Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
পশ্চিমা হাওয়া কি দেশের রাজনীতিতে নতুন মোড় আনবে?

মতামত

মনোয়ারুল হক
01 August, 2023, 06:05 pm
Last modified: 01 August, 2023, 06:16 pm

Related News

  • গ্যাসের অভাবে বিপর্যস্ত শিল্প কারখানা, ঝুঁকিতে রপ্তানি আদেশ
  • নতুন শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির লাভ নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা
  • বাংলাদেশের কোন কোন রাষ্ট্রপতি মেয়াদ পূর্ণ করতে পারেননি?
  • সামাজিক মাধ্যমে বিতর্ক থাকলেও বাংলাদেশের নতুন কূটনীতিকদের সঙ্গে কাজ করতে চায় ভারত
  • জমি বন্ধক দিতে বেক্সিমকোর আপত্তি, মেয়াদ ফুরানোর মুখে ঝুঁকিতে ৩,০০০ কোটি টাকার সুকুক

পশ্চিমা হাওয়া কি দেশের রাজনীতিতে নতুন মোড় আনবে?

মনোয়ারুল হক
01 August, 2023, 06:05 pm
Last modified: 01 August, 2023, 06:16 pm
মনোয়ারুল হক। স্কেচ: টিবিএস

রাজনৈতিক কর্মসূচির মধ্য থেকে তুলে নিয়ে যাওয়ার পর, বিরোধী দলের নেতাকে ফাইভ স্টার হোটেলের খাবার খাইয়ে বিদায় দেওয়ার ঘটনায়– এক নতুন সম্পর্ক রচনার দিকে চললো দেশ। অন্যদলের নেতার হাসপাতালে খাবার (ফল) পাঠানো যা খুব স্বাভাবিক হলেও বহুবছর তা দেখা যায়নি।

এমন ধারা হঠাৎ শুরু হাওয়ার পিছনে কি পশ্চিমা হাওয়ার  চাপ আছে বলব? সেক্ষেত্রে পশ্চিমা হাওয়ার চাপ কতটা তীব্র হয়– সেই প্রশ্নও চলে আসে সামনে। তবে হঠাৎ এই পরিবর্তন প্রমাণ করে, প্রকাশ্যে যতই পশ্চিমা হাওয়াকে অপ্রাসঙ্গিক বলি না কেন; তার শক্তি যে অনেক তীব্র, তা অস্বীকার করার কোনো উপায় নেই বলেই মনে হচ্ছে। ইউক্রেন যুদ্ধই কি সবকিছু পাল্টে দিল আমাদের দেশের?

২০১৪ বা ২০১৮'র নির্বাচন ঘিরে বহু বিতর্কিত বিষয় সামনে আসলেও পশ্চিমা হাওয়া বইতে দেখা যায়নি। তাহলে পশ্চিমা হাওয়া কি রাজনৈতিক সমঝোতার রাস্তা খুলে দেবে?

অতীতেও কখনোসখনো পশ্চিমা হাওয়া বওয়ার চেষ্টা হয়েছে রাজনৈতিক সমঝোতা সৃষ্টির লক্ষ্যে। তবে মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে তীব্র বিতর্কিত রাজনৈতিক অবস্থার সৃষ্টি হয়েছিল– হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের অবসানের পর, ১৯৯৬ আর ২০০৬। দেশের মানুষ শুনেছে পর্দার অন্তরালের আলোচনায় নাকি সেই সংকটের সমাধানের রাস্তা পাওয়া গিয়েছিল। পশ্চিমা হাওয়া কি আবারও সেই গণতান্ত্রিক চর্চা তুলে আনছে?

পশ্চিমা হওয়ার এই আগমনের সাথে সাথে সেই ইরাক যুদ্ধের কুশীলব টনি ব্লেয়ারের আগমন, দেশের খবরাখবর রাখা মানুষকে উদ্বিগ্ন করছে। মাটির তলের সম্পদ নিয়ে কি কোন কিছু ঘটনোর সুযোগ খুঁজছেন টনি ব্লেয়ার? দেশের সামগ্রিক আর্থিক অবস্থা খুব বেশি সুখের নয়, তা বোঝা যাচ্ছে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে নানান ব্যর্থতায়। কিংবা বৈদেশিক মুদ্রা খরচের ব্যাপারে দারুণ সংবেদনশীল সিদ্ধান্তে।

দেশের বৃহত্তর জনগোষ্ঠী সরাসরি রাজনৈতিক দলের ছাতার নিচের মানুষ নয়, দৈনন্দিন জীবন সংগ্ৰামে তারা জড়িত। এর মধ্যে ব্যবসায়ী, পেশাজীবী, দিনমজুর– সব পেশার মানুষের আছেন। তাদের উদ্বেগের প্রধান কারণ- আসন্ন দিনগুলোতে দেশে কি ঘটতে যাচ্ছে তাই নিয়ে।

আবার কি সেই ২০০৬ সালের লগিবৈঠা কিংবা ২০১৪'- এর লাগাতার হরতাল? প্রাণহানির সঙ্গে যখন আগুনে পুড়েছে বহু সম্পদ। কিন্তু, সেই সময়কার ক্ষয়ক্ষতির প্রকৃত মূল্য কখনো হিসাব করা যায়নি। সরকারিপক্ষ বিরোধী দলকে দায়ী করেছে, বিরোধীদল সরকারি দলের চক্রান্ত বলে নিজেদের দায়ভার এড়িয়েছে। কিন্তু, ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাভাবিক উন্নয়ন ও গণতন্ত্র। আর এ দুটি আলাদা বিষয় নয়। এই দুটির সমন্বয়ে যে উন্নয়ন ঘটে, তাই-ই স্থায়িত্ব লাভ করে। আর শুধুমাত্র উন্নয়নের কথা বললে, যে উন্নয়ন বোঝানো হয়- তা পাকিস্তানের অর্থনীতির রূপ নিতে পারে, যা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের ভিক্ষার ঝুলিতে রূপান্তরিত হয়েছে।

 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ / অভ্যন্তরীণ রাজনীতি / পশ্চিমা বিশ্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

Related News

  • গ্যাসের অভাবে বিপর্যস্ত শিল্প কারখানা, ঝুঁকিতে রপ্তানি আদেশ
  • নতুন শুল্কারোপের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির লাভ নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা
  • বাংলাদেশের কোন কোন রাষ্ট্রপতি মেয়াদ পূর্ণ করতে পারেননি?
  • সামাজিক মাধ্যমে বিতর্ক থাকলেও বাংলাদেশের নতুন কূটনীতিকদের সঙ্গে কাজ করতে চায় ভারত
  • জমি বন্ধক দিতে বেক্সিমকোর আপত্তি, মেয়াদ ফুরানোর মুখে ঝুঁকিতে ৩,০০০ কোটি টাকার সুকুক

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net