Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে জাতীয় পার্টি ও জাকের পার্টির ভোট বর্জন

সারাদেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
05 November, 2023, 03:05 pm
Last modified: 05 November, 2023, 03:17 pm

Related News

  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে নিয়ে এফসিসি সাউথ এশিয়ার সেমিনার বাতিল
  • এখন আমি জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
  • একবার যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না: শফিকুর রহমান
  • ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আরও ১৫ আসামি রিমান্ডে
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে জাতীয় পার্টি ও জাকের পার্টির ভোট বর্জন

জাতীয় পার্টির প্রার্থী মোঃ রাকিব হোসেন বলেন, বিভিন্ন কেন্দ্রে আমার কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। এসময় তিনি প্রায় ১৫টি কেন্দ্রের নানা অনিয়ম তুলে ধরেন।
লক্ষ্মীপুর প্রতিনিধি
05 November, 2023, 03:05 pm
Last modified: 05 November, 2023, 03:17 pm
দুপুর ১টা ৪০-এ লক্ষ্মীপুর প্রেসক্লাবে এসে জাতীয় পার্টির প্রার্থী মোঃ রাকিব হোসেন ভোট বর্জনের ঘোষণা দেন। ছবি: টিবিএস

কম ভোটার উপস্থিতির মাঝেও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে জাল ভোট, কেন্দ্র দখল, ও এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগ এনে জাতীয় পার্টির প্রার্থী মোঃ রাকিব হোসেন এবং জাকের পার্টির প্রার্থী শামছুল করিম খোকন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রবিবার (৫ নভেম্বর) দুপুর ১টা ৪০-এ লক্ষ্মীপুর প্রেসক্লাবে এসে জাতীয় পার্টির প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন। ২টার দিকে জাকের পার্টির প্রাার্থী শামছুল করিম খোকনও ভোট বর্জনের ঘোষণা দেন।

জাতীয় পার্টির প্রার্থী মোঃ রাকিব হোসেন বলেন, বিভিন্ন কেন্দ্রে আমার কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। এসময় তিনি প্রায় ১৫টি কেন্দ্রের নানা অনিয়ম তুলে ধরেন।

তিনি বলেন, বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ভোট দিতে দেখেছি। যাদের ভোটার হওয়ার বয়সই হয়নি। আমরা কেন্দ্রে বাহিরে ভোটার নেই কিন্ত এক একটা বুথে গিয়ে দেখেছি ১৪০/১৫০ জন ভোট দিয়ে ফেলেছে। এ অবস্থায় আমি ভোট বর্জন করলাম।

শামছুল করিম খোকন বলেন, আমি খবর পেয়েছি পূর্বাঞ্চলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক একজন ১০/১৫ করে ভোট দিয়ে বাক্স ভর্তি করেছে। সাধারণ ভোটরদেরও তারা ভোট কেন্দ্রে আসতে দেয়নি।  

তিনি বলেন, শহরের শহীদ স্মৃতি একাডেমি কেন্দ্রের ভিতরে গিয়ে আমি দেখেছি একজন প্রার্থীর পক্ষে প্রচুর জাল ভোট পড়েছে। বিভিন্ন কেন্দ্রে বাহিরের পরিবেশ ঠিক রেখে ভিতরে জাল ভোট দিচ্ছে। আমার ৩৬ জন এজেন্টকে কেন্দ্রেই ঢুকতে দেয়নি। এ অবস্থায় আমি ভোট বর্জন করলাম।

১১৫টি ভোটকেন্দ্রে ৮২৭টি ভোটকক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। সকালে কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখা গেছে ভোটার উপস্থিতি খুবই কম।

প্রসঙ্গত, এ আসনের সংসদ সদস্য শাহাজাহান কামাল গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সে কারণে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তারিখ ঘোষণা দেন।  

Related Topics

টপ নিউজ

লক্ষ্মীপুর-৩ / উপনির্বাচন / ভোট বর্জন / আওয়ামী লীগ / জাতীয় পার্টি / জাকের পার্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • দিল্লিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকে নিয়ে এফসিসি সাউথ এশিয়ার সেমিনার বাতিল
  • এখন আমি জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি
  • একবার যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না: শফিকুর রহমান
  • ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আরও ১৫ আসামি রিমান্ডে
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net