Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
রবীন্দ্রনাথও বড় হয়েছেন চিকন প্রহারে

মতামত

জাহিদ নেওয়াজ খান
16 June, 2024, 05:05 pm
Last modified: 19 June, 2024, 04:43 pm

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫৯
  • দেশের ১০,৭৪০ স্কুলে নেই খেলার মাঠ, বাড়ছে শিশুদের মোবাইল আসক্তি  
  • ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫১
  • ফরিদপুরে কলাবাগান থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • এক মাসের শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা; তদন্তের নির্দেশ হাইকোর্টের

রবীন্দ্রনাথও বড় হয়েছেন চিকন প্রহারে

ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এক থেকে ১৪ বছর বয়সি শিশুদের মধ্যে উদ্বেগজনকভাবে প্রতি ১০ শিশুর মধ্যে নয়জন মাসে একবার হলেও সহিংস পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এতে সাড়ে চারকোটি শিশুর ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
জাহিদ নেওয়াজ খান
16 June, 2024, 05:05 pm
Last modified: 19 June, 2024, 04:43 pm
প্রতীকী ছবি: ফ্রিপিক

রবীন্দ্রনাথও বড় হয়েছেন চিকন প্রহারে।

তাহলে বলা যায়, আমাদের শিশুরাও বড় হয়ে একেকজন রবীন্দ্রনাথ ঠাকুর হবেন। স্বয়ং ঠাকুর না হলেও অন্তত তার ভাই বা ভাইপো তো অবশ্যই। রবি বড় হয়েছেন চিকন প্রহারে, আমাদের শিশুরা তার চেয়েও বড় কিছুতে; পিতা-মাতার প্রহার-শাসনে, পারিবারিক সহিংসতায়।

আমাদের বর্তমান নিয়ে কথা বলার আগে ফ্ল্যাশব্যাকে দেড়শ বছরের বেশি সময় আগে ঘুরে আসা যায়। রবি তখন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বড় হচ্ছেন। তার বড় হওয়াটা আর দশটা বাঙালি ছেলের মতো না, হওয়ার কথাও না।

রবীন্দ্রনাথের পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর পিতামহ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির প্রতিষ্ঠাতা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। সেখানকার পরিবেশ ছিল ভিন্নরকম।

রবীন্দ্রনাথের ভৃত্যকুল নিবন্ধে পূর্ণেন্দুবিকাশ সরকার লিখেছেন: 'জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বিশাল পরিবারের ছোটো ছেলেমেয়েদের প্রতি আলাদাভাবে নজর রাখা বা স্নেহযত্ন প্রকাশ করবার রীতি ছিল না, বোধহয় সম্ভবও ছিল না। উপরন্তু সেকালে অভিজাত গৃহে জন্মের পরে শিশুদের মায়ের কাছে রাখবার রীতিও ছিল না।'

সে কারণে অতি শৈশবেই রবি 'ভৃত্যহস্তে সমর্পিত'। ভৃত্যদের অধীন হয়েই তার শৈশব এবং কৈশোর কেটেছিল। সেটা যে খুব সুখকর ছিল, সেটা বলা যাবে না।

বনেদি বাড়ির বড় বড় অভিভাবকেরা 'এলিট' চিন্তা থেকেই হোক কিংবা অন্য যে কারণেই হোক, ভৃত্যদের কাছে সন্তান প্রতিপালনের দায়িত্ব দেওয়ায় ভৃত্যদেরও ছিল মনিবী মনোভাব। দুয়েকজন ভৃত্য সন্তানবাৎসল্যে বাচ্চাদের আদর-যত্ন করলেও অনেকেরই দয়ামায়া কম ছিল, কিছু ক্ষেত্রে তা ছিল অতিশয় নির্মম। শিশুদের ভয় দেখানো ছিল নিত্য কর্মের অংশ, গায়ে হাত তোলাও ছিল নিয়মিত ঘটনা।

রবীন্দ্রনাথ জানাচ্ছেন:

'মার খাইয়া আমরা কাঁদিতাম, প্রহারকর্তা সেটাকে শিষ্টোচিত বলিয়া গণ্য করিত না। বস্তুত সেটা ভৃত্যরাজদের বিরুদ্ধে সিডিশন [রাজদ্রোহ]। আমার বেশ মনে আছে, সেই সিডিশন সম্পূর্ণ দমন করিবার জন্য জল রাখিবার বড় বড় জালার মধ্যে আমাদের রোদনকে বিলুপ্ত করিয়া দেবার চেষ্টা হইত।'

এখন নিশ্চয় বুঝতে পারছেন কেন আমাদের সন্তানদের শৈশবের সঙ্গে রবীন্দ্রনাথের শৈশবের তুলনা করেছিলাম। তবে, 'রঙ্গভরা বঙ্গদেশে'র মতো এটা কোনো রং-তামাশার বিষয় না।

বিশ্বে প্রথমবারের মতো পালিত আন্তর্জাতিক খেলাধুলা দিবস (১১ জুন) উপলক্ষে প্রকাশিত ইউনিসেফের এক প্রতিবেদনে শিশুদের সহিংসতার শিকার হওয়ার বিষয়ে উদ্বেগজনক তথ্য প্রকাশ হয়েছে। এর মধ্য দিয়ে বাসা-বাড়িতে শিশুদের সঙ্গে যোগাযোগ এবং তাদের উদ্দীপনা দেওয়াসহ সার্বিক সেবাযত্নে ঘাটতির চিত্র ফুটে উঠেছে।

১০ শিশুর নয়জনই সহিংস পরিস্থিতির শিকার

ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এক থেকে ১৪ বছর বয়সি শিশুদের মধ্যে উদ্বেগজনকভাবে প্রতি ১০ শিশুর মধ্যে নয়জন মাসে একবার হলেও সহিংস পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এতে সাড়ে চারকোটি শিশুর ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। শিশু সুরক্ষায় অগ্রগতি সত্ত্বেও সহিংসতা, নিপীড়ন ও শোষণ-বঞ্চনার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে লাখ-লাখ শিশু।

ইউনিসেফের নতুন তথ্যে দেখা গেছে, বিশ্বব্যাপী পাঁচ বছরের কম বয়সি ৪০ কোটি শিশু বা এ বয়সিদের মধ্যে প্রতি ১০টি শিশুর মধ্যে ৬টি শিশু নিয়মিত বাসায় শারীরিক আঘাত বা শারীরিক শাস্তি সহ্য করে। তাদের মধ্যে ৩৩ কোটির মতো শিশুকে শারীরিকভাবে শাস্তি দেওয়া হয়ে থাকে।

এরকম শাস্তির ঘটনা শিশুদের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। গবেষণা বলছে, শিশুকে শাস্তি দেওয়া হলে বা রাগ দেখানোর কারণে শিশু ভয় পেলে শিশুর মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা সাময়িক সময়ের জন্য বাধাগ্রস্ত করে। নিয়মিত এরকম ঘটনা ঘটতে থাকলে শিশুর মস্তিষ্কের গঠন ও আকৃতিতে স্থায়ী পরিবর্তন বা ক্ষতির আশঙ্কা থাকে। আনন্দহীন পরিবেশে শিশু শেখে অনেক কম। সেটা হোক পরিবারে, কিংবা বিদ্যালয়ে।

অনেক সময় শেখানোর তাগিদ থেকেই আমরা শিশুদের শাস্তি দিয়ে থাকি। হোক সেটা শারীরিক বা মানসিক — এ শাস্তি তার যে কতটা ক্ষতি করে আমরা সেটা বুঝতে পারি না। অথচ পিতামাতার চেয়ে সন্তানকে বেশি আর কে ভালোবাসে!


  • বিশেষ দ্রষ্টব্য: নিবন্ধের বিশ্লেষণটি লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও পর্যবেক্ষণের প্রতিফলন। অবধারিতভাবে তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর অবস্থান বা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়।

Related Topics

টপ নিউজ

শিশু / শিশুর মানসিক স্বাস্থ্য / শিশুর প্রতি সহিংসতা / মানসিক চাপ / শিশুর বিকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫৯
  • দেশের ১০,৭৪০ স্কুলে নেই খেলার মাঠ, বাড়ছে শিশুদের মোবাইল আসক্তি  
  • ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৫১
  • ফরিদপুরে কলাবাগান থেকে নারী ও শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • এক মাসের শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা; তদন্তের নির্দেশ হাইকোর্টের

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net