Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
হলিউডের যতো হাই প্রোফাইল মানহানির মামলা

বিনোদন

টিবিএস ডেস্ক
02 June, 2022, 03:55 pm
Last modified: 03 June, 2022, 10:10 am

Related News

  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন
  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ

হলিউডের যতো হাই প্রোফাইল মানহানির মামলা

ক্লিক এবং ভিউয়ের আশায় অনেকসময়ই নানা মিডিয়া সেলিব্রেটিদের নিয়ে উদ্ভট ও বানোয়াট গল্প ছাপায়। মানুষ সবসময়ই তাদেরকে দেখছে, সাংবাদিকরা সবসময়ই কিছু না কিছু লিখছে, পাপারাজ্জিরা সবসময়ই তাদের ছবি তুলছে। 
টিবিএস ডেস্ক
02 June, 2022, 03:55 pm
Last modified: 03 June, 2022, 10:10 am
কেইরা নাইটলি, জিম ক্যারি, কেট উইন্সলেট

সেলিব্রিটিরা সর্বদাই জনসাধারণের নজরে থাকেন। তাদের কোনোকিছুই আসলে গোপন থাকেনা।

মানুষ সবসময়ই তাদেরকে দেখছে, সাংবাদিকরা সবসময়ই কিছু না কিছু লিখছে, পাপারাজ্জিরা সবসময়ই ছবি তুলছে। 

ক্লিক এবং ভিউয়ের আশায় অনেকসময়ই নানা মিডিয়া সেলিব্রেটিদের নিয়ে উদ্ভট ও বানোয়াট গল্প ছাপায়। এ ধরনের মিডিয়ার বিরুদ্ধে অনেক সময় হাই প্রোফাইল সেলিব্রেটিরা আইনি লড়াইয়েও নেমেছেন। দ্য থিংসের এক প্রতিবেদন থেকে এমনই কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর মামলা নিয়ে জানা গেছে।

জিম ক্যারি

অস্ট্রেলিয়ার একটি ম্যাগাজিনের বিরুদ্ধে মানহানির মামলা করেন জিম ক্যারি।

ওই ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনে জিম ক্যারির বিরুদ্ধে বেশ কয়েকজন অভিনেত্রীকে যৌন হয়রানির অপবাদ আনা হয়।

প্রতিবেদনে দাবি করা হয়, ড্রু ব্যারিমোর এবং অ্যালিসিয়া সিলভারস্টোনের মতো কয়েকজন অভিনেত্রী জিম ক্যারির সাথে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

এ সমস্ত অভিযোগকে মিথ্যা বলে উল্লেখ করেছিলেন এই অভিনেতা। এটি তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে।

টম ক্রুজ

টম ক্রুজ একজন সমকামী পর্ণ অভিনেতার বিরুদ্ধে মানহানির মামলা লড়েছেন। 

ওই অ্যাডাল্ট অভিনেতা দাবি করেন, টম ক্রুজের সাথে তার সম্পর্ক ছিল। তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওটেপ আছে বলেও দাবি করা হয় সেসময়।

তার বিরুদ্ধে মানহানির মামলা করে ১০ মিলিয়ন ডলার জিতেছিলেন টম ক্রুজ।

কেটি হোমস

স্টার ম্যাগাজিনের বিরুদ্ধে মামলা করেছিলেন কেটি হোমস। 

ম্যাগাজিনটি তাদের প্রকাশিত একটি আর্টিকেলে হোমসকে মাদকাসক্ত হিসেবে উল্লেখ করে। মামলায় হেরে যাওয়ায় তাকে অর্থ ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় ম্যাগাজিনটি।

এমনকি তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল।

কেট উইন্সলেট

বেশ কয়েকবার সেলিব্রেটিদের সাথে ঝামেলায় জড়ানো ডেইলি মেইলের বিরুদ্ধে মামলা করেছিলেন কেট উইন্সলেট।

'বিশ্বের সবচেয়ে বিরক্তিকর অভিনেত্রীর জন্য কি অস্কার পেতে পারেন কেট উইন্সলেট?' শিরোনামে একটি আর্টিকেল প্রকাশ করে তারা।

আর্টিকেলে এই অভিনেত্রীর ওয়ার্কআউটের বেশকিছু ছবি শেয়ার করে ডেইলি মেইল। এইকারণেও মামলা করেছিলেন তিনি।

মামলায় জিতে ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৪০ হাজার ডলার পান কেট উইন্সলেট।

শন পেন

শন পেন আমেরিকান মুভি ডিরেক্টর লি ড্যানিয়েলসের বিরুদ্ধে মানহানির মামলা করেন। 

একটি সাক্ষাৎকারে টেরেন্স হাওয়ার্ডের সাথে শন পেনের তুলনা করে ড্যানিয়েলস বলেন, তিনি (হাওয়ার্ড) নারীদের মারধর করতেন এবং এ বিষয়ে কিছু আইনি সমস্যায়ও পড়েছিলেন।

এই তুলনার জন্যই তার বিরুদ্ধে মানহানির মামলা করেন পেন।

কেট হাডসন

কেট হাডসন ন্যাশনাল এনকোয়ারারের ইউকে সংস্করণের বিরুদ্ধে মামলা করেন। ট্যাবলয়েডটি তাদের একটি আর্টিকেলে দাবি করে হাডসনের ইটিং ডিজঅর্ডার আছে।

হাডসনের এমন একটি ছবি পোস্ট করে তারা যেখানে তাকে বেশ রোগা দেখা যাচ্ছে।

তাকে নিয়ে মিথ্যা খবর ছাপানোয় প্রকাশনাটিকে ক্ষমা চাওয়ার সুযোগ দেন হাডসন। তারা ক্ষমা না চাওয়ার পর তিনি তাদের বিরুদ্ধে মানহানির মামলা করেন।

কেট হাডসন এই মামলা জেতার পর তাকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়। মিথ্যা রটানোর জন্য ক্ষমাও চায় প্রকাশনাটি।

কেইরা নাইটলি

কেইরা নাইটলি ডেইলি মেইলের বিরুদ্ধে একটি মানহানির মামলা করেন।

অ্যানোরেক্সিয়াতে (ক্ষুধাহীনতা) মারা যাওয়া এক মেয়ে সম্পর্কে প্রকাশিত একটি আর্টিকেলে তারা এই অভিনেত্রীর ছবি ব্যবহার করেন; এটা বুঝাতে যে তিনিও একই রোগে ভুগছেন।

ডেইলি মেইলের বিরুদ্ধে মামলাটি জিতে পাওয়া অর্থ তিনি একটি ইটিং ডিজঅর্ডার দাতব্য সংস্থায় দান করেন।

  • সূত্র- দ্য থিংস 

Related Topics

টপ নিউজ

হলিউড তারকা / হলিউড / জনি ডেপ / অ্যাম্বার হার্ড / অভিনেতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
    এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’
  • প্রতীকী ছবি: টিবিএস
    কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে
  • হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
    বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

Related News

  • সম্পদ কমেছে ২,৪৯০ কোটি রুপি, তবু এ বছর ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
  • স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন
  • বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’-র ঝড়, প্রথম সপ্তাহেই টিকিট বিক্রি থেকে আয় ২৬৪ মিলিয়ন ডলার
  • বছরের প্রথম ছবি হিসেবে ১০০ কোটি ডলার আয় করল এই ভিডিও গেম অ্যাডাপ্টেশন
  • ‘ব্যাকরুমস’, ‘অবসেশন’: হলিউড বক্স অফিস কাঁপাচ্ছেন জেনজি ইউটিউবাররা, বদলে দিচ্ছেন সিনেমা তৈরির চেনা পথ

Most Read

1
এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে কড়া ভিসা নীতি: বাংলাদেশসহ একাধিক দেশের শিক্ষার্থীদের ভর্তির অফার বাতিল করছে বিশ্ববিদ্যালয়গুলো

3
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জে গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী ‘ডাকাত সাহেব’

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

কলেজে ছেলেদের থেকে এগিয়ে মেয়েরা, কিন্তু পিছিয়ে পড়ছে বিশ্ববিদ্যালয়ে গিয়ে

6
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাব আল-মান্দেব প্রণালির লড়াইয়ে ৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুথিদের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net