Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 03, 2026
'শ্রীলঙ্কার মতো হবে না, তারমানে এই না অর্থনৈতিকভাবে খুব স্বস্তিতে আছি'

মতামত

নাজনীন আহমেদ
13 May, 2022, 01:15 pm
Last modified: 13 May, 2022, 03:20 pm

Related News

  • আমদানি বাড়লেও ক্যাপিটাল মেশিনারি আমদানি বাড়ছে না
  • দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • তিন বছরের সংকট কাটিয়ে যেভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা ফিরে পেল শ্রীলঙ্কা
  • ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশে অর্থনৈতিক সংস্কারের শক্ত ভিত্তি রচিত হয়েছিল

'শ্রীলঙ্কার মতো হবে না, তারমানে এই না অর্থনৈতিকভাবে খুব স্বস্তিতে আছি'

জাতীয় বাজেটকে সামনে রেখে ব্যবসায়ীরা ঢালাওভাবে ভ্যাট বা কর মওকুফ বা কমানোর আবেদন থেকে বিরত থাকতে হবে। শ্রীলংকার অবস্থা মনে রাখলেই বুঝতে পারবো কর দেওয়া কতটা জরুরী।
নাজনীন আহমেদ
13 May, 2022, 01:15 pm
Last modified: 13 May, 2022, 03:20 pm
স্বাধীনতার পর এবারই সবচেয়ে বড় খাদ্য ও অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলংকা; ছবি-বিবিসি

বাংলাদেশের অবস্থা শ্রীলংকার মতো হচ্ছে কিনা নিয়ে বেশ ক'দিন ধরে আলাপ-আলোচনা জল্পনা-কল্পনা চলছে। সংক্ষেপে বলতে গেলে এই মুহূর্তে তেমন আশঙ্কা নেই।

কিন্তু তার মানে এই নয় যে, আমরা অর্থনৈতিকভাবে সব দিক থেকে খুব স্বস্তিতে আছি। বরং আমাদের নিজস্ব সমস্যাগুলো নিজেরা বুঝতে হবে এবং সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া জরুরী।

কোভিডের প্রকোপ কমে গেলেও কোভিড পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এখনো কিন্তু পুরোপুরি হয়নি। তাছাড়া আন্তর্জাতিক বাজারে বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রভাবে দেশের বাজারের মূল্যস্ফীতি, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে আন্তর্জাতিক অর্থনৈতিক অঙ্গনের নানা অনিশ্চয়তা, স্বল্পোন্নত দেশের তালিকা হতে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি- সব মিলিয়ে আমাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে। বর্তমান সময়ে বিরাজমান মূল্যস্ফীতি, আমদানি খরচ বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ এর উপরে চাপ, রেমিট্যান্স প্রবাহের পরিমাণ আন্তর্জাতিক বাণিজ্যের লেনদেন ঘাটতি পূরণে সক্ষম না হওয়া- ইত্যাকার বাস্তবতার প্রেক্ষিতে এবং সেইসাথে বড় বড় উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের ধীরগতি সব মিলিয়ে আমাদের নিজস্ব অর্থনৈতিক সমস্যা মোকাবেলায় যথোপযুক্ত পদক্ষেপ নেয়া প্রয়োজন। আমরা সাধারণভাবে মনে করি, এগুলো শুধু সরকারের দায়িত্ব। কিন্তু জনগণের মধ্যে যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, অর্থনীতির টানাপোড়েন দূর করতে এবং উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশের মতো একটি দেশে তাদের প্রো-একটিভ ভূমিকা খুব জরুরী, যাতে অর্থনীতির গতি সচল থাকে। সচেতন নাগরিক হিসেবে কিছু পদক্ষেপ আমরা এখনই নিতে পারি।

১) জাতীয় বাজেটকে সামনে রেখে ব্যবসায়ীরা ঢালাওভাবে ভ্যাট বা কর মওকুফ বা কমানোর আবেদন থেকে বিরত থাকতে হবে। শ্রীলংকার অবস্থা মনে রাখলেই বুঝতে পারবো কর দেওয়া কতটা জরুরী।

২) আয়করদাতাদের ঠিকমতো কর দিতে হবে। মনে রাখতে হবে আজকে কর ফাঁকি দিলে আগামীতে সংকটে পড়বো আমরা নিজেরাই।

অর্থনীতিবিদ নাজনীন আহমেদ; ছবিটি তার ফেসবুক প্রফাইল থেকে নেওয়া

৩) বিদেশ থেকে আমদানিকৃত পণ্য কম ব্যবহার করতে হবে। দেশী পণ্য ব্যবহারে মনোযোগ দিতে হবে। আমদানি ব্যয় বেড়ে যাওয়া তথা বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া ঠেকাতে আমাদের ভূমিকা এখন কম নয়। আমদানিনির্ভর বিলাস পণ্য ব্যবহার কমাতে হবে, অন্তত আগামী দুই বছর।

৪) যারা সক্ষম তারা আত্মীয়-স্বজন, স্বল্পআয়ের মানুষদের মাঝে যথাসম্ভব অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করতে হবে। মূলত তাদের কর্মসংস্থানের সাহায্য করতে হবে । এক্ষেত্রে এলাকাভিত্তিক বিভিন্ন সিভিল সোসাইটি অরগানাইজেশন এর সাথে কাজ করা যেতে পারে।

৫) ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য কিনতে হবে যাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ে।

৬) সর্বোপরি সুশাসন দরকার। দুর্নীতি দূর না হলে, সুশাসন নিশ্চিত না হলে সম্পদের সদ্ব্যবহার সম্ভব নয়। তাতে উন্নয়নের অপচয় হয়।

সরকার সামষ্টিক অর্থনৈতিক বিবেচনায় যথোপযুক্ত পদক্ষেপ নেবে সেটাই কাম্য। কিন্তু সেই সাথে নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে আমাদেরও। আমরা কিন্তু আর দরিদ্র দেশের নাগরিক নই। আমাদের আচার-আচরণে তাই প্রমাণিত হওয়া উচিত।

[অর্থনীতিবিদ নাজনীন আহমেদ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে কর্মরত আছেন। লেখাটি তার ফেসবুক পোস্ট থেকে নেওয়া হয়েছে] 
 

 

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কার অর্থনীতি / বাংলাদেশের অর্থনীতি / অর্থনৈতিক সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • আমদানি বাড়লেও ক্যাপিটাল মেশিনারি আমদানি বাড়ছে না
  • দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
  • তিন বছরের সংকট কাটিয়ে যেভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা ফিরে পেল শ্রীলঙ্কা
  • ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশে অর্থনৈতিক সংস্কারের শক্ত ভিত্তি রচিত হয়েছিল

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net