Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
অবশেষে অ্যালকোহল নিয়ে মৌলিক প্রশ্নটিই জিজ্ঞাসা করা হয়েছে

মতামত

ইনাম আহমেদ
15 December, 2021, 11:10 am
Last modified: 15 December, 2021, 07:44 pm

Related News

  • এক মাসের শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা; তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি, বুয়েটকে দিয়ে গবেষণার নির্দেশ হাইকোর্টের
  • ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দে হাইকোর্টের নির্দেশ
  • গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভীর জামিন বহাল আপিল বিভাগের: ৫ মামলার রুল নিষ্পত্তির নির্দেশ

অবশেষে অ্যালকোহল নিয়ে মৌলিক প্রশ্নটিই জিজ্ঞাসা করা হয়েছে

অ্যালকোহল যদি আসলেই মাদক হয়, তাহলে বাংলাদেশ বিশ্বের বৃহত্তম মাদক আমদানিকারক।
ইনাম আহমেদ
15 December, 2021, 11:10 am
Last modified: 15 December, 2021, 07:44 pm
ইনাম আহমেদ/ স্কেচ- টিবিএস

অবশেষে, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোলা হলো- বাংলাদেশে অ্যালকোহল কেনো মাদক হিসেবে গণ্য হয়?

দীর্ঘদিন ধরে আমাদের একান্ত আলাপচারিতায়ও বারবার উঠে এসেছে এই একই প্রশ্ন। শেষ পর্যন্ত  আইন, স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের সচিবদের এ ধরনের লেবেলিংয়ের পেছনে যুক্তি ব্যাখ্যা করতে বলেছে হাইকোর্ট।

অ্যালকোহল যদি আসলেই মাদক হয়, তাহলে বাংলাদেশ বিশ্বের বৃহত্তম মাদক আমদানিকারক। বিষয়টি আমাদের দেশের ভাবমূর্তি রক্ষার ক্ষেত্রে অবশ্যই ভালো কিছু নয়।

তবে, এ প্রশ্নের উত্তরে কোনো যৌক্তিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও থাকতে পারে অস্বস্তিকর ও তিক্ত কিছু উত্তর।

প্রথমেই, মাদক ও অ্যালকোহলের মধ্যে পার্থক্য জেনে নেওয়া যাক। হাজারো বছর ধরে চলে আসছে অ্যালকোহলের ব্যবহার। অ্যালকোহলের প্রাচীনতম চিহ্ন পাওয়া গেছে লেভান্টে, যা বর্তমানে ফিলিস্তিনের পার্শ্ববর্তী এলাকা হিসেবে পরিচিত। তাছাড়া, এই অঞ্চলেই মানুষ প্রথম কৃষিকাজ শুরু করে। অ্যালকোহলের জন্য প্রয়োজন মল্ট। স্বাভাবিকভাবেই যাযাবর জীবন থেকে বসতি স্থাপনকারী মধ্যপ্রাচ্যের প্রাচীনতম চাষীদের হাতে তৈরি হতো পানীয় উপযোগী বিয়ার। এমনকি বিশ্বের অন্যান্য সভ্যতাগুলোতেও অ্যালকোহলের ব্যবহার ও সেবনের প্রচলন ছিল বলে জানা যায়।

বর্তমানে বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য সামাজিক পানীয় অ্যালকোহল। সারা বিশ্বের শক্তিশালী এবং সম্মানিত পুরুষ ও নারীদের ডিনার টেবিলে পরিবেশিত হয় এটি। ইসলামী দেশগুলো ছাড়া, প্রায় সব দেশেই মদ বৈধ। এই পণ্যটি মাদকদ্রব্য হলে এত জ্ঞানী পুরুষ ও নারীরা এটিকে নিশ্চই ব্যাপকভাবে সেবন করতে পারতেন না।

বাংলাদেশে অ্যালকোহল নিষিদ্ধ বা অপ্রাপ্যও নয়। তবে, এর পেছনে রয়েছে একটি অদ্ভুত এবং ভণ্ড আইন। সে আইনে বলা আছে, একজন ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে একজন ডাক্তারের স্বাক্ষরিত লাইসেন্স সংগ্রহ করতে হবে যেখানে ভুয়া নির্দেশনা লেখা থাকবে। আইন অনুযায়ী সেই নির্দেশনায় লাইসেন্সধারীর স্বাস্থ্যগত কারণে মাসে সাত ইউনিট অ্যালকোহল পান করার কথা লেখা থাকতে হবে।

আদতে এটি কখনোই সম্ভব নয়। স্বাস্থ্যগত কারণে একজন ব্যক্তির কখনই অ্যালকোহলের প্রয়োজন পড়ে না। অ্যালকোহলের প্রতিটি ফোঁটাই বিষ। মানুষের হার্ট, কিডনি, লিভার, গুরুত্বপূর্ণ অঙ্গ এবং অবশ্যই মস্তিষ্ককে প্রভাবিত করে এটি। শুধুমাত্র একজন মদ্যপ ব্যক্তিই মাসে সাত ইউনিট অ্যালকোহল পান করতে পারে।

ফলে, অ্যালকোহল পান করতে এই বাধ্যতামূলক সরকারি মিথ্যার আশ্রয় নিতে বাধ্য হন বাংলাদেশিরা; এমন একটি পানীয় যা বিশ্বের সবখানেই অবাধে পান করা যায়।

এই দেশেও যে মানুষ অবাধে মদ্যপান করেনা, তা কিন্তু নয়। অনেক উচ্চপদস্থ থেকে শুরু করে প্রায় সব পেশার অনেক লোককে আমি সুস্থ অবস্থায় প্রচুর পরিমাণে মদ্যপান করতে দেখেছি। কিন্তু ন্যায়পরায়ণতার নীরব-নিস্তব্ধ আবরণের ছায়ায় এসব যুক্তিকে অস্বীকার করা হয়।

তাহলে, কেন প্রয়োজন এই 'লাইসেন্স'? এবং কেনোই বা অ্যালকোহলকে মাদকদ্রব্য হিসাবে চিহ্নিত করা হচ্ছে?

কাউকে সহজেই মামলায় জড়ানো ও জেল খাটানোর হাতিয়ার হিসেবে একে ব্যবহার করা বেশ সহজ। আমরা অতীতে এবং সাম্প্রতিক দিনগুলোতেও অনেকবার এমনটি হতে দেখেছি । এরমধ্যে, নায়িকা পরীমনির ঘটনাটি বহুল আলোচিত। মানুষকে হয়রানির লক্ষ্যে ব্যবহৃত হাতিয়ারে পরিণত হয়েছে অ্যালকোহল।

একইসাথে, এটি চাঁদাবাজির হাতিয়ারও হয়ে উঠেছে। আমি অ্যালকোহল বহনকারী কিছু লোকদের চিনি যাদের পথ আটকে টাকার দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই টাকা পেয়ে তবেই ছাড়া হয় তাদেরকে।

এসবের পর অবশেষে অ্যালকোহলকে মাদক হিসেবে গণ্য করা মৌলিক প্রশ্নটি তুলেছে হাইকোর্ট। এটি শুধুমাত্র অ্যালকোহল সেবন নিয়ে একটি সাধারণ প্রশ্ন নয়; বরং নৈতিকতা এবং নীতিশাস্ত্রের সবচেয়ে মৌলিক প্রশ্ন এটি।

  • লেখক: সম্পাদক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 
  • মূল লেখা: At last, the pertinent question about alcohol has been asked
  • ভাষান্তর: সাদিয়া আফরিন শায়লা 
     

Related Topics

টপ নিউজ

অ্যালকোহল / হাইকোর্টের নির্দেশ / হাইকোর্ট / মদ আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • এক মাসের শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা; তদন্তের নির্দেশ হাইকোর্টের
  • মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি, বুয়েটকে দিয়ে গবেষণার নির্দেশ হাইকোর্টের
  • ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য বিশেষ কামরা বরাদ্দে হাইকোর্টের নির্দেশ
  • গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র আইভীর জামিন বহাল আপিল বিভাগের: ৫ মামলার রুল নিষ্পত্তির নির্দেশ

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net