Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
সমাবেশে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদ করেন বিপ্লবী বিনোদ বিহারী 

ভাষা আন্দোলনে চট্টগ্রাম

ওমর ফারুক
17 February, 2022, 09:30 am
Last modified: 20 February, 2022, 12:40 pm

Related News

  • ভাষা আন্দোলনের আলোকচিত্র ও আলোকচিত্রী
  • পাঁচ আলোকচিত্রীর চোখে: ভাষা আন্দোলন
  • একুশের আলপনা আলাপন
  • বায়ান্নর কার্টুন: কাজী আবুল কাসেম যখন ‘দোপেয়াজা’ হয়ে উঠলেন
  • গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা: প্রধানমন্ত্রী

সমাবেশে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদ করেন বিপ্লবী বিনোদ বিহারী 

১৯৪৭ সালে ৩৭ বছর বয়সে পশ্চিম পাকিস্তান কংগ্রেসের সদস্য হন তিনি। ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক আইন জারির মাধ্যমে সব রাজনৈতিক দলকে বেআইনি ঘোষণা করলে রাজনীতি থেকে অবসর নেন বিনোদ বিহারী।
ওমর ফারুক
17 February, 2022, 09:30 am
Last modified: 20 February, 2022, 12:40 pm
বিনোদ বিহারী চৌধুরী/ অলংকরণ- টিবিএস

ভাষা আন্দোলনের সময় ভাষাসৈনিক বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী ছিলেন পূর্ব পাকিস্তান আইন পরিষদের সদস্য। ১৯৫২ সালের একুশ ফেব্রুয়ারি। ঢাকায় যেদিন ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্ররা রাজপথে মিছিল বের করে, সেদিন বিনোদ বিহারী ছিলেন ঢাকায়।

সেদিনই আইন পরিষদের অধিবেশন ছিল বিকাল ৩ টায়। সেই অধিবেশনে যোগ দিতে দুপুর আড়াইটা নাগাদ রিকশায় বেরিয়েছিলেন তিনি। মেডিকেল কলেজ পার হয়ে কিছুদূর আসা মাত্র কয়েকটি ছেলে জোর করে রিকশা থেকে নামিয়ে তাদের সঙ্গে তাকে যেতে বাধ্য করে। 
তারা ছিল কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারা ঝাঁজের সঙ্গে বিনোদ বিহারীকে বলে, 'আমরা মরছি পুলিশের গুলিতে, আর আপনারা যাচ্ছেন কি না অ্যাসেম্বলিতে? আসুন, দেখুন, কি করছে পুলিশ!'

এরপর তারা বিনোদ বিহারীকে মেডিকেল কলেজ হোস্টেলের ভেতর বরকতের মৃতদেহের সামনে নিয়ে যায়। সেই বীর শহীদের দেখে ক্রুদ্ধ, উত্তেজিত ছাত্রদের বুঝিয়ে বিনোদ বিহারী বলেন, "বিরোধী দলের লোক হয়ে আইন পরিষদে যদি না যাই, যদি আইনসভায় এ নৃশংসতার সমালোচনা না করি এবং যদি ছাত্রদের নায্য দাবি তুলে না ধরি, তবে কার লাভ?"

"দেশ বিদেশের লোক জানবে কি করে এসব নৃশংস ঘটনা!"

ছাত্ররা তখন বিনোদ বিহারীর অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবনে সক্ষম হয় এবং তাকে ভিন্ন পথে কাঁটা তারের বেড়া ফাঁক করে দিয়ে আইন সভায় যেতে দেয়।

এরপর বিনোদ বিহারীসহ কংগ্রেসের পক্ষ থেকে মনোরঞ্জন ধর, গোবিন্দ ব্যানার্জি, নেলী সেন গুপ্ত, ধীরেন্দ্র নাথ দত্ত, বসন্ত কুমার দাশ এবং রংপুরের খয়রাত হোসেন, ময়মনসিংহের আনোয়ারা খাতুন ও মুসলীম লীগের আবদুর রশীদ তর্কবাগীশসহ আরো অনেকে 'পয়েন্ট অব অর্ডারের ভিত্তিতে আইনসভার কাজ বন্ধের অনুরোধ জানান। একইসাথে ছাত্র মিছিলে গুলি চালনা, টিয়ারগ্যাস নিক্ষেপ প্রভৃতি ঘটনার বিবরণ তুলে ধরে আইনসভায় হইচই বাধিয়ে দেন।

প্রধানমন্ত্রীকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দেখারও দাবি জানান তারা।

কিন্তু শেষ পর্যন্ত মুসলীম লীগের মন্ত্রীবর্গ এসব ঘটনার কোনো সদুত্তর দিতে ব্যর্থ হয়। পরে বিচার বিভাগীয় তদন্তের প্রতিশ্রুতি আদায় হয় এবং স্পিকার আবদুল করিম সংসদ মুলতুবি ঘোষণা করেন। এসবের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিনোদ বিহারী।

বিনোদ বিহারী চৌধুরী ১৯১১ সালের ১০ জানুয়ারি চট্টগ্রাম জেলার বোয়ালখালি থানায় জন্মগ্রহণ করেন।

ফটিকছড়ির রাঙ্গামাটিয়া বোর্ড স্কুলে তার প্রাথমিক শিক্ষা শুরু হয়৷ সেখান থেকে তিনি ফটিকছড়ি করোনেশন আদর্শ উচ্চ বিদ্যালয়, বোয়ালখালির পি.সি. সেন সারোয়ারতলি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন।

১৯২৯ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ার জন্য তাকে বৃত্তি প্রদান করা হয়। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা লাভ করেন।

১৯৩৪ এবং ১৯৩৬ সালে ব্রিটিশ রাজের রাজপুতনার ডিউলি ডিটেনশন ক্যাম্পে বন্দী অবস্থায় থাকার সময় তিনি প্রথম শ্রেণীতে আই.এ. এবং বি.এ. পাস করেন।

বিনোদ বিহারী চৌধুরী ১৯৩০ সালে কংগ্রেস চট্টগ্রাম জেলা কমিটির সহ-সম্পাদক ছিলেন। ১৯৪০-১৯৪৬ সালে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস নির্বাহী কমিটির সদস্য থাকার পাশাপাশি ১৯৪৬ সালে কংগ্রেস চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

১৯৪৭ সালে ৩৭ বছর বয়সে পশ্চিম পাকিস্তান কংগ্রেসের সদস্য হন তিনি। ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক আইন জারির মাধ্যমে সব রাজনৈতিক দলকে বেআইনি ঘোষণা করলে রাজনীতি থেকে অবসর নেন বিনোদ বিহারী। এর মধ্যে তিনি ১৯৩৯ সালে দৈনিক পত্রিকার সহকারী সম্পাদক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৪০ সালে চট্টগ্রাম কোর্টের একজন আইনজীবী হিসাবে অনুশীলন শুরু করেন। কিন্ত অবশেষে তিনি তার দীর্ঘ কর্মজীবনে শিক্ষকতাকেই পেশা হিসাবে গ্রহণ করেন।

বিনোদ বিহারী চৌধুরী ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন বিপ্লবী কর্মী যিনি বিপ্লবী সূর্য সেনের সহকর্মী ছিলেন। তিনি ২০১৩ সালের ১০ এপ্রিল মৃত্যুবরণ করেন।

টিবিএস ও নগদ-এর যৌথ উদ্যোগ

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

ভাষা আন্দোলন / ভাষা সৈনিক / অমর একুশে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • ভাষা আন্দোলনের আলোকচিত্র ও আলোকচিত্রী
  • পাঁচ আলোকচিত্রীর চোখে: ভাষা আন্দোলন
  • একুশের আলপনা আলাপন
  • বায়ান্নর কার্টুন: কাজী আবুল কাসেম যখন ‘দোপেয়াজা’ হয়ে উঠলেন
  • গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা: প্রধানমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net