Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
কোক স্টুডিওর সঙ্গে যেভাবে যুক্ত হলেন ঋতুরাজ ও নন্দিতা 

বিনোদন

হাবিবুল্লাহ সিদ্দিক
17 April, 2022, 01:55 pm
Last modified: 17 April, 2022, 02:07 pm

Related News

  • ‘সবসময় যেভাবে গাই, সেভাবেই গেয়েছি’: ‘মাস্ত কালান্দার’ নিয়ে এবার কোক স্টুডিওতে রুনা লায়লা
  • কোকা-কোলা বাংলাদেশের প্রথম বাংলাদেশি এমডি জু-উন নাহার
  • শৌণকের সারেঙ্গী এখনো বাজছে!
  • ‘পাসুরি’র বলিউড রিমেক নিয়ে বিভক্ত ভারতীয়রা 
  • রাত ৮টায় আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান

কোক স্টুডিওর সঙ্গে যেভাবে যুক্ত হলেন ঋতুরাজ ও নন্দিতা 

"এত বিশাল আয়োজন, এত ক্যামেরা, এত মানুষের অংশগ্রহণ যে শুরুতে একটু ভয় ভয় লাগছিল। একটা গানের জন্য আমরা সারাদিন শুটিং করেছি।”
হাবিবুল্লাহ সিদ্দিক
17 April, 2022, 01:55 pm
Last modified: 17 April, 2022, 02:07 pm

১লা বৈশাখে রিলিজ হয়েছে কোক স্টুডিও বাংলার নতুন গান 'বুলবুলি'। কাজী নজরুল ইসলামের 'বাগিচায় বুলবুলি তুই' গানের সঙ্গে স্প্যানিশ সুরের মিশ্রণে ফিউশন তৈরি করা হয়েছে এই গানে। সাথে ছিল সৈয়দ গাউসুল আলম শাওনের লেখা 'দোল দোল দোল দিয়েছে' শিরোনামের একটি ছোট শ্লোক। 

গানটি এরইমধ্যে আলোচনায় এসেছে। শিল্পী ঋতুরাজ বৈদ্যর গায়কীর প্রশংসা করছেন সবাই। পাশাপাশি সানজিদা মাহমুদ নন্দিতার গায়কীও এসেছে আলোচনায়।

গানটি নিয়ে শনিবার কথা হয় শিল্পী ঋতুরাজের সঙ্গে। বলেন, "আমাদের গানটির সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। উনি আমাদের খুব কাছের মানুষ। গত বছরের নভেম্বরের ঘটনা। একটা গানের অনুষ্ঠান শেষ করার পর উনি আমাকে গিটার বাজিয়ে বুলবুলি গানটা গাইতে বলেন। আমি গেয়ে শোনানোর কদিন পরে শায়ান চৌধুরী অর্ণবদার বাসায় ডাকেন তিনি। আমরা তখনও জানতাম না কোক স্টুডিওর কথা। অর্ণবদা সেদিন বুলবুলি গানটার পাশাপাশি আমাদের কাছে আরও কয়েকটা গান শোনেন। সেদিন এসব নিয়ে কিছুই আলাপ হয়নি। তারপর একদিন হুট করেই জানান আমরা কোক স্টুডিওতে গাওয়ার জন্য সিলেক্ট হয়েছি।"

ঋতুরাজ বলেন, "এটা আমাদের জন্য সত্যি খুব আনন্দের বিষয়। বাংলাদেশে গান নিয়ে কোক স্টুডিও মতো বড় প্রজেক্ট হচ্ছে এবং সেখানে আমাদের গান আছে এটা অকল্পনীয় ছিলো আমাদের জন্য।"

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে বলেন, "বিরাট এক কর্মযজ্ঞ। এত বিশাল আয়োজন, এত ক্যামেরা, এত মানুষের অংশগ্রহণ যে শুরুতে একটু ভয় ভয় লাগছিল। তবে সবাই প্রচন্ড রকম সহযোগিতা করেছেন। পুরা গানটি লাইভ রেকর্ড করা হয়েছে। একটা গানের জন্য আমরা সারাদিন শুটিং করেছি।"

সংগীতশিল্পী ঋতুরাজ প্রয়াত মিউজিশিয়ান পৃথ্বীরাজের ছোটভাই। দুই ভাইয়ের বেড়ে ওঠা ছিল গানের সঙ্গে। মা দূর্বা চৌধুরীর আগ্রহেই মূলত গান নিয়ে মেতে থাকতেন দুই ভাই। দুই ভাই মিলে গানও তৈরি করেছিলেন বেশ কিছু। ইচ্ছা ছিল সেগুলো প্রকাশের। কিন্তু করোনা মহামারি আর পৃথ্বীরাজের মৃত্যূর পর সেই প্রজেক্ট নিয়ে আর কাজ করা হয়নি। তবে গানেই ডুবে আছেন এই সংগীতশিল্পী। ২০১২ সালের ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তারপর থেকে নিয়মিত শো নিয়ে ব্যস্ততা আছে তার। গানের জন্য কিছুদিন আগ ছেড়ে দিয়েছেন চাকরিও। 

এদিকে সানজিদা মাহমুদ নন্দিতা আগাগোড়া গানের মানুষ। মায়ের আগ্রহে তিনি সাড়ে তিন বছর বয়স থেকেই গান শেখা শুরু করেন। তার প্রথম গানের শিক্ষক ছিলেন ওস্তাদ দিলীপ মজুমদার। ২০১৩ সালের বাংলাদেশি আইডল প্রতিযোগিতায় সেরা ১০ এর মধ্যে সাত নম্বরে ছিলেন নন্দিতা।

কোক স্টুডিং নিয়ে তিনি বলেন, "এটা আমাদের সংগীত জীবনের অন্যতম সেরা অর্জন। এজন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। এভাবে এত দ্রুত কোক স্টুডিংর মতো এত বড় প্লাটফর্মে গাইতে পারবো ভাবিনি।"

কোক স্টুডিওতে পারফর্ম করার আগে তৌকির আহমেদের পরিচালনায় 'হালদা' ও 'ফাগুন হাওয়ায়' সিনেমায় প্লেব্যাক করেছেন। এ ছাড়া 'ফাগুনে গুনগুন' নামে একটি মৌলিক গানও প্রকাশ পেয়েছে তার।

সামনের দিনগুলোতে গান নিয়েই থাকতে চান এই দুই শিল্পী।  

 

Related Topics

টপ নিউজ

কোক স্টুডিও বাংলা / কোক স্টুডিও / ঋতুরাজ / নন্দিতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • ‘সবসময় যেভাবে গাই, সেভাবেই গেয়েছি’: ‘মাস্ত কালান্দার’ নিয়ে এবার কোক স্টুডিওতে রুনা লায়লা
  • কোকা-কোলা বাংলাদেশের প্রথম বাংলাদেশি এমডি জু-উন নাহার
  • শৌণকের সারেঙ্গী এখনো বাজছে!
  • ‘পাসুরি’র বলিউড রিমেক নিয়ে বিভক্ত ভারতীয়রা 
  • রাত ৮টায় আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net