Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
রবীন্দ্রনাথকে নিয়ে ধর্মতত্ত্বজীবীদের নতুন আখ্যান

মতামত

মনোয়ারুল হক
09 May, 2021, 10:30 pm
Last modified: 10 May, 2021, 05:00 pm

Related News

  • রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ দেশকে স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ 
  • রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক
  • শিলাইদহ কুঠিবাড়িকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিমন্ত্রী
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • জাকসু নির্বাচন: ভোট চলাকালে রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্রদল নেতা আটক

রবীন্দ্রনাথকে নিয়ে ধর্মতত্ত্বজীবীদের নতুন আখ্যান

রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন এই মনগড়া কথা প্রচার করেন অনেকে। কিন্তু তাদের বক্তব্যের স্বপক্ষে কোনো তথ্য প্রমাণ হাজির করেন না।
মনোয়ারুল হক
09 May, 2021, 10:30 pm
Last modified: 10 May, 2021, 05:00 pm

রবীন্দ্রনাথের ১৬০তম জন্মদিন উদযাপিত হলো আজ ২৫ বৈশাখ। আজ থেকে ঠিক ১০ বছর আগে রবীন্দ্রনাথের দেড়শ বছর উদযাপনের জন্য সেই সময় বেঁচে থাকা মানুষগুলোর মধ্যে প্রফেসর কবীর চৌধুরী, প্রফেসর আনিসুজ্জামানদের মতো বিশিষ্টজনদের নিয়ে একটি কমিটি গঠিত হয় রবীন্দ্র সার্ধশত বছর উদযাপনের জন্য। যাদের নেতৃত্বে রবীন্দ্রনাথের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে দেড়শ জন লেখকের দেড়শ বিষয়ে লেখা প্রকাশ করা হয়েছিল। রবীন্দ্রনাথকে আমরা এভাবেই স্মরণ করেছি আজ থেকে ১০ বছর আগে। গত ১০ বছরে কি পরিস্থিতি পাল্টে গেল? গতকালকের সামাজিক যোগাযোগ মাধ্যমে রবীন্দ্রনাথকে যেভাবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে তা সেই পাকিস্তান সময়কালের ঘটনা কি মনে করিয়ে দেয়! এদের মধ্যে কোন কোন বুদ্ধিজীবী রবীন্দ্রনাথকে ''ব্রাহ্মণ প্রতিনিধি" হিসেবে উল্লেখ করেছেন। যদিও রবীন্দ্রনাথের দুই পুরুষ ব্রাহ্মধর্ম ধর্ম অনুসরণ করার চেষ্টা করেছিলেন। ব্রাহ্মধর্ম মূলত একটি একেশ্বরবাদী ধর্ম। যদিও অন্যান্য পূজা-পার্বণ তাঁদের বাড়িতে অনুষ্ঠিত হতো তারপরও রবীন্দ্র পরিবারকে কোনভাবেই ব্রাহ্মণ হিসেবে উল্লেখ করার কোনো সুযোগ নেই। জমিদারিত্ব উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ছিলেন রবীন্দ্রনাথ।

রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ বিরোধী অবস্থানকে অনেকে জমিদারি তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করেন। কিন্তু পুরো ব্যাপারটা কী আসলেই তাই? রবীন্দ্রনাথ কি কেবলমাত্র জমিদারের স্বার্থে বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন? নাকি, ধর্মীয় বিভাজনের বিপক্ষে দাঁড়িয়ে ছিলেন? ব্রিটিশরা বাংলায় গড়ে ওঠা ব্রিটিশ বিরোধী আন্দোলনকে দ্বিধাবিভক্ত করার জন্যই বাংলা ভাগ করেছিলেন সেই ১৯০৫ সালে। পূর্ববঙ্গের সামন্ততান্ত্রিক জমিদারি ব্যবস্থার প্রতিনিধিরা ধর্মতত্ত্বের উপর দাঁড়িয়ে বঙ্গভঙ্গের পক্ষ অবলম্বন করেছিলেন। তাদের মধ্যে নবাব সলিমুল্লাহ অন্যতম। সলিমুল্লাহরা বিষয়টিকে ধর্মতত্ত্ব দ্বারা দেখেছিলেন এবং যে কারণে তারা পূর্ববঙ্গের আলাদা সত্ত্বা দাবি করেছিলেন। সেই বঙ্গভঙ্গের ভেতর থেকেই ভারতীয় সমাজ প্রথম ধর্ম দ্বারা বিভক্ত হয়।

ভারতে মুসলিম লীগের জন্ম হয় অনুষ্ঠানে, এই ঢাকা শহরে বঙ্গভঙ্গের পরিণতিতে। খাজা সলিমুল্লাহ'র আহ্বানে ভারতের সকল সামন্ততান্ত্রিক মুসলিম জমিদাররা একত্রিত হয়ে মুসলিম লীগ নামক দলটির জন্ম দিয়েছিলেন। সেই ভারতীয় দ্বিধাবিভক্ত সমাজ আজকের ভারতবর্ষের সমাজের প্রতিনিধিত্ব করছে। রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরীর বিপক্ষের মানুষ হিসেবে চিহ্নিত করেন এখনও এই শ্রেণীর বুদ্ধিজীবীরা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯২১ সালে জন্ম নেওয়ার পরবর্তী অন্তত ৪৭-৪৮টি শিক্ষকদের প্রধান অংশ ছিলেন অমুসলিম। মুসলিম শিক্ষকের সংকট ছিল ব্যাপক। এমনকি ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল হাতেগোনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা বিরোধিতা করেছেন, তার পেছনে অন্যতম কারণ তখনকার ঢাকার শহরের বাস্তব অবস্থার। ঢাকা শহরে বিশ্ববিদ্যালয় পরিচালনা করার মতো বাস্তব অবস্থা তখন তারা দেখেননি। তোদের বিরোধিতা ভুল ছিল বললেও তাতে কোনো ধর্মতত্ত্বের বিষয় ছিল না। 

রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করেছিলেন এই মনগড়া কথা প্রচার করেন। কিন্তু তাদের বক্তব্যের স্বপক্ষে কোনো তথ্য প্রমাণ হাজির করেন না।

আমরা যদি রবীন্দ্রনাথের সাহিত্য কর্মের দিকে তাকাই, তখনকার সমাজ ব্যবস্থায় সার্বিকভাবে জনসংখ্যা এবং সমাজের মধ্যশ্রেণীর প্রতিনিধিত্ব করতো হিন্দু ধর্মাবলম্বী সমাজ। সেকারণে রবীন্দ্র সাহিত্যে তার প্রভাব থাকাটাই স্বাভাবিক। এই প্রভাবের অর্থ এই নয় যে রবীন্দ্রনাথ হিন্দু ধর্মের সব কিছুই অনুসরণ করতেন।

রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তি এবং তারপরে শান্তিনিকেতন গড়ে তোলা, এর সঙ্গেই রবীন্দ্রনাথের ব্যক্তি জীবনের প্রধান অংশ ব্যয় হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে রবীন্দ্রনাথ জীবনকে উৎসর্গ করেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানটি কোনো ধরনের ধর্মীয় প্রতিনিধিত্বশীল শিক্ষা প্রতিষ্ঠান একথা কেউ বলতে পারবে না। রবীন্দ্রনাথ বরাবরই জাতীয়তাবাদের বিরোধিতা করেছেন। এর পেছনে অন্যতম কারণ ছিল ভারতের অতি জাতীয়তাবাদী আন্দোলন। তিনি মনে করতে এই অতি জাতীয়তাবাদী চেতনা ভারতকে দ্বিধাবিভক্তি করবে। এবং তার এই ভবিষ্যৎবাণী তার মৃত্যুর পরে বাস্তব হয়েছে।

রবীন্দ্রনাথকে যারা ধর্মীয় আলোকে ব্যাখ্যা করতে চান তাদের রবীন্দ্রনাথকে আরও গভীরভাবে পাঠ করা প্রয়োজন। মার্কসীয় দর্শনের বিপ্লবী বুদ্ধিজীবীরাও কখনও কখনও রবীন্দ্রবিরোধী হন। এরাই আবার তাদের ভাষায় মতপ্রকাশের স্বাধীনতার নামে হেফাজত ইসলামকেও সমর্থন দেন। এই দ্বিচারিতা আমাদের সমাজকে ক্রমশ এক রবীন্দ্রবিরোধী অবস্থানের দিকে নিয়ে যাচ্ছে কিনা সেটা আজকের বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। 

মনোয়ারুল হক। অলংকরণ: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
  • লেখক: রাজনৈতিক বিশ্লেষক
     

Related Topics

টপ নিউজ

মনোয়ারুল হক / রবীন্দ্রনাথ ঠাকুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ দেশকে স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ 
  • রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক
  • শিলাইদহ কুঠিবাড়িকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: সংস্কৃতিমন্ত্রী
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • জাকসু নির্বাচন: ভোট চলাকালে রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে ছাত্রদল নেতা আটক

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net