন্য ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী

অর্থনীতি

ইউএনবি 
31 May, 2025, 05:00 pm
Last modified: 31 May, 2025, 05:41 pm

Related News

  • বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং
  • ভারতের উদ্বেগ সত্ত্বেও বাংলাদেশ সফরে আসতে পারেন জাকির নায়েক
  • দুই দিনের ‘ঐতিহাসিক’ সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
  • দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াবে চীনের বাজারে বাংলাদেশের আম রপ্তানি: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • বিনিয়োগ ও সরবরাহ শৃঙ্খল সম্পর্ক জোরদারে বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে চীন

বাণিজ্য আলোচনার জন্য ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী

আজ শনিবার (৩১ মে) চীনা বাণিজ্যমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। একইসঙ্গে তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হবে।
ইউএনবি 
31 May, 2025, 05:00 pm
Last modified: 31 May, 2025, 05:41 pm
চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। ফাইল ছবি: সংগৃহীত

তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। তার সঙ্গে এসেছেন প্রায় ২৫০ জন চীনা বিনিয়োগকারী এবং ব্যবসায়ী প্রতিনিধি।

শনিবার (৩১ মে) দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে চীনের বাণিজ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনার জন্যই তাঁর এ সফর। পাশাপাশি দুই দেশের মধ্যে বিস্তৃত কৌশলগত সহযোগিতার সম্পর্ককে নতুন উচ্চতায় নিতেও তিনি কাজ করবেন।

আজ চীনা বাণিজ্যমন্ত্রীর সম্মানে একটি নৈশভোজের আয়োজন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। একইসঙ্গে তাঁদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হবে।

এই সফরে চীনের বাণিজ্যমন্ত্রী আগামীকাল (১ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে বার্তাসংস্থা ইউএনবিকে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামীকাল ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-চীন বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন। সেখানে চীন ও বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করবেন।

এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও।

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, "এই সম্মেলন দুই দেশের ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হবে, যেখানে তারা আরও গভীর সহযোগিতার সুযোগ অন্বেষণ করতে পারবেন এবং চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারিত্বে ফলপ্রসূ অগ্রগতি অর্জনের পথ খুলে যাবে।"

ওয়াং ওয়েনতাও একটি বড় বাণিজ্যিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে রয়েছেন শতাধিক চীনা কোম্পানির প্রতিনিধি ও বিনিয়োগকারী।

রাষ্ট্রদূত ইয়াও আরও বলেন, "আমার বাংলাদেশি বন্ধুদের কাছ থেকে শুনেছি, এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চীনা বাণিজ্যিক প্রতিনিধি দল।"

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, প্রায় ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী— যারা শতাধিক চীনা কোম্পানিকে প্রতিনিধিত্ব করছেন, তারা এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

গত মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে আজাদ সাংবাদিকদের জানান, চারটি চীনা বাণিজ্যিক চেম্বারের শীর্ষ প্রতিনিধিসহ বিভিন্ন কোম্পানির শীর্ষ নির্বাহীরাও এ সম্মেলনে অংশ নেবেন।

তিনি বলেন, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনের ধারাবাহিকতায় এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে।

রাষ্ট্রদূত ইয়াও বলেন, চীনের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে এই বৃহৎ প্রতিনিধি দলের সফর বাংলাদেশ ও চীনের মধ্যে উন্মুক্ততা, সহযোগিতা ও পারস্পরিক লাভজনক অংশীদারত্বের এক শক্তিশালী বার্তা দিচ্ছে।
 

Related Topics

টপ নিউজ

চীনের বাণিজ্যমন্ত্রী / ওয়াং ওয়েনতাও / বাংলাদেশ সফর / বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং
  • ভারতের উদ্বেগ সত্ত্বেও বাংলাদেশ সফরে আসতে পারেন জাকির নায়েক
  • দুই দিনের ‘ঐতিহাসিক’ সফরে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
  • দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াবে চীনের বাজারে বাংলাদেশের আম রপ্তানি: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
  • বিনিয়োগ ও সরবরাহ শৃঙ্খল সম্পর্ক জোরদারে বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে চীন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net