Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
‘মব জাস্টিস’ উত্থানের নেপথ্যে

মতামত

টিবিএস রিপোর্ট
20 September, 2024, 02:15 pm
Last modified: 21 September, 2024, 06:07 pm

Related News

  • কোনো দলের আনুগত্য না করে চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আখতার 
  • ‘বিদায় হও, নয়তো কফিনে ফিরবে’: প্রাণভয়ে দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন অভিবাসীরা, নেপথ্যে কী?
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সহিংসতার আশঙ্কা: ঢাকাসহ ৩ মহানগর ও ৩ জেলায় সেনাবাহিনী মোতায়েন
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • যারা বউ পেটায়, তাদের চেহারা কি আলাদা হয়?

‘মব জাস্টিস’ উত্থানের নেপথ্যে

‘মব জাস্টিস’ এর নামে ঘটে যাওয়া ঘটনার পেছনের কারণগুলো অন্বেষণ করতে এবং ভবিষ্যতে এই জাতীয় ঘটনা প্রতিরোধ করার সম্ভাব্য ব্যবস্থা নিয়ে বিশেষজ্ঞ সারা হোসেনের (সুপ্রিম কোর্ট-এর এডভোকেট) মতামত নিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
টিবিএস রিপোর্ট
20 September, 2024, 02:15 pm
Last modified: 21 September, 2024, 06:07 pm
সারা হোসেন। স্কেচ: টিবিএস

৫ আগস্ট শেখ হাসিনার শাসন অবসান হওয়ার পর থেকে বাংলাদেশে সহিংসতা, নারী হয়রানি এবং রাজনৈতিক প্রতিপক্ষ ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা ঘটেছে। অন্তর্বর্তী সরকার থেকে ক্রমাগত সতর্কতা এবং ব্যাপক জনরোষ সত্ত্বেও, কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত বা যথেষ্ট পদক্ষেপের আপাত অভাব রয়েছে বলে মনে হচ্ছে। 

এমনকি সম্প্রতি বুধবারে (১৮ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক সাবেক নেতাকে পিটিয়ে হত্যা করা হয় এবং বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফোন চুরির অভিযোগে অভিযুক্ত আরেক ব্যক্তিকে একইভাবে হত্যা করা হয়, যার সাথে "সাধারণ ছাত্র" জড়িত বলে অভিযোগ রয়েছে।

এর আগে বুধবার সকালে, প্রায় ৪০ জনের একটি দল কুড়িল টোল প্লাজায় ব্যারিকেড ভাংচুর করে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কয়েকজন শ্রমিককে লাঞ্ছিত করে এবং একটি পিকআপ ভ্যানের ক্রসিং ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

'মব জাস্টিস' এর নামে ঘটে যাওয়া এসব ঘটনার পেছনের কারণগুলো অন্বেষণ করতে এবং ভবিষ্যতে এই জাতীয় ঘটনা প্রতিরোধ করার সম্ভাব্য ব্যবস্থা নিয়ে বিশেষজ্ঞ সারা হোসেনের মতামত নিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।


'জবাবদিহিতার জন্য গুরুতর প্রক্রিয়া চলমান রয়েছে, যেটা দেখানোর মাধ্যমে এই ধরনের (মব  জাস্টিস) আরও ঘটনা প্রতিরোধ করা সম্ভব'

"মব জাস্টিস" শব্দটি একজন ব্যক্তির বিরুদ্ধে সহিংসতার ঘটনা বা এক বা একাধিক ব্যক্তির মাধ্যমে সম্পত্তি ধ্বংসের ঘটনা বর্ণনা করতে ব্যবহৃত হচ্ছে। এগুলো সম্পূর্ণরূপে অযৌক্তিক এবং এসব প্রতিরোধ করার পাশাপাশি জড়িতদের জবাবদিহির আওতায় আনতে জরুরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন৷ 

আমাদের এসবের পেছনের কারণগুলোকেও মোকাবিলা করতে হবে। পূর্ববর্তী সরকারের অধীনে এসব ঘটনা ঘটেছিল এবং আন্তর্জাতিক ও জাতীয় গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। উদাহরণস্বরূপ, একটি সংস্থা ২০০৯ থেকে ২০২১ সালের মধ্যে 'মব-এর হামলায়' ১ হাজার ২৩৮ জন মারা যাওয়ার কথা জানিয়েছে। এছাড়া, ২০১৫ সালের একটি ঘটনায়, লোকেরা গুলি চালিয়ে এবং লোহার রড দিয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতার গাড়িবহর ভাঙার চেষ্টা করে। 

সম্প্রতি কয়েক সপ্তাহে বিভিন্ন প্রেক্ষাপটে এবং বিভিন্ন ধরনের মানুষের বিরুদ্ধে একাধিক 'মব জাস্টিস'-এর অবতারণা ঘটেছে; যার স্বীকার হয়েছে, নারীরা, অসহায় গোষ্ঠী, রাজনৈতিক দলের সদস্যরা এবং আদালতে জুলাই-অগাস্টে ঘটে যাওয়া ছাত্র হত্যা ও অন্যান্য হত্যার অভিযোগে অভিযুক্ত উচ্চপদস্থ সাবেক মন্ত্রীরা।

কিছু ক্ষেত্রে, যারা হামলা চালিয়েছে তারা মানুষকে মারধর করেছে বা তাদের অপমান করেছে। এসব ব্যক্তিরা, রাজনৈতিক বা ব্যক্তিগত শত্রুতা বা বিচার ব্যবস্থার প্রতি আস্থার অভাব থাকায় এমন ঘটনা ঘটিয়েছে বলে মনে হয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুপস্থিত থাকলে বা কাজ করতে ব্যর্থ হলে এসব ঘটনা ঘটে।  

উদাহরণস্বরূপ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল দুটি পোস্টে দেখা গেছে, ঢাকা এবং কক্সবাজারে কয়েকজন মহিলাকে প্রকাশ্য স্থানে পৃথকভাবে পুরুষরা হয়রানি, অপমান এবং মারধর করছে। অধিকার গোষ্ঠীগুলোকে প্রশাসনকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো সত্ত্বেও পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু অন্যজনকে নয়।

যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, ছাত্র সমন্বয়কারী ও জ্যেষ্ঠ রাজনীতিবিদসহ অন্যরা বারবার বলেছেন, কাউকে আইন নিজের হাতে তুলে না নিতে; তবুও সময়োপযোগী এবং নিরপেক্ষ তদন্ত, বিচার এবং দায়ীদের শাস্তি হওয়া জরুরী।  

সম্ভবত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সহ সেনাবাহিনী মোতায়েন এই ধরনের আক্রমণ রোধ করতে পারে, তবে এটি দেখার বাকি রয়েছে। পাশাপাশি সামাজিক এবং শৃঙ্খলামূলক নিষেধাজ্ঞাও থাকতে পারে। উদাহরণস্বরূপ, যদি আইনজীবীদের ওপর আদালতে শালীনতা বজায় রাখার, আদালত প্রাঙ্গণে লোকেদের আক্রমণ বা ভয় দেখান থেকে বিরত রাখার দায়িত্ব থাকে– তবে তাদের বার কাউন্সিল বা বার অ্যাসোসিয়েশন থেকে অনুমোদন দেওয়া উচিত। 

কেউ কেউ হয়ত বছরের পর বছর ধরে নিপীড়ন ও হয়রানির শিকার হয়ে, কয়েক মাস বা বছরের জন্য জেলে থাকার পরে এবং ক্ষমতাবান রাজনৈতিক ব্যক্তিদের দায়ের করা একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে তাদের জীবন ও জীবিকা ধ্বংস হওয়ার পর তাদের ক্ষোভ প্রকাশ করতে পারে। 

যারা এ ধরনের আইন লঙ্ঘন করেছে বা নির্দেশ দিয়েছে, তাদের জবাবদিহির জন্য একটি গুরুতর প্রক্রিয়া চলমান রয়েছে– সেটা দেখানো "মব জাস্টিস"-এর মতো ঘটনাকে প্রতিরোধ করতে পারে।

 


সারা হোসেন সুপ্রিম কোর্ট-এর এডভোকেট এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) নির্বাহী পরিচালক।

 

Related Topics

টপ নিউজ

সারা হোসেন / মব জাস্টিস / সহিংসতা / প্রতিরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • কোনো দলের আনুগত্য না করে চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন: আইনশৃঙ্খলা বাহিনীকে আখতার 
  • ‘বিদায় হও, নয়তো কফিনে ফিরবে’: প্রাণভয়ে দক্ষিণ আফ্রিকা ছাড়ছেন অভিবাসীরা, নেপথ্যে কী?
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সহিংসতার আশঙ্কা: ঢাকাসহ ৩ মহানগর ও ৩ জেলায় সেনাবাহিনী মোতায়েন
  • পিএসজির চাম্পিয়ন্স লিগ জয়ে সমর্থকদের উন্মত্ত উদ্‌যাপন, গ্রেপ্তার শতাধিক
  • যারা বউ পেটায়, তাদের চেহারা কি আলাদা হয়?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net