Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
‘নারী পুরুষের তুলনায় দুর্বল’—কক্সবাজারে এই চিরাচরিত মানসিকতাই  কাজ করেছে

মতামত

ব্যারিস্টার সারা হোসেন
30 December, 2021, 09:15 pm
Last modified: 30 December, 2021, 09:21 pm

Related News

  • রামিসারা: ধর্ষণ ঠেকাতে সবচেয়ে শক্তিশালী ভূমিকা নিতে হবে রাষ্ট্রকেই
  • পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে আজ রাতে দেখা করবেন প্রধানমন্ত্রী
  • আমরা কি ক্রমশ ‘ভয়ংকর স্বাভাবিকতা’র দিকে যাচ্ছি? 
  • ঢাকা মেট্রোর নির্মাণ ব্যয় বেশি কেন: প্রযুক্তিগত মানদণ্ড ও নগর বাস্তবতার বিশ্লেষণ 
  • ‘বিদ্বেষ’ একটি ‘সেল্ফ রিইনফোর্সিং চক্র’: এ থেকে বের হতেই হবে

‘নারী পুরুষের তুলনায় দুর্বল’—কক্সবাজারে এই চিরাচরিত মানসিকতাই  কাজ করেছে

সংবিধান অনুযায়ী একজন নারী একজন পুরুষের মতোই অধিকার রাখে। সুতরাং নারীদের স্বাধীনভাবে ঘোরাফেরায় এবং অন্যদের সঙ্গে মেলামেশায় এরকম বিধিনিষেধ দেওয়া নারী অধিকার লঙ্ঘন এবং সাংবিধানিক অধিকারের একটা ভুল ব্যাখ্যাকেই নির্দেশ করে বলে আমি মনে করি।   
ব্যারিস্টার সারা হোসেন
30 December, 2021, 09:15 pm
Last modified: 30 December, 2021, 09:21 pm
ব্যারিস্টার সারা হোসেন

কক্সবাজারে নারী ও শিশুর জন্য আলাদা জোনটি উদ্ভোধনের পর থেকেই এ বিষয়টি নিয়ে দেশজুড়ে বয়ে গেছে সমালোচনার বন্যা। ফলে উদ্বোধনের দশ ঘণ্টার মাথায় প্রশাসনকে সিদ্ধান্তটি থেকে সরে আসতে হয়েছে। 

জোনটিকে বাতিল ঘোষণা করলেও প্রশাসনের পক্ষ থেকে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ আমাদের জন্য সত্যিই ভীতিকর।   

কক্সবাজারে  নারীরা নিরাপত্তা হারিয়েছে এ কথা ঠিক। কিন্তু তাই বলে তাদের নিরাপত্তা নিশ্চিত না করে, উল্টো তাদের সীমানা বেঁধে দেওয়া চেষ্টা কোনোভাবেই যুক্তিযুক্ত হতে পারে না। 

প্রশাসনের উচিত নারীদের সুরক্ষা নিশ্চিত করা, নারীদের দুর্বলভাবে উপস্থাপন করা নয়।

সংবিধান অনুযায়ী একজন নারী একজন পুরুষের মতোই অধিকার রাখে। সুতরাং নারীদের স্বাধীনভাবে ঘোরাফেরায় এবং অন্যদের সঙ্গে মেলামেশায় এরকম বিধিনিষেধ দেওয়া নারী অধিকার লঙ্ঘন এবং সাংবিধানিক অধিকারের একটা ভুল ব্যাখ্যাকেই নির্দেশ করে বলে আমি মনে করি।

আর এই সিদ্ধান্তের পেছনে 'নারী পুরুষের তুলনায় দুর্বল'—এই চিরাচরিত মানসিকতাই  কাজ করছে।  

একই মানসিকতার প্রতিফলন আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর ক্ষেত্রেও। ছাত্রীদের হলে এমন কিছু নিয়ম ছিল যা কখনো ছাত্রদের হলের জন্য প্রযোজ্য হয়নি। এরমধ্যে একটি ছিল হলের সান্ধ্য আইন। ছেলেদের ক্ষেত্রে কিন্তু এই আইন প্রচলিত ছিল না। সেটাও ওই একই মানসিকতারই প্রতিফলন। তবে ইতিবাচক দিক হলো, ছাত্রীদের প্রবল প্রতিবাদের মুখে এই আইন বাতিল হয়েছে। 

আরেকটি উদাহরণ দিতে চাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যকর্মী পদে  চাকরির বিজ্ঞপ্তির একটি ঘটনা দিয়ে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নারীরা যখন আবেদন করবেন, তখন তাদের কাবিননামাও জমা দিতে হবে।

প্রশ্ন হলো, স্বাস্থ্যকর্মী পদে চাকরির সঙ্গে কাবিননামার কী সম্পর্ক? এটি নিয়ে পরে অনেক আলোচনা-সমালোচনা হয়ে গেছে। পরবর্তীতে হাই কোর্ট রুল দেয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই কাবিন নামার বিষয়টি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি দেয়া হয়।

কিন্তু তারপরও এই বিষয়গুলোকে মাথা থেকে ঝেড়ে  ফেলে দেওয়া যায় না। কেননা  এ ধরনের মনোভাব কোনো জনৈক ব্যক্তির মনোভাব নয়, এটি একটি  সামাজিক মনোভাব। নারীকে পরিপূর্ণ মানুষ না ভেবে তাকে শিশুতুল্য ভাবার  মনোভাব। 

আমাদের সংবিধানে বলা আছে, নারী-পুরুষের মধ্যে বিভেদ করা যাবে না। পাশাপাশি এটাও বলা আছে, নারীদের এগিয়ে নিয়ে যেতে রাষ্ট্র বিশেষ ব্যবস্থা নিতে বাধ্য।

আমাদের সমাজে নারীরা এমনিতেই বিভিন্নভাবে এখনো নানা সুযোগ থেকে বঞ্চিত। একজন নারীকে পথ চলতে মোকাবিলা করতে হয় অনেক বাধা-বিপত্তি। ঘর, সামাজিক পর্যায়  বা গণজীবন, যেখানেই হোক, নারীর নিরাপত্তা সব ক্ষেত্রেই জরুরি। এই যে আজ এসএসসির ফলাফল প্রকাশ হলো, এখানে অনেক মেয়ে আছে যারা আজ ভালো ফলাফল করছে।  কিন্তু এদের অনেকেই  শেষ পর্যন্ত বাল্যবিবাহের মতো বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতার কারণে হয়তো আর এগিয়ে যেতে পারবে না। এরকম অজস্র নারী ন্যায্যতার অভাবে ঝরে পড়ে যায়।  

কক্সবাজারের এই পৃথক জোনের সিদ্ধান্তটি হয়তো সদিচ্ছা থেকেই নেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত এমন বার্তাই দিচ্ছে যে, নারীরা দুর্বল এবং তারা নিজেদের অধিকার বা স্বাধীনতা উপভোগ করতে পারবে না। ফলে এটি হয়ে গেছে সুরক্ষার নামে তাদেরকে নানা অধিকার থেকে বঞ্চিত করা।  

কিন্তু আমরা নারী-পুরুষ সমতায় বিশ্বাসী। আমাদের সংবিধান এবং আইনও তা-ই বলছে। নারীর নিরাপত্তা নিশ্চিত করা আর নারীকে আলাদা করে দেওয়ার মধ্যে তফাতটুকু না জানলে নারী-পুরুষ ন্যায্যতা রক্ষা করা সম্ভব নয়। 

তবে এত কিছুর ভিড়েও আশাব্যঞ্জক দিকটি হলো, আমাদের প্রতিবাদগুলো প্রশাসনের কানে যাচ্ছে এবং প্রশাসন সে অনুযায়ী কম-বেশি পদক্ষেপ নিচ্ছে ।

  • সারা হোসেন: আইনজীবি, সুপ্রিম কোর্ট 
  • অনুলিখন: রাফিয়া মাহমুদ প্রাত 

Related Topics

টপ নিউজ

নারী নিরাপত্তা / মতামত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

Related News

  • রামিসারা: ধর্ষণ ঠেকাতে সবচেয়ে শক্তিশালী ভূমিকা নিতে হবে রাষ্ট্রকেই
  • পল্লবীতে রামিসার পরিবারের সঙ্গে আজ রাতে দেখা করবেন প্রধানমন্ত্রী
  • আমরা কি ক্রমশ ‘ভয়ংকর স্বাভাবিকতা’র দিকে যাচ্ছি? 
  • ঢাকা মেট্রোর নির্মাণ ব্যয় বেশি কেন: প্রযুক্তিগত মানদণ্ড ও নগর বাস্তবতার বিশ্লেষণ 
  • ‘বিদ্বেষ’ একটি ‘সেল্ফ রিইনফোর্সিং চক্র’: এ থেকে বের হতেই হবে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

3
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net