Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
'রণলিয়া'র বিয়েতে কাছাকাছি কাপুর-ভাট পরিবার, তবুও মুখ দেখাদেখি বন্ধ কোন দুজনের?  

বিনোদন

টিবিএস ডেস্ক
04 May, 2022, 02:10 pm
Last modified: 04 May, 2022, 02:24 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • সিলেট মহানগর বিএনপিতে সভাপতি পদ নিয়ে বিরোধে দুই নেতা
  • মনোনয়ন ঘিরে অসন্তোষ, দেশজুড়ে বিএনপির অন্তর্কোন্দল বাড়ছে

'রণলিয়া'র বিয়েতে কাছাকাছি কাপুর-ভাট পরিবার, তবুও মুখ দেখাদেখি বন্ধ কোন দুজনের?  

একবার এক সাক্ষাৎকারে পূজাকে জিজ্ঞাসা করা হয়ছিল, কারিশমা কেন অভিনেত্রী হিসেবে সফল হতে পারছেন না? জবাবে পূজা বলেছিলেন, "তার মা তাঁর সমস্ত কাজে ‘নাক গলান’ এবং মায়ের কারণেই কারিশমা অভিনেত্রী হিসেবে সফল হতে পারছেন না।"
টিবিএস ডেস্ক
04 May, 2022, 02:10 pm
Last modified: 04 May, 2022, 02:24 pm
ছবি: পিংকভিলা

সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের হার্টথ্রব অভিনেতা রণবীর কাপুর এবং তাঁর অভিনেত্রী-প্রেমিকা আলিয়া ভাট।

ঋষি-নীতু কাপুরের ছেলের সঙ্গে মহেশ ভাট-সোনি রাজদানের মেয়ের বিয়েতে কাছাকাছি এসেছে কাপুর-ভাট পরিবার। তবে জানেন কি, এই দুই পরিবারের মধ্যে এমন দুই সদস্য আছেন, যাঁদের শত্রুতা কয়েক দশক পুরনো! কথাবার্তা তো দূরে থাক, মুখ দেখাদেখিও বন্ধ ছিল তাদের। এমনকি সংবাদমাধ্যমের কাছে একে অপরের পরিবারকে তুলোধুনোও করেছিলেন এই দুজন। তারা আর কেউ নন, রণবীরের জ্যাঠাতো বোন কারিশমা কাপুর এবং আলিয়ার সৎ বোন পূজা ভাট।

নব্বইয়ের দশকে এই দুই নায়িকার রেষারেষি চরমে পৌঁছেছিল। পরিবারের ছেলেদের সেলুলয়েডে অবাধ বিচরণ থাকলেও কাপুর পরিবারের মেয়েদের সিনেমার জগতে পা রাখায় বিশেষ নিষেধাজ্ঞা ছিল। কারিশমা কাপুরের মা ববিতা এক প্রকার জোর করেই মেয়েকে সিনেমার জগতে নিয়ে আসেন। তবে সিনেমা জগতে পা রেখে সঙ্গে সঙ্গেই সাফল্যের মুখ দেখেননি কারিশমা। ক্যারিয়ারে শুরুতেই বেশ কিছু ফ্লপ সিনেমা তাঁর ঝুলিতে এসে পড়েছিল।

এদিকে কারিশমার সমসাময়িক সিনেমা মহলে পরিচিত আরও এক পরিবারের মেয়ে বলিপাড়ায় পা রাখেন। তিনি মহেশের প্রথম পক্ষের মেয়ে পূজা। কারিশমার মতো প্রথম দিকে ধাক্কা খেতে হয়নি পূজাকে। একটি-দু'টি সিনেমা করার পরেই তিনি বলিউডের পরিচিত মুখ হয়ে ওঠেন। ১৯৯১ সালে আমির খানের বিপরীতে 'দিল হ্যায় কে মানতা নহি' সিনেমার সাফল্যের পরই তিনি 'হিট' নায়িকার তকমা পান। এর পর সঞ্জয় দত্তের বিপরীতে 'সড়ক' চলচ্চিত্রে অভিনয় করেন পূজা। এই সিনেমাটিও বক্স অফিসে ব্যাপক সাফল্যের মুখ দেখে। ১৯৯১ সালেই বলিউডে পাকাপাকি জায়গা করে নেন পূজা।

একই সময়ে কারিশমার একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছিল। বলিপাড়ার পরিচিত পরিবারের সদস্য হওয়ার কারণে প্রায়ই তুলনা করা হত পূজা-কারিশমাকে। একবার এক সাক্ষাৎকারে পূজাকে জিজ্ঞাসা করা হয়ছিল, কারিশমা কেন অভিনেত্রী হিসেবে সফল হতে পারছেন না? জবাবে পূজা বলেছিলেন, কারিশমার মা-বাবা আলাদা থাকেন। তাই কারিশমা কাজে মন দিতে পারছেন না। তাছাড়া, তার মা তাঁর সমস্ত কাজে 'নাক গলান' এবং মায়ের কারণেই কারিশমা অভিনেত্রী হিসেবে সফল হতে পারছেন না।

সে সময় একথা সত্যিই প্রচলিত ছিল যে, কারিশমা কোন সিনেমায় অভিনয় করবেন বা কী পোশাক পরবেন, তা ববিতাই ঠিক করতেন। ববিতার এই অভ্যাসের জন্য অনেক পরিচালকই কারিশমার সঙ্গে কাজ করতে রাজি ছিলেন না বলেও কানাঘুষাও শোনা গিয়েছিল। তবে পূজার সাক্ষাৎকার দেখে রেগে অগ্নিশর্মা হয়েছিলেন কারিশমা। ছেড়ে কথা বলেননি পূজাকে।

এক সাক্ষাৎকারে পূজা এবং তাঁর পরিবারকে দুকথা শুনিয়ে তবেই শান্ত হন 'লোলো'। তিনি বলেন, ''আমার মায়ের সম্পর্কে যে কথা রটানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমার মা আমার কাযে নাক গলান না। আমার মা অন্য অভিনেত্রীদের মায়েদের তুলনায় অনেকটাই আলাদা। পূজা আমার মা-বাবার আলাদা থাকা নিয়ে যে কথা বলেছেন, সেগুলো আমার একদমই ভালো লাগেনি। ওঁর কী অসুবিধা, আমি বুঝতে পারছি না।''

অভিনেত্রী আরও বলেন, "আসলে পূজার মা-বাবার মধ্যেই কোনো সমস্যা আছে এবং পূজা নিজেই তাঁদের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন।" পূজার মা কিরণ ভট্টের সঙ্গে মহেশের সম্পর্কে ফাটল এবং মহেশের সঙ্গে সোনির সম্পর্কের প্রসঙ্গও তুলে আনেন কারিশমা। পূজা নিজের সমস্যার কথা তাঁর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন বলে তিনি দাবি করেন।

তবে কারিশমা এও জানান, মহেশের পরিচালনায় অভিনয় করার ইচ্ছে রয়েছে তাঁর। তিনি মহেশকে খুব সম্মান করেন। তাই তিনি কারো সম্পর্কে খারাপ মন্তব্য করতে চান না। অভিনেত্রী জানান, তাঁর লালনপালন যথেষ্ট ভালোভাবে হয়েছে। তাই তিনি কারো পরিবার সম্পর্কে খারাপ কথা বলতে চান না।

যে সংবাদমাধ্যমে পূজার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছিল, তাদেরও কথা শোনাতে ছাড়েননি কারিশমা। কারিশমার সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পর থেকেই দুই অভিনেত্রীর মধ্যে দূরত্ব আরও বেড়ে যায়। এমনকি তাদের মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়! 

এরপর থেকে কোনো পরিচালকই তাঁদের এক সঙ্গে নিয়ে কাজ করার সাহস দেখাননি। মাত্র একবার একটি পত্রিকার প্রচ্ছদের জন্য এই দুই অভিনেত্রীকে এক সঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল। তবে সেখানে উপস্থিত ছিলেন অপর দুই সমসাময়িক অভিনেত্রী রাভিনা ট্যান্ডন এবং ঊর্মিলা মাতন্ডকর। তাই কোনও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি পত্রিকা কর্তৃপক্ষকে।

রণবীর-আলিয়ার বিয়েতেও একে অপরকে এড়িয়ে যান দুই প্রাক্তন অভিনেত্রী। তবে দুই অভিনেত্রীর জীবনে কিছু মিলও রয়েছে। কারিশমা এবং পূজা দু'জনেই খুব তাড়াতাড়ি অভিনয় জগৎ ছেড়ে বেরিয়ে আসেন। পাশাপাশি, তাঁদের দু'জনেরই বিবাহিত জীবন সফল হয়নি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Related Topics

টপ নিউজ

রণবীর-আলিয়া / কারিশমা কাপুর / পূজা ভাট / দ্বন্দ্ব / বলিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • সিলেট মহানগর বিএনপিতে সভাপতি পদ নিয়ে বিরোধে দুই নেতা
  • মনোনয়ন ঘিরে অসন্তোষ, দেশজুড়ে বিএনপির অন্তর্কোন্দল বাড়ছে

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net