Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
রণবীর-আলিয়ার বিয়েতে দাওয়াত পাননি অমিতাভ, বানসালী

বিনোদন

টিবিএস ডেস্ক
18 April, 2022, 01:50 pm
Last modified: 18 April, 2022, 02:51 pm

Related News

  • বিয়ের দুই বছর পর আনুষ্ঠানিকভাবে নাম বদলালেন আলিয়া ভাট
  • প্রথম বই প্রকাশ করেছেন আলিয়া ভাট: লেখকের তালিকার আরও ৮ বলিউড সেলিব্রেটি
  • আলিয়ার আলোচিত মেট গালার শাড়ির পেছনে রয়েছে ১৫৩ জন কারিগরের ১,৯৬৫ ঘণ্টার পরিশ্রম 
  • প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া
  • দেশের ৪৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'অ্যানিমেল'

রণবীর-আলিয়ার বিয়েতে দাওয়াত পাননি অমিতাভ, বানসালী

১৪ এপ্রিল সীমিত সংখ্যক অতিথি নিয়ে ঘরোয়াভাবেই বিয়ের অনুষ্ঠান সারেন এই জুটি। একশোও পেরোয়নি অতিথিদের সংখ্যা । এরপরেও অনুষ্ঠানে বিশেষ কয়েকজনের অনুপস্থিতি চোখে পড়েছে সবার।
টিবিএস ডেস্ক
18 April, 2022, 01:50 pm
Last modified: 18 April, 2022, 02:51 pm

বলিউডের সবচেয়ে আলোচিত জুটির 'রণলিয়া'র বিয়ে। কিন্তু তাতে অনুপস্থিত ছিলেন বলিউডের 'শাহেনশা' অমিতাভ বচ্চন। বিয়ের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি সঞ্জয় লীলা বানসালীকেও।

অমিতাভ ও বানসালী রণবীর-আলিয়ার বিয়েতে আমন্ত্রণ না পাওয়ায় অবাক হয়েছেন অনেকেই। 

১৪ এপ্রিল সীমিত সংখ্যক অতিথির উপস্থিতিতে ঘরোয়াভাবেই বিয়ের অনুষ্ঠান সারেন এই জুটি। আত্মীয়-স্বজন ও বলিউডের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব মিলিয়ে অতিথি সংখ্যা একশোও পেরোয়নি। এরপরেও অনুষ্ঠানে বিশেষ কয়েকজনের অনুপস্থিতি চোখে পড়েছে সবার। সেই তালিকায় যেমন বলিউডের 'বিগ বি' ও তাঁর পরিবার বা বানসালী রয়েছেন, তেমনই রয়েছেন রণবীরের ঘনিষ্ঠ কিছু ব্যক্তিত্বও।

রণবীর-আলিয়ার বিয়েতে গিয়েছিলেন অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চন নন্দা এবং তাঁর দুই ছেলে-মেয়ে নভ্যা নভেলি নন্দা এবং অগস্ত্য নন্দা। বিবাহ সূত্রে তিনি রণবীরের আত্মীয়। শ্বেতার শাশুড়ি রণবীরের দাদা রাজ কপুরের মেয়ে। কিন্তু অমিতাভ বচ্চন বা জয়া বচ্চন কিংবা অভিষেক বচ্চন-ঐশ্বর্যা রাই বচ্চন ছিলেন না আমন্ত্রিতদের তালিকায়।

অন্যদিকে, রণবীরের প্রথম সিনেমা 'সাঁওয়ারিয়া'র প্রযোজক-পরিচালক ছিলেন সঞ্জয় লীলা বানসালী। আলিয়ার সাম্প্রতিক এবং প্রশংসিত ছবি 'গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'ও তিনিই পরিচালনা করেছেন। কিন্তু বিয়ের সব অনুষ্ঠানেই অনুপস্থিত ছিলেন তিনি। অনেকেরই অনুমান, নিমন্ত্রণ পাননি তিনিও। অনুষ্ঠানে ডাক পাননি রণবীরের ছোটবেলার বন্ধু ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং 'রয়'-এর পরিচালক বিক্রমজিৎ সিংহও।

আর কারা বাদ পড়লেন 'রণলিয়'র বিয়েতে? কেনোই বা জায়গা হলো না তাদের অতিথি তালিকায়? আপাতত জল্পনা চলছে তা নিয়েই।


 

  • সূত্র: আনন্দবাজার পত্রিকা
     

Related Topics

টপ নিউজ

রণবীর-আলিয়ার বিয়ে / রণবীর কাপুর / আলিয়া ভাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • বিয়ের দুই বছর পর আনুষ্ঠানিকভাবে নাম বদলালেন আলিয়া ভাট
  • প্রথম বই প্রকাশ করেছেন আলিয়া ভাট: লেখকের তালিকার আরও ৮ বলিউড সেলিব্রেটি
  • আলিয়ার আলোচিত মেট গালার শাড়ির পেছনে রয়েছে ১৫৩ জন কারিগরের ১,৯৬৫ ঘণ্টার পরিশ্রম 
  • প্রথমবারের মতো মেয়েকে প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া
  • দেশের ৪৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেল 'অ্যানিমেল'

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net